ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

সাইদুর রহমান পাভেল
ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকের জাকির। নেটিজেনরা অভিনেতাকে ‘ধুয়ে’ দিচ্ছেন।
তবে এ বিষয়ে পাভেল বলছেন ওই নারী তার বন্ধু। ভাইরাল ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে যে ধরনের আলোচনা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও দাবি করেছেন তিনি।
পাভেল বললেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী। এর বাইরে আমাদের মধ্যে অন্যকোনো সম্পর্ক নেই। ওই নারীর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ।’
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া পাভেল এর আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। এবার অভিনয় নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এ অভিনেতা।
পাভেল ভারতের আলোচিত রিয়্যালিটি শো ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন। দেশীয় শোবিজে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করেন।
তবে ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।




