Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

উৎসাহ-উদ্দীপনায় শুরু রথযাত্রা মহোৎসব

  • ফিরতি যাত্রা ২৪ জুলাই
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৪৭
উৎসাহ-উদ্দীপনায় শুরু রথযাত্রা মহোৎসব

ছবি: আগামীর সময়

বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত মুক্তি কামনায় বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে রাজধানীসহ দেশজুড়ে ১২৮টি স্থানে এ উৎসব পালিত হয়। রাজধানীর রথযাত্রায় হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কেন্দ্রীয় রথযাত্রা বিকেল ৩টায় রাজধানীর স্বামীবাগের ইসকন আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ভক্তরা অংশ নেন। পুরো আয়োজনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আগামী ২৪ জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে উল্টোরথ স্বামীবাগ ইসকন আশ্রমে ফিরবে। এর মধ্য দিয়ে শেষ হবে সাত দিনের এই ধর্মীয় উৎসব। ইসকনের বাইরে রাজধানীর আরও অন্তত আটটি স্থান থেকেও পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রায় অংশ নেওয়া পুরান ঢাকার লালবাগের বাসিন্দা সজীব ঘোষ বলেন, ‘প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মা আজ আমাদের কৃপা করবেন বলে ধরাধামে এসেছেন। প্রার্থনা করি, প্রভু যেন সব সংকট সমাধানে আমাদের সাহস ও শক্তি জোগান। আমাদের মন যেন সবসময় তার চরণে নিবেদিত থাকে।’

এর আগে সকালে স্বামীবাগ ইসকন আশ্রমে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মকেই সমান গুরুত্ব দেন। সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।’

ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মুখ্য সচিব এবিএম আব্দুস আব্দুস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) গোকুল ভি. কে., বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় নেতা দেবাশীষ রায় মধুসহ ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তিময় নিতাই স্বামী বক্তব্য দেন।

হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, এ দিনে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রাদেবী নিজ গৃহ থেকে মাসির বাড়িতে গমন করেন। সেখানে সাত দিন অবস্থানের পর তারা নিজ গৃহে ফিরে আসেন। ভারতের উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার প্রচলন হলেও বাংলাদেশেও এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। ব্রিটিশ আমল থেকেই ঢাকায় রথযাত্রার আয়োজনের ঐতিহ্য রয়েছে।

রথযাত্রাজগন্নাথ দেবের রথযাত্রারথযাত্রা উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise