Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রিজওয়ান যখন ৫০ পয়সার অভিনেতা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:১৭
রিজওয়ান যখন ৫০ পয়সার অভিনেতা

রিজওয়ানের অভিযোগে আম্পায়ার কেটলবোরো এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার পঞ্চম দিনের প্রথম সেশনেই সিলেট টেস্ট ৭৮ রানে জিতে নিয়েছে বাংলাদেশ। রেকর্ড রান তাড়ায় গতকাল চতুর্থ দিন উইকেট কামড়ে পড়ে থাকার লড়াই করছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু সেই লড়াই শুধু ব্যাটে-বলে সীমাবদ্ধ থাকেনি। লিটন দাসদের স্লেজিংয়ে রিজওয়ান বারবার মেজাজ হারিয়েছিলেন। স্লেজিং চলেছে আজ সকালেও।

গতকাল পাকিস্তান ইনিংসের ৭২তম ওভারের ঘটনা। প্যাভিলিয়ন প্রান্তের সাইটস্ক্রিনের দিকে কাউকে উদ্দেশ্য করে কিছু একটা ইশারা করছিলেন রিজওয়ান। এতে তার ব্যাটিংয়ে ফিরতে দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করে  লিটন দাস জানতে চান, ‘বারবার খেলা থামিয়ে দিচ্ছ কেন?’ ব্যস, এই এক প্রশ্নেই ম্যাচের আবহ বদলে যায়। রিজওয়ান রেগে গিয়ে বলেছেন, ‘এটা কী তোমার কাজ! এটা তো আম্পায়ারের কাজ।’ লিটন তাকে ফের বলেছেন, ‘ওদিকে কী দেখছ, সামনে খেল’।

আরও পড়ুন

পাকিস্তানকে আবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

২০ মে ২০২৬

রিজওয়ান এবার রেগেমেগে আম্পায়ারের কাছে নালিশ করেন। আম্পায়ার কেটলবোরো এগিয়ে এসে শান্ত করেন দুজনকেই। তবে বাংলাদেশের স্লেজিং থামেনি। উইকেটের পেছন থেকে লিটনকে উর্দুতে বলতে শোনা যায়, ‘কিছু রান করে ফেলেছে, এবার শুরু হবে অভিনয়। ভালোই অভিনয় করছে সে। এসব সবাই জানে এখন!’ আবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা হবে! দেখ, মাত্র কয়েকটা রান করেছে, আর এখনই ওর অ্যাক্টিং শুরু হয়ে গেছে।’


সময় নষ্ট করার জন্য রিজওয়ান বারবার খেলা থামিয়েছেন। বোলার দৌড় শুরু করতে বারবার সরে গেছেন ব্যাটিং প্রান্ত থেকে। লিটন-শান্তরা তাই বিরক্ত হয়েই স্লেজিং করেছেন। গ্যালারি থেকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে রিজওয়ানকে। আসলে ক্রিকেট মাঠে রিজওয়ানের ইনজুরির অভিনয় নতুন কিছু নয়। ইনজুরির ভান করে মাটিতে গড়াগড়ি তিনি আগেও খেয়েছেন। রিজওয়ানের এই অভিনয় বা মাঠে অতিরিক্ত নাটক করার পুরনো অভ্যাসকে খোঁচা দিয়ে বাংলাদেশ স্লেজিং করে গেছে।

আরও পড়ুন

রিজওয়ানকে লিটনের ‘নিষ্ঠুর’ স্লেজিংয়ে সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম

১৩ মে ২০২৬

শিষ্যদের এই স্লেজিংকে নেতিবাচকভাবে দেখছেন না বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। সাবেক এই অস্ট্রেলীয় গতিতারকা গতকাল বলেছেন, ‘ঠিক কী কথা হয়েছে আমি জানি না, তবে স্লেজিং আমি বেশ উপভোগই করি। আমি অস্ট্রেলিয়ান, এই এক পরিচয়ই তো সব বলে দেয়! আমি মনে করি মাঠে একটু আধটু ‘আর্গি-বার্গি’ (তর্ক-বিতর্ক) থাকা ভালো। সবসময় নয়, আর অবশ্যই সীমারেখা পার না করে। তবে মাঠে কিছুটা আগ্রাসন থাকতেই হবে। বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ, সমর্থকেরাও তো মাঠে ক্রিকেটারদের আবেগ আর তীব্র লড়াই দেখতে চায়।’


এর আগে ঢাকা টেস্টের পঞ্চম দিনেও রিজওয়ানকে বেশ চাপে ফেলেছিলেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক স্টাম্প মাইকের ভয়েস ক্লিপে লিটনকে বলতে শোনা গিয়েছিল, ‘ওরা ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে, জেতার ক্ষমতা ওদের নেই। নিজ দেশেও তো ওর খুব একটা ভালো সুনাম নেই। এখন যদি বড় শট খেলতে গিয়ে ও আউট হয়, তবে দেশে ঢুকতেই পারবে না।’

রিজওয়ানের জন্য আরও বড় দুঃখের ঘটনা হলো, বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই করেও তিনি সেঞ্চুরি মিস করেছেন। শরিফুল ইসলামের করা ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলেই গালিতে মিরাজকে ক্যাচ দিয়ে ফিরেন ৯৪ রান করা রিজওয়ান। 

মোহাম্মদ রিজওয়ানলিটন কুমার দাসস্লেজিংসিলেট টেস্টনাজমুল হোসেন শান্তবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে