Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মোহাম্মদ রিজওয়ান

আমাকে অনলাইন জুয়ার ঘটনায় জড়ানো হয়েছে

agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩
আমাকে অনলাইন জুয়ার ঘটনায় জড়ানো হয়েছে

পাকিস্তানের ক্রিকেটে শুরু হয়েছে নতুন নাটক। অনলাইন জুয়া ও ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে। এ বিষয়ে তাকে লিখিত প্রশ্ন পাঠিয়েছিল পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ)। সেসব প্রশ্নের জবাব দিয়ে এই তদন্তের এখতিয়ার এবং ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন রিজওয়ান।

‘সামা টিভি’র প্রতিবেদন অনুযায়ী, রিজওয়ান তদন্তের মূল ভিত্তি এবং তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রমাণ চাওয়ার পাশাপাশি প্রশ্ন তুলেছেন, কেন এই বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ইউনিটকে (এসিইউ) দেওয়া হয়নি। রিজওয়ান তার জবাবে বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে পাকিস্তান দলের সেবা করেছি।’

আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেটে ফের ফিক্সিং গুঞ্জন!

০৮ সেপ্টেম্বর ২০২৬

নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে জড়ানোয় বিস্ময় প্রকাশ করে এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমাকে অনলাইন জুয়ার ঘটনায় জড়ানো হয়েছে। কিন্তু এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত আমি জানতে চাই। তদন্তে সহায়তা পেতে হলে আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সম্পূর্ণ বিবরণ আমাকে প্রদান করতে হবে।’


এর আগে এনসিসিআইএর এখতিয়ার এবং নোটিসের ভিত্তি চ্যালেঞ্জ করে মোহাম্মদ রিজওয়ান লাহোর হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত শুনানির পর আদালত তার সেই আবেদনটি খারিজ করে দেন। রিজওয়ান বলেছেন, ‘একজন বর্তমান ক্রিকেটার হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে এসিইউতে রিপোর্ট করা হয়নি। এই ধরনের একটি মামলা নিয়ে এনসিসিআইএ কেন তদন্ত পরিচালনা করছে, তা আমার কাছে বোধগম্য নয়।’

আরও পড়ুন

বাবর মাঠের নয়, সোশ্যাল মিডিয়ার কিংবদন্তি

৩১ আগস্ট ২০২৬

ইংল্যান্ড সফরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স এবং হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই মূলত এই বিতর্কের সূত্রপাত হয়। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের শোচনীয় পারফরম্যান্সের পর মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তদন্তের অংশ হিসেবে ওই খেলোয়াড়দের মোবাইল ফোনও জব্দ করা হয়েছিল।


পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, এনসিসিআইএ অভিযুক্ত ক্রিকেটারদের আর্থিক লেনদেন এবং সন্দেহজনক ব্যাংক হিসাব নিয়ে তদন্ত করছে। ইংল্যান্ড সিরিজ চলাকালীন এবং এর আগের আর্থিক লেনদেনগুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মোহাম্মদ রিজওয়ানঅনলাইন জুয়াপাকিস্তান ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা