Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আমার পুতের কোনো দোষ আছিল না, খালি কষ্টের ট্যাকা ফেরত চাইছিল’

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২০:০৪
‘আমার পুতের কোনো দোষ আছিল না, খালি কষ্টের ট্যাকা ফেরত চাইছিল’

কফিনে সবুজ হাওলাদারের মরদেহ

পাঁচ বছরের সন্তানের ভবিষ্যৎ, অসুস্থ মায়ের চিকিৎসা এবং প্রতিবন্ধী বোনের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার স্বপ্ন নিয়ে চার বছর আগে সৌদি পাড়ি জমিয়েছিলেন বরগুনার বেতাগীর দক্ষিণ বাসন্ডা গ্রামের সবুজ হাওলাদার। সৌদিতে হত্যার শিকার হয়ে আজ শনিবার কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, সৌদি আরবের ওয়াদি আল-দাওয়াসির এলাকায় কর্মরত অবস্থায় বাংলাদেশের কুষ্টিয়ার আলী ও আবুল হোসেনের কাছে সবুজের প্রায় ১০ হাজার রিয়াল পাওনা ছিল। সেই পাওনা রিয়াল চাইতে গিয়েই তিনি হামলার শিকার হন। এর আগে একবার তাকে মারধর করা হয়েছিল। পরে দ্বিতীয় দফায় পাওনা টাকা চাইলে তাকে নির্মমভাবে পিটিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে দেওয়া হয় এবং গাড়ি তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় সৌদি পুলিশ হত্যা মামলা দায়ের করে অভিযুক্ত ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে সৌদি আরবের কারাগারে রয়েছেন বলে পরিবার জানিয়েছে।

হত্যাকাণ্ডের পর সবুজের মরদেহ দীর্ঘদিন সৌদি আরবের ওয়াদি আল-দাওয়াসির জেনারেল হাসপাতালের মর্গে ছিল। আইনি জটিলতা ও ইকামা-সংক্রান্ত সমস্যার কারণে মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগে।

আজ সকালে বিমানবন্দর থেকে সবুজের কফিন গ্রহণ করেন তার বৃদ্ধ মা আনোয়ারা বেগম ও ভাতিজা সোহেল রানা। পরে বিকালের দিকে মরদেহ নিজ গ্রামে পৌছায়।

আরও পড়ুন

উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

২২ আগস্ট ২০২৬

যে মায়ের চিকিৎসার জন্য সবুজ প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন, সেই অসুস্থ মা ছেলের মরদেহের পাশে বুক চাপড়ে আহাজারি করছিলেন। বাড়ির উঠানে সবুজের খাটিয়ার পাশে নির্বাক দাঁড়িয়ে ছিলেন তার বাকপ্রতিবন্ধী বোন।

সবুজের ভাতিজা সোহেল রানা অপু বললেন, ‘আমার চাচাকে পরিকল্পিতভাবে ও অত্যন্ত নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। নানা জটিলতা পেরিয়ে আমরা মরদেহ দেশে ফিরিয়ে এনেছি। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কান্নায় ভেঙে পড়ে সবুজের বৃদ্ধ মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার পুতের কোনো দোষ আছিল না। সে খালি নিজের কষ্টের ট্যাকা ফেরত চাইছিল। হ্যারা আমার বুক খালি কইরা পুতডারে মাইরা ফালাইল। এহন আমার এই এতিম নাতি আর প্রতিবন্ধী মাইয়াডারে নিয়া আমি কোনহানে যামু? আমি আল্লাহর কাছে আর সরকারের কাছে এই খুনিগো ফাঁসি চাই।’

এলাকাবাসী জানান, পরিবারের স্বচ্ছলতার স্বপ্নে একজন প্রবাসী ঘর ছাড়লেও তাঁর সঙ্গে থাকে পুরো পরিবারের ভবিষ্যতের দায়িত্ব। সবুজও সেই দায়িত্ব কাঁধে নিয়ে সৌদি গিয়েছিলেন। কিন্তু পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে প্রাণ হারিয়ে তাকে ফিরতে হলো কফিনে।

সবুজ হাওলাদারসৌদিবরগুনাবেতাগী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট