Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪
‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

নৌকা বাইচ

সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ‘তৌহিদী জনতা’র ব্যানারে স্থানীয় একদল লোক নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার ও বৈঠক করছে। অন্যদিকে, নৌকাবাইচ বন্ধ করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে এলাকায় মুখোমুখি অবস্থানের আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুবসমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও আগামী ২৮ আগস্ট সোনাই নদীতে বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী খেলাটি এর আগে কোনো বাধার মুখে পড়েনি। তবে এবার ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোক নৌকাবাইচ বন্ধের উদ্যোগ নিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি বৈঠক করে প্রতিযোগিতাটি প্রতিরোধের চেষ্টা করছে।

আরও পড়ুন

‘আমার পুতের কোনো দোষ আছিল না, খালি কষ্টের ট্যাকা ফেরত চাইছিল’

২২ আগস্ট ২০২৬

বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে। শনিবার (২২ আগস্ট) বিকালে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, নৌকাবাইচ একটি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। ‘তৌহিদী জনতা’ কিংবা অন্য কারও বাধায় এটি বন্ধ করা যাবে না। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য তিনি লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করতে না পারলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের এক বাসিন্দা বললেন, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সোনাই নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। কিন্তু কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ফেসবুকে নৌকাবাইচ প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করছে। এতে পরিস্থিতি খারাপ হতে পারে।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বললেন, ‘বিষয়টা মীমাংসা করার জন্য ইউএনও আমাকে নির্দেশনা দিয়েছেন। আমি স্থানীয় মেম্বারকে নিয়ে উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথা বলেছি। আজ রাতে বিষয়টা যাতে সুন্দরভাবে সমাধান হয়, সেজন্য আবারও দুই পক্ষের লোকজনকে নিয়ে বসব। আশা করি বিষয়টা সমাধান হয়ে যাবে।’

সিলেটবিয়ানীবাজারনৌকা বাইচ বন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের