মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

এনসো ফের্নান্দেস
সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর নাটকীয় ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ৮৫তম মিনিটে তার দূরপাল্লার শটের গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।
অ্যান্থনি গর্ডনের গোলের পর অনেকটা রক্ষণাত্মক খেলে ইংল্যান্ড। যখন মনে হচ্ছিল তাদের রক্ষণ দুর্গ ভাঙা যাবে না, ঠিক তখনই আশার আলো হয়ে আসেন ফের্নান্দেস। মেসির বুদ্ধিদীপ্ত পাসে ডি বক্সের বাইরে থেকে সময় নিয়ে চোখধাঁধানো গোল করেন এই চেলসি তারকা। ডাইভ দিয়েও ব্যর্থ হন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। এই আসরে এটি তার দ্বিতীয় গোল এবং বিশ্বকাপে সব মিলিয়ে তৃতীয়।




