Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রোমাঞ্চকর লড়াই শেষে বাংলাদেশের মহাকাব্যিক জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৬:৫৭
শেয়ার করুন:
রোমাঞ্চকর লড়াই শেষে বাংলাদেশের মহাকাব্যিক জয়

পাকিস্তানকে ঢাকা টেস্টে হারিয়ে দিল বাংলাদেশ। ছবি: মোশারফ ভুবন

টেস্ট ক্রিকেট যে কতটা রোমাঞ্চকর, কতটা বিনোদনদায়ী হতে পারে, তার অনন্য উপাখ্যান রচিত হলো মিরপুরের সবুজ গালিচায়। পাঁচ দিন ধরে চলা ব্যাট-বলের ধ্রুপদি লড়াই যেন শেষ বেলায় এসে রূপ নিল এক শ্বাসরুদ্ধকর মহাকাব্যে। চতুর্থ দিন শেষে যখন মনে হচ্ছিল মিরপুর টেস্ট এক ম্যাড়মেড়ে ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই দৃশ্যপট পরিবর্তন। টেস্ট ক্রিকেটের চিরায়ত আভিজাত্য আর রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে নতুন মহাকাব্য লিখল বাংলাদেশ।

দেশের মাটিতে এই প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারাল লাল-সবুজের দল। দুই বছর আগে পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রইল মিরপুরেও। বাংলাদেশের দেওয়া ২৬৮ রানের টার্গেট তাড়ায় নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৬৩ রানে। এর মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে প্রথম জয়ের দেখা পেল নাজমুল হোসেন শান্তর দল।

আরও পড়ুন

ইতিহাস বাংলাদেশের পক্ষে, পাকিস্তানকে জিততে হবে রেকর্ড গড়ে

১২ মে ২০২৬

অথচ পঞ্চম দিনের শেষ সেশনেও পরিস্থিতি ছিল পাকিস্তানের পক্ষেই। জয়ের জন্য তাদের দরকার ছিল ১৫২ রান, হাতে ছিল ৭ উইকেট। জয় না পেলেও ড্রয়েরও সম্ভাবনা ছিল। কিন্তু চা বিরতির পর প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। আম্পায়ার রিচার্ড কেটেলবরো শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেটে জমে যাওয়া আব্দুল্লাহ ফজলকে (৬৬) ফেরত পাঠায় বাংলাদেশ।

এরই সঙ্গে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। নাহিদ রানা, তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নাহিদের ১৪৭ কিমি গতির ইন-সুইঙ্গার বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মোহাম্মদ রিজওয়ান (১৫)। বাংলাদেশের গতি তারকা অতিথিদের জন্য আতঙ্ক হয়ে ওঠেন। ৯.৫ ওভার বল করে ২ মেডেনসহ ৪০ রান খরচায় নাহিদ তুলে নেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। আর একটি নিয়েছেন মিরাজ। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তান সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার