Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

লিটনের স্লেজিং সত্যি হলো, বাদ পড়লেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৪৪
লিটনের স্লেজিং সত্যি হলো, বাদ পড়লেন রিজওয়ান

সিলেট টেস্টে মোহাম্মদ রিজওয়ানকে স্লেজিং করছিলেন লিটন দাস।

দেশের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার স্লেজিং করে গেছেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত। রিজওয়ান খারাপ খেললে যে দেশে ঢুকতে পারবেন না কিংবা দল থেকে বাদ পড়বেন- এমন ভবিষ্যদ্বাণীও ছিল স্লেজিংয়ে। শেষ পর্যন্ত দেশে ঢুকতে পারলেও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রিজওয়ান। 

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ শুক্রবার ঘোষিত এই দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজম ও গতি তারকা নাসিম শাহকে। তবে বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে পরাজিত হওয়া সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে থাকা রিজওয়ান। 

আগামী ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। গত মার্চে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে না থাকা বাবর আজম, নাসিম শাহ, শাদাব খান ও সুফিয়ান মুকিম আবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে নেতৃত্ব থাকছে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির হাতেই। তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আগা।

ঘোষিত এই স্কোয়াডে একদম নতুন মুখ হিসেবে আছেন তিন ক্রিকেটার—আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস ও রোহাইল নাজির। এই তিন তরুণ এখনো ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি।

পিসিবি জানিয়েছে, নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার উসমান খান অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবে দলে ডাক পেয়েছেন মুহাম্মদ গাজী ঘোরী ও তরুণ রোহাইল নাজির। এছাড়া ইনজুরির কারণে এই সিরিজে বিবেচনা করা হয়নি দুই টপ অর্ডার ব্যাটার ফখর জামান ও সাইম আইয়ুবকে। এই দুজন বর্তমানে বোর্ডের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হ্যারিস রউফ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহেবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন এবং সুফিয়ান মুকিম।

লিটন কুমার দাসমোহাম্মদ রিজওয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে