বিশ্বকাপের সেমিফাইনালে
ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ কোচ দিদিয়ের দেশম স্পেনকে ‘ফেভারিট’ আখ্যা দিয়েছেন। তবে সেই তকমা নিয়ে মাথা ঘামাতে নারাজ
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন, ডলাসে ফ্রান্সের বিপক্ষে
তারা রক্ষণাত্মক খোলসে না ঢুকে বরং আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা নিয়েই মাঠে নামছেন।
সোমবার সংবাদ সম্মেলনে
দে লা ফুয়েন্তে জানান, ফ্রান্সের খেলার ধরন সম্পর্কে তাদের বিস্তর বিশ্লেষণ করা হয়েছে।
তিনি বলেন, ‘ফ্রান্সের খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে আমরা জানি,
কিন্তু আমা...