দুই বছর আগে এই শহরের কয়েকটি সড়ক ছিল আতঙ্ক, সংঘর্ষ আর রক্তাক্ত ঘটনার সাক্ষী। যে মোড়গুলোতে একসময় ভেসে উঠেছিল স্লোগান, মানুষ ছুটেছিল জীবন বাঁচাতে, সেখানেই এখন চলছে স্বাভাবিক যানচলাচল। ব্যস্ত নগরজীবনের কোলাহলের আড়ালে যেন চাপা পড়ে আছে সেই রক্তাক্ত স্মৃতি।‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা গেছে, সময় বদলেছে, দৃশ্যপটও পাল্টেছে। তবে প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের স্মৃতিতে এখনও স্পষ্ট সেই দিনগুলোর ভয়াবহতা।নগরীর রি...