Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইমরানের অধিকার চেয়ে গাভাস্কারসহ বিশ্বের ২১ অধিনায়কের চিঠি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৭
ইমরানের অধিকার চেয়ে গাভাস্কারসহ বিশ্বের ২১ অধিনায়কের চিঠি

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসা এবং প্রয়োজনীয় মানবিক সুবিধার দাবিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে আবারও খোলাচিঠি পাঠিয়েছেন বিশ্ব ক্রিকেটের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। এই তালিকায় ভারতের তিন কিংবদন্তি সুনীল গাভাস্কার, কপিল দেব এবং দিলীপ ভেংসরকারও আছেন।

গত ছয় মাসের ব্যবধানে পাকিস্তানের সরকার প্রধানের কাছে এটি তাদের দ্বিতীয় দফার আবেদন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক ইমরান খানের চোখের সমস্যা ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে।

আরও পড়ুন

চমক রেখে ভারতের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

২৪ আগস্ট ২০২৬

চিঠির শুরুতেই ক্রিকেটীয় সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক অধিনায়কেরা লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, আজ থেকে ছয় মাস আগে ১৪ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনার ও পাকিস্তান সরকারের কাছে ইমরান খানের প্রতি মানবিক আচরণ ও সঠিক চিকিৎসার আবেদন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিল। সে সময় আমরা কোনো রাজনীতিক কর্মী হিসেবে নয়, বরং ক্রিকেট মাঠের পুরোনো সহকর্মী ও প্রতিদ্বন্দী হিসেবে লিখেছিলাম। এটা এমন এক বন্ধন যা দেশের সীমানা ও রাজনৈতিক বিভেদকে ছাড়িয়ে যায়।’

সম্প্রতি ইমরান খানের চিকিৎসা নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ এবং সেটা বাস্তবায়নের ঘাটতি ইস্যুতেই মূলত এই নতুন চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ইমরান খানকে যেন একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ড. উজমা খানসহ একটি মেডিকেল বোর্ড যেন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। নিয়মিত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতিও পুনর্বহাল করেছিল আদালত। এগুলো অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ।’

আরও পড়ুন

স্বামী-স্ত্রী দুজনেই যখন আর্জেন্টাইন ক্লাবের কোচ

২৪ আগস্ট ২০২৬

এর পরেই ক্ষোভ প্রকাশ করে সাবেক অধিনায়কেরা বলেন, ‘অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ইমরান খানকে হাসপাতালে রাখা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের মূল্যায়ন সম্পন্ন হওয়ার আগেই তাঁকে একটি সরকারি নিয়োগপ্রাপ্ত চিকিৎসক দল দ্বারা পরীক্ষা করিয়ে সুস্থ ঘোষণা করা হয়। এরপর ফিরিয়ে নেওয়া হয় আদিয়ালা কারাগারে। তাঁর পরিবার ও আইনি দলের মতে, এটি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।’

চিঠির শেষাংশে পাকিস্তান সরকারের কাছে মূলত তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে:

১. স্বাধীন মেডিকেল মূল্যায়ন: সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে ইমরান খানের স্বাস্থ্য, বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাসের বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন করার সুযোগ দেওয়া হোক।

আরও পড়ুন

এমবাপ্পে- এস্তেরের প্রেমের ‘ঘটক’ ছিলেন ভিনিসিয়ুস?

২৪ আগস্ট ২০২৬

২. নিয়মিত পারিবারিক সাক্ষাৎ: আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের বিষয়টি কোনো বাধা বা প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ছাড়াই নিশ্চিত করা হোক।

৩. তাৎক্ষণিক চিকিৎসা প্রদান: মেডিকেল মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে যে ধরনের চিকিৎসার পরামর্শ দেওয়া হবে, তা যেন কোনো ধরনের বিলম্ব ছাড়াই নিশ্চিত করা হয়।

আইনগত বা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে বিচারব্যবস্থার নির্দেশিত চিকিৎসাসেবা নিশ্চিত করাকে একটি ‘মৌলিক শালীনতা’ বলে উল্লেখ করেন এই কিংবদন্তিরা। ৭৩ বছর বয়স্ক ইমরান খানের প্রতি উপযুক্ত মর্যাদা ও মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এই চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য বিখ্যাত অধিনায়কদের মধ্যে রয়েছেন গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড, মাইকেল আথারটন, অ্যালিস্টার কুক, অ্যালান ডেভিড গাওয়ার, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ ও অ্যাডাম গিলক্রিস্ট প্রমুখ।

ইমরান খানসুনীল গাভাস্কারকপিল দেবপাকিস্তান ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২