Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জুলাই অভ্যুত্থান

দুই বছরেও শুকায়নি শহীদ হৃদয়ের পরিবারের চোখের জল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৬
দুই বছরেও শুকায়নি শহীদ হৃদয়ের পরিবারের চোখের জল

ছেলের কবরের পাশে প্রতিদিন দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন শাহ আলম হাওলাদার। ছবি: আগামীর সময়

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের একজন ছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার হৃদয় আহমেদ শিহাব (১৭)।

পরিবারের একমাত্র উপার্জনকারী এই কিশোরের মৃত্যুর দুই বছর পেরিয়ে গেছে। এখনো কাটেনি তার পরিবারের শোক, অনিশ্চয়তা ও আর্থিক সংকট।

হত্যার সুষ্ঠু বিচার এবং স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তার পরিবারের।

হৃদয় শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম হাওলাদার ও নাছিমা বেগম দম্পতির একমাত্র ছেলে। একটি ছোট বোন রয়েছে তার।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ভারী কাজ করার সক্ষমতা হারান শাহ আলম হাওলাদার। এরপর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয় হৃদয়। ঢাকায় ফুপাতো ভাইয়ের ফার্নিচারের দোকানে কাজ নেয়। এরপর থেকে নিজের খরচ চালিয়ে নিয়মিত বাবা-মায়ের কাছে টাকা পাঠাতো সে। সেই আয়েই চলত তাদের সংসার খরচ।

পরিবার জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে এক আত্মীয়ের বাসায় খাবার খেয়ে কর্মস্থলে ফিরছিল হৃদয়। পথে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় আন্দোলনের মধ্যে পড়ে হৃদয়। টিয়ারশেলের ধোঁয়ার মধ্যে একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় আহমেদ শিহাবের মা নাছিমা বেগমছেলের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা নাছিমা বেগম। তিনি বলেছেন, ‘১৮ জুলাই রাতে ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল। হৃদয় জানিয়েছিল, শুক্রবার সকালে বাড়ি আসবে। আমি ছেলেকে শুধু সাবধানে থাকতে বলেছিলাম।’ তার ভাষ্য, ‘‘ছেলের শেষ কথা ছিল, ‘মা, তুমি চিন্তা করো না।’ ওই কথাটাই ছিল আমার ছেলের শেষ কথা।’’

তিনি আরও বলেছেন, ‘বিকালে গুলিবিদ্ধ হওয়ার খবর পাই। রাতে জানতে পারি, আমার বাবাটা আর বেঁচে নেই। এখনো মোবাইলে ওর ভিডিও দেখি। মনে হয়, এই বুঝি ‘মা’ বলে ডাকবে।’

হৃদয়ের স্বপ্ন ছিল ইতালি গিয়ে কাজ করে পরিবারের দারিদ্র্য দূর করা। নতুন ঘর নির্মাণ এবং পরিবারের ঋণ পরিশোধের পরিকল্পনার কথাও তিনি প্রায়ই মাকে জানাতেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

বাবা শাহ আলম হাওলাদারও ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেছেন, ‘আমার ছেলের কী অপরাধ ছিল? বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

সরেজমিন দেখা যায়, একটি ছোট টিনের ঘরে বসবাস করছেন শাহ আলম ও নাছিমা দম্পতি। বসতভিটা ছাড়া তাদের আর কোনো জমিজমা নেই। সেলাইয়ের কাজ করে সামান্য আয় করেন নাছিমা বেগম। এ ছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পাওয়া পাঁচ লাখ টাকার এফডিআরের মুনাফা দিয়ে কোনোমতে চলছে সংসার।

হৃদয়ের ছোট বোন সাথী আক্তার বলেছে, ‘অনেকেই সহযোগিতার আশ্বাস দিলেও বাস্তবে তেমন সহায়তা পাওয়া যায়নি। পরিবারের নিয়মিত আয়ের কোনো উৎস নেই।’

হৃদয়ের চাচা সাহাবুদ্দিন হাওলাদার জানিয়েছেন, বড় ভাইয়ের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন হৃদয়। তার মৃত্যুর পর পরিবারটি পুরোপুরি অসহায় হয়ে পড়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান আগামীর সময়কে জানিয়েছেন, শহীদ হৃদয়ের পরিবারের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে পাওয়া সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছে। পরিবারের অনুরোধে হৃদয়ের কবর সংরক্ষণ ও নামফলক স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সুযোগ-সুবিধা পাওয়া গেলে সহযোগিতা করা হবে পরিবারটিকে।

১৯ জুলাইজুলাই অভ্যুত্থানজুলাই শহীদমাদারীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise