Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

রিজওয়ানকে লিটনের ‘নিষ্ঠুর’ স্লেজিংয়ে সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:১৩
রিজওয়ানকে লিটনের ‘নিষ্ঠুর’ স্লেজিংয়ে সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম

সংগৃহীত ছবি

ঢাকা টেস্টের শেষ দিনে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বাংলাদেশের কিপার লিটন দাসের স্লেজিং বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এ ঘটনা। লিটনের সেই স্লেজিংয়ের একটু পরই রিজওয়ান আউট হয়ে যান। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ১০৪ রানে।

গতকাল নাহিদ রানার আগুনে বোলিংয়ে বিপর্যস্ত পাকিস্তান তখন হার বাঁচানোর জন্য লড়ছিল। তাইজুল ইসলামের বিপরীতে ব্যাট করছিলেন মোহাম্মদ রিজওয়ান। এ সময় উইকেটের পেছন থেকে লিটন শুরু করেন স্লেজিং। স্টাম্প মাইকে শোনা যায়, ‘এই আল্লাহ, তাইজুল, বিশ্বাস কর ভাই, তুই পাবি বিশ্বাস কর। আরে দাদা এই সময় আমি ব্যাটিং করলে আমিও মারতে পারতাম না। খেলা বাঁচাতে হবে। ওরা এখন (ম্যাচ) বাঁচানোর জন্য খেলবে। এখন অন্য কোনো চান্স নাই।’ 

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটনের দুই হাজার

০৯ মে ২০২৬

এরপর রিজওয়ানকে আক্রমণ করেন লিটন। অনেক দিন ধরে রিজওয়ানের ব্যাটে রান নেই। নিজ দেশে তিনি ভীষণ সমালোচিত হচ্ছেন। দলে অবস্থান নড়বড়ে হয়ে গেছে। সেই প্রসঙ্গ টেনে এনে লিটন বলতে থাকেন, ‘আর ওর (রিজওয়ান) রেপুটেশন এমনিই অনেক খারাপ ওই দেশে (পাকিস্তান)। সে যদি মারতে যায় আর আউট হয়, আর ঢুকতে পারবে না দেশে। রেপুটেশন খুবই খারাপ।’ এর একটু পরই নাহিদ রানার একটি ইনসুইঙ্গারে বোকা বনে বোল্ড হয়ে যান রিজওয়ান। স্টাম্প মাইকের সৌজন্যে মুহূর্তে ছড়িয়ে পড়ে লিটনের সেই স্লেজিং। বিশ্ব মিডিয়ায় উঠে এসেছে এ ঘটনা। ‘উইজডেন’ শিরোনাম করেছে, ‘ওর ভাবমূর্তি খুবই খারাপ'—  বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টের সময় স্টাম্প মাইকে ধরা পড়ল রিজওয়ানকে নিয়ে করা টাইগার উইকেটরক্ষকের স্লেজিং।’

আরও পড়ুন

রোমাঞ্চকর লড়াই শেষে বাংলাদেশের মহাকাব্যিক জয়

১২ মে ২০২৬

‘ইয়াহু স্পোর্টস’ শিরোনাম করেছে, ‘পাকিস্তানে রিজওয়ানের রেপুটেশন খুব খারাপ— স্টাম্প মাইকে ধরা পড়ল লিটন দাসের নিষ্ঠুর উপহাস।’  ‘ইন্ডিয়া টুডে’ শিরোনাম করেছে, ‘আউট হওয়ার আগে নিষ্ঠুর উপহাসের শিকার মোহাম্মদ রিজওয়ান।’ ‘হিন্দুস্থান টাইমস’ লিখেছে, ‘রিজওয়ানের রেপুটেশন খুব খারাপ— স্টাম্প মাইকে ধরা পড়ল লিটন দাসের নির্মম উপহাস।’  পাকিস্তানের ‘এআরওয়াই নিউজ’ শিরোনাম করেছে, ‘লিটন দাসের স্লেজিংয়ের শিকার মোহাম্মদ রিজওয়ান; ভিডিও ভাইরাল।’ এ ছাড়া ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘এনডিটিভি’সহ বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে এ ঘটনা। অবশ্য ম্যাচ শেষে রিজওয়ান কিংবা লিটন— কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।  

লিটন দাসমোহাম্মদ রিজওয়ানবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise