Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আইনমন্ত্রী

মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২
মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশ শুধু বলতে চায়, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়; তারা বাংলাদেশের ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে তারা মানুষ এবং তাদের মানবাধিকার রয়েছে।

আজ রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মন্ত্রী। এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র।

সাংস্কৃতিক ও নৃবৈজ্ঞানিক দিক থেকে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন অঞ্চলের অধিবাসী উল্লেখ করে আইনমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা উচিত।

‘রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের প্রত্যাশা’, যোগ করেন মন্ত্রী।

আরও পড়ুন

মিয়ানমারের ওপর সমন্বিত চাপ বাড়ানোর তাগিদ

২৩ আগস্ট ২০২৬

রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর একটি জাতীয় কমিটি গঠন করেছেন বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেছেন, এই কমিটির কাজকে কার্যকর করতে গবেষক, নাগরিক সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে সুপারিশ দিতে হবে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথে এগোতে সরকারের উদ্যোগের পেছনে বাংলাদেশের জনগণের সমর্থন থাকা জরুরি বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান। এ জন্য জনমত গঠনে নীতি গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজকে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এসকে তৌফিক এম হক। প্রধান আলোচক ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।

আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানা, দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদক পরিমল পালমা, রোহিঙ্গা নারী অধিকারকর্মী রাজিয়া সুলতানা ও রোহিঙ্গা যুবকদের প্রতিনিধি মুজিবুল্লাহ।


জাতীয়আইনমন্ত্রীমিয়ানমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?