Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তাইজুলের ঘূর্ণিতেই জয়ের সৌরভ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৪১
তাইজুলের ঘূর্ণিতেই জয়ের সৌরভ

পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা টেস্টের চতুর্থ দিন থেকেই। বাবর আজম, শান মাসুদ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের ফেরানোর পরও অপেক্ষা দীর্ঘতর হচ্ছিল। সেটা একসময় শঙ্কায় রূপ নেয়। ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে না তো! সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান ষষ্ঠ উইকেট জুটিতে তিন ঘণ্টায় যোগ করেন ১৩৪ রান। জুটি ভাঙা যাচ্ছে না কোনোভাবেই!

অবশেষে বাংলাদেশ নেয় দ্বিতীয় নতুন বল। সবাই তাকিয়ে নাহিদ রানা বা তাসকিনের দিকে। কিন্তু নাজমুল হোসেন শান্ত বিশ্বাস রেখেছেন তাইজুলে। বিশ্বাস বাস্তবে রূপ দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। নতুন বল হাতে নিয়ে ভাঙলেন জুটি। স্বস্তির নিশ্বাস ছড়িয়ে গেল বাংলাদেশ শিবিরে। সঙ্গে সঙ্গে শঙ্কা উড়িয়ে ফিরে আসে জয়ের সৌরভও।

বাংলাদেশ ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে। টেস্টে কখনো এত রান তাড়া করেনি কোনো দল। তাই বলে কি হতে পারে না! নাজমুল শান্তদের সেই পরিণতির শঙ্কায় ফেলছিল সালমান-রিজওয়ান জুটি। জয়ের লক্ষ্যমাত্রা দুইশর নিচে নিয়ে আসেন দুজনে। কিন্তু ১৪ মিনিটের ব্যবধানে টেস্টের রঙ বদলে দিলেন তাইজুল।

নতুন বল হাতে ইনিংসের ৮২তম ওভারে তার চতুর্থ বলটি অর্থডক্স বাঁহাতি স্পিনারদের মতোই। সালমান আগা বুঝে নিলেন পরের বলটিও ঘুরবে। কিন্তু এবার হলো উল্টো। ফলাফল ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড। ১০২ বলে ৭১ রানে ফিরলেন, থামল ১৩৪ রানের জুটি।

এক ওভার পর আবারও তাইজুলের আঘাত। এবার আর্ম বল নয়, বাঁহাতি স্পিনে খোঁচা মেরে উইকেট দিয়েছেন হাসান আলি। আলো স্বল্পতায় কয়েক ওভার আগেই শেষ হয় দিনের খেলা, নয়তো তাইজুলের ঘূর্ণিতে চতুর্থ দিনেই ইতিহাস গড়ত বাংলাদেশ।

প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে তাইজুলের ভালো করার অভ্যাসটা পুরনো। ২০১৪ সালে অভিষেকেই ৫ উইকেট নিয়েছিলেন। এরপর এমন সাফল্য আছে আরও চারবার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বোলিং কোচ শন টেইট তাই তাইজুলের দলের ভরসার কথা বলেছেন, ‘অবশ্যই দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার হিসেবে তার ওপর আমাদের বিশ্বাস ছিল। বিশেষ করে অধিনায়কের বিশ্বাস ছিল। নতুন বলেও তাকে আক্রমণে আনতে দ্বিধা করেনি শান্ত।’

টেইটের কাছে মজা লেগেছে সালমানের বোল্ডটি। ওই আউটেই তো ম্যাচের মোড় ঘুরে গেছে, ‘আমরা অপেক্ষায় ছিলাম নতুন বলে যেকোনো একটি ডিলেভারি স্কিড করবে। সেটা যে এত জলদি হবে, তা ভাবিনি।’ তাইজুল নিয়েছেন ৪ উইকেট, আজ আরও একবার ইনিংসে ৫ শিকারের অপেক্ষায় তিনি।

পাকিস্তানবাংলাদেশমোহাম্মদ রিজওয়ানতাইজুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে