Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

নাগরিক সচেতনতাও জরুরি

এস এম ইমরানুল ইসলাম রাজন
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮
নাগরিক সচেতনতাও জরুরি

নাগরিক সচেতনতা। ছবি: সংগৃহীত

আমাদের দেশে বর্ষা মৌসুম ছাড়া প্রায়ই বৃষ্টিপাত হয়। তবে মাঝেমধ্যে অতিবর্ষণ স্বাভাবিকের তুলনায় বেশি বিপর্যয় ডেকে আনে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, নদীর পানি বৃদ্ধি, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এবং খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দেয়, যা শেষ পর্যন্ত মানবিক বিপর্যয়ে রূপ নেয়। এটি গ্রামীণ অঞ্চলের চিরায়ত চিত্র হলেও শহরাঞ্চলের বাস্তবতায় যুক্ত হয় কৃত্রিম এক সংকট।

রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্ষণের মাত্রা বাড়লে কোটি মানুষ পানিবন্দি হয়ে পড়ে। রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ শ্রমজীবী মানুষের ভোগান্তি তখন চরমে পৌঁছায়। শিশু, নারী ও বৃদ্ধদের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। প্রশ্ন জাগে, এই সংকট কি কেবলই প্রাকৃতিক বা ঋতুবৈচিত্র্যের ফল? নিশ্চিতভাবেই নয়। আমাদের দীর্ঘদিনের অসচেতনতা, অদূরদর্শিতা এবং স্বভাবগত উদাসীনতা এর জন্য অনেকাংশে দায়ী। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় চরম গাফিলতি এবং নদীশাসনের নিয়ম না মানার মতো বিষয়। শহরাঞ্চলের মানুষের অসচেতনতাও কম দায়ী নয়। যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা, ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে পয়োনিষ্কাশন পথ রুদ্ধ করা এবং ড্রেন সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রবণতা সর্বত্র দৃশ্যমান। ফলে সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

এই দীর্ঘমেয়াদি ভোগান্তি রাতারাতি দূর করা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রীয় পর্যায়ে মহাপরিকল্পনা গ্রহণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও পারিবারিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। শুধু কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট নয়; আইন ও পরিকল্পনার সুফল পেতে হলে নাগরিকদের তা অভ্যাসে পরিণত করতে হবে।

লেখক: প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক পিএলসি, ঢাকা

নাগরিক সচেতনতাবর্ষা মৌসুমবৃষ্টিপাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি