Agamir Somoy E-Paper
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণেই আনন্দ রহিমের
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্প্যানিশ ছন্দ

ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:২৬
ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

লামিন ইয়ামাল

দুই কোচই একই দর্শনে বিশ্বাসী। দর্শনটা হলো পাসিং ফুটবল, পজিশনাল প্লে এবং বলের নিয়ন্ত্রণ। টেক্সটবুক অনুযায়ী এই হলো লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনির খেলার স্টাইল। খেলা একই ধরনের হলে মজাটা ঠিক উপভোগ করা যায় না। আর্জেন্টিনা ও স্পেন দুই ফাইনালিস্ট একই স্টাইলে খেলবে মানে বার্সেলোনা ও ক্লোন বার্সার খেলা দেখা।

এমন সরলীকরণ করলে হবে না। কারণ, এ ফুটবল দর্শন স্কালোনির হাতে নতুন মাত্রা পেয়েছে। এর সঙ্গে লাতিন আবেগ, লড়াকু মানসিকতা আর মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য যোগ করেছেন আর্জেন্টাইন কোচ। ফলে আর্জেন্টিনা শুধু বল দখলে রেখে খেলে না, ম্যাচের প্রয়োজনে করে অনেক কিছু। দে লা ফুয়েন্তের স্পেন এখনো বিশ্বাস করে নিয়ন্ত্রণই শ্রেষ্ঠ প্রতিরক্ষা, শৃঙ্খলাই বড় আক্রমণ। তাদের ফুটবল যেন নিখুঁতভাবে লেখা এক সিম্ফনি, যেখানে প্রতিটি পাস বা দৌড়ের উদ্দেশ্য আছে। তাই আজ নিউ জার্সির এই ফাইনালটি শুধু আর্জেন্টিনা বনাম স্পেনের নয়, একই দর্শনের দুটি রূপের দ্বৈরথ। একটি আবেগে উষ্ণ, অন্যটি নিয়ন্ত্রণে শীতল।

এই স্পেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় ২০১০ বিশ্বকাপের সেই সোনালি দিনে। জাভি-ইনিয়েস্তা-বুসকেতসদের পায়ে যে পাসিং ফুটবল স্পেনকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল, রোদ্রি-ওলমো-ওয়ারসাবালদের এই দলটি যেন তারই আধুনিক সংস্করণ। নিখুঁত পাস, অবস্থানগত শৃঙ্খলা আর বলের ওপর কর্তৃত্বে তারা টানা ৩৭ ম্যাচ অপরাজিত। এ ধারাবাহিক সাফল্য দীর্ঘদিন ধরে লালিত একটি ফুটবল দর্শনের সার্থকতাও প্রমাণ করে।

এই দলের বেশিরভাগ ফুটবলারকে কৈশোর থেকে গড়ে তুলেছেন লুইস দে লা ফুয়েন্তে। ফলে কোচের দর্শন শুধু তাদের কৌশলে নয়, যেন মিশে আছে রক্তে-মাংসে। তাদের বোঝাপড়া এতটাই স্বতঃস্ফূর্ত যে, প্রতিপক্ষ অনেক সময় নিজেকে এমন এক আলোকোজ্জ্বল গোলকধাঁধায় আবিষ্কার করে, যেখানে চারদিকে শুধু লাল-জার্সির ছায়া। ফ্রান্সের হয়েছিল এই অবস্থা, তাই বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পায়নি। স্পেন শুধু ম্যাচ নিয়ন্ত্রণই করে না, প্রতিপক্ষের সময়, ছন্দ ও আত্মবিশ্বাসও নিজেদের দখলে নিয়ে নেয় ধীরে ধীরে।

স্প্যানিশ ফুটবলের অর্কেস্ট্রায় সুর কেটে গেলে আছে নতুন সুর লাগানোর শিল্পী লামিন ইয়ামাল। ইউরো মঞ্চে মাত্র ১৬ বছর বয়সেই এ কিশোর পুরো ফুটবলবিশ্বকে হতবাক করেছিলেন। এই বিশ্বকাপে তার স্বরূপটা এখনো অপ্রকাশিত। নামের পাশে আছে মাত্র একটি গোল। তবে বড় মঞ্চে আলো নিজের দিকে টেনে নেওয়ার সহজাত ক্ষমতা আছে এ তরুণের। ১৫ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর থেকেই তার পায়ের জাদুতে মানুষ খুঁজে ফিরছে লা মাসিয়ার সেরা বিস্ময় লিওনেল মেসিকে। হয়তো ইয়ামালও বিস্ময়ের চোখে তাকিয়ে আছেন ৩৯ বছরের আর্জেন্টাইন জাদুকরের দিকে। যে সময় তার পায়ে শিকল পরানোর কথা, সেই মেসি যেন সময়কেই নাচিয়ে চলেছেন নিজের ছন্দে।

কিন্তু কিংবদন্তির ‍তৃপ্তি এবার তাকে একা পাহাড় টেনে তুলতে হচ্ছে না বলে। তার চারপাশে গড়ে উঠেছে একদল অকুতোভয় যোদ্ধা। নকআউট পর্বে হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, লাউতারো মার্তিনেসরা যেন আগুনে পোড়া লোহার মতো আরও ধারালো হয়ে উঠেছেন। ম্যাচ জয়ের ক্ষুধা, শেষ বাঁশি পর্যন্ত লড়ে যাওয়া আর সংকট চিরে আলো খুঁজে নেওয়ার ক্ষমতা এ আর্জেন্টিনার বড় শক্তি।

বিশ্ব চ্যাম্পিয়নদের ফাইনালে ওঠার পথটা মসৃণ ছিল না, বরং কাঁটায় ভরা এক দীর্ঘ যাত্রা। প্রতিটি ম্যাচ যেন একেকটি কঠিন পরীক্ষা, যেখানে সামান্য ভুলও ধূলিসাৎ করে দিত পারত সব। অতিরিক্ত সময়ের উত্তেজনায় কেপ ভার্দেকে পেরিয়ে, এরপর মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে স্নায়ুর শেষ সীমানায় দাঁড়িয়ে লড়াই করে ফাইনালের টিকিট কেটেছে স্কালোনির দল। মনে হয়েছে, একদল যোদ্ধা যুদ্ধের ময়দানে নেমেছে হৃদয়টাকে মুঠোয় নিয়ে। প্রতিপক্ষের সঙ্গে এ লড়াইয়ে ছিল চাপ, সংশয় ও বিদায়ের ভয়। আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টারও স্বীকার করেছেন, প্রতিটি ম্যাচের আগে তার ভেতরে হারের ভয় কাজ করত।

সেই কঠিন পথের প্রতিটি বাঁকে পথ দেখিয়েছেন লিওনেল মেসি। কখনো জাদুকরের তুলি হাতে, কখনোবা সেনাপতির মতো সামনে দাঁড়িয়ে। তার গোল, অ্যাসিস্ট আর অসম্ভব মুহূর্তগুলো যেন অন্ধকার রাতে জ্বলে ওঠা আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের।

এই জাদুকরের মন্ত্রমুগ্ধ উপস্থিতির সঙ্গে আর্জেন্টিনার আবেগ, আত্মত্যাগ ও লড়াই একাকার হয়ে পৌঁছে গেছে টানা দ্বিতীয় শিরোপার দোরগোড়ায়। তবে সামনে দাঁড়িয়ে স্পেনের ছন্দময় পাসিং ও আগ্রাসী প্রেসিং ফুটবল। আবেগ আর সৌন্দর্য, লড়াই আর শৃঙ্খলা— এ দুই বিপরীত স্রোতের মিলনেই নিউ জার্সিতে আজ রাতে লেখা হবে ২০২৬ বিশ্বকাপের শেষ অধ্যায়।

লুইস দে লা ফুয়েন্তেক্লাসিক ফাইনালপৃথিবীস্প্যানিশ ছন্দফুটবলআর্জেন্টিনাস্পেন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৪
    ইংল্যান্ড
    ৬
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কপাল পুড়ছে প্রশাসনের ৩৬ কর্মকর্তার

    কপাল পুড়ছে প্রশাসনের ৩৬ কর্মকর্তার

    ১৯ জুলাই ২০২৬, ০৬:০০

    ঢাবিতে শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

    ঢাবিতে শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি

    ১৯ জুলাই ২০২৬, ০০:০৪

    অষ্টম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

    অষ্টম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

    ১৯ জুলাই ২০২৬, ০৬:০৪

    দুই বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরাঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

    দুই বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরাঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

    ১৯ জুলাই ২০২৬, ০৭:৫১

    বাঘায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১১

    বাঘায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১১

    ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩

    নাগরিক সচেতনতাও জরুরি

    নাগরিক সচেতনতাও জরুরি

    ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮

    আজকের নামাজের সময়সূচি (১৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৯ জুলাই)

    ১৯ জুলাই ২০২৬, ০৭:১৮

    ভাগ্য নির্ধারিত হবে মাঝমাঠে

    ভাগ্য নির্ধারিত হবে মাঝমাঠে

    ১৯ জুলাই ২০২৬, ০৫:২৭

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের চূড়ায় এমবাপ্পে

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের চূড়ায় এমবাপ্পে

    ১৯ জুলাই ২০২৬, ০৫:২২

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৯ জুলাই ২০২৬, ০৮:১৮

    ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

    ক্লাসিক ফাইনালের অপেক্ষায় পৃথিবী

    ১৯ জুলাই ২০২৬, ০৫:২৬

    জনকল্যাণেই আনন্দ রহিমের

    জনকল্যাণেই আনন্দ রহিমের

    ১৯ জুলাই ২০২৬, ০২:২৩

    ঢাবি এলাকায় তিন শিক্ষার্থীকে মারধর-ছিনতাইয়ের অভিযোগ

    ঢাবি এলাকায় তিন শিক্ষার্থীকে মারধর-ছিনতাইয়ের অভিযোগ

    ১৯ জুলাই ২০২৬, ০১:১১

    দুই বছরেও শুকায়নি শহীদ হৃদয়ের পরিবারের চোখের জল

    দুই বছরেও শুকায়নি শহীদ হৃদয়ের পরিবারের চোখের জল

    ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৬

    ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

    ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

    ১৯ জুলাই ২০২৬, ০১:১৯

    advertiseadvertise