Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

  • একজন গ্রেপ্তার
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫
মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

ছবি: আগামীর সময়

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পাহাড়ের ভেতর একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহেশখালী থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার পশ্চিমে পাহাড়ের ভেতরে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ওই বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ রহমত উল্লাহ ওরফে বাঁশি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

রহমত উল্লাহ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া এলাকার ছাব্বির আহমদের ছেলে।

পুলিশের দাবি, রহমত উল্লাহ একজন পেশাদার চোর। তাঁর বিরুদ্ধে থানায় নারী নির্যাতনসহ দুটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রহমত উল্লাহসহ তাঁর অন্যান্য সহযোগী পাহাড়ের ভেতরে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি করে বাইরে বিক্রি করে আসছিলেন।

মহেশখালী থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া এলাকার রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে পাশের ইউনিয়ন শাপলাপাড়ার বিভিন্ন বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি করে আসছিলেন। গতকাল শুক্রবার রাতে শাপলাপুরের মিঠাছড়ি এলাকায় চুরির প্রস্তুতিকালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রহমত উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মিঠাছড়ি এলাকার পশ্চিমে পাহাড়ের ভেতরে একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। সেখানে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ওই বসতবাড়ি থেকে দেশীয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

২২ আগস্ট ২০২৬

উদ্ধার করা সরঞ্জামাদির মধ্যে রয়েছে—বন্দুকের কাঠের তৈরি বাট দুটি, হাতে বানানো কাঠের তৈরি বন্দুকের বাট দুটি, ট্রিগার মেকানিজম (ছোট-বড়) চারটি, অস্ত্র তৈরির ব্যারেলের অংশ ছয়টি, অস্ত্রের ট্রিগার (ছোট-বড়) আটটি, অস্ত্রের রিসিভার কভারের সদৃশ অংশ পাঁচটি, অস্ত্রের ভেতরের স্প্রিং (ছোট-বড়) ১৫টি, অস্ত্রের অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ ১৫টি, লোহার হাতুড়ি দুটি, লোহা ধারানোর লেদ একটি, লোহার বাটাল দুটি, লোহার পাইপ একটি, ড্রিল মেশিন একটি, স্ক্রু ড্রাইভার তিনটি, করাত একটি, হাতে চালিত ড্রিল মেশিন একটি, পরিমাপ স্কেল একটি, ইলেকট্রিক উড প্ল্যানার একটি, লোহা কাটার গ্রাইন্ডার একটি, দেশীয় তৈরি চাইনিজ কুড়াল একটি, বড় টর্চ লাইট একটি, ইলেকট্রিক হ্যাকসো একটি এবং লোহা কাটার হ্যান্ড করাত একটি।

অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় শনিবার সকালে রহমত উল্লাহর বিরুদ্ধে থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল সুলতান বলেন, ‘রহমত উল্লাহ একজন পেশাদার চোর। পাশাপাশি তিনি তার অন্যান্য সহযোগীকে নিয়ে পাহাড়ের ভেতরে দেশীয় অস্ত্র তৈরি করে বাইরে বিক্রি করে আসছিলেন।’

তিনি জানান, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে রহমত উল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি