এবার জাদুকরী পা

লিওনেল মেসি। গ্রাফিকস: আগামীর সময়
১৯৮৬ বিশ্বকাপে িডয়েগো ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’-এর গোল নিয়ে আলোচনা হয় এখনো। সেই ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও লিওনেল মেসির জাদুকরী পা-এর জাদু ঠিকই দেখলেন হ্যারি কেইনরা। তার দুই অ্যাসিস্টে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। আর ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে সর্বশেষ আসরের কোপা ও ইউরোজয়ী দুই দল
গোল্ডেন বল
লিওনেল মেসি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে। এবার তৃতীয় গোল্ডেন বল জয়ের দুয়ারে তিনি।
৯ ড্রিবল
ইংল্যান্ডের বিপক্ষে মেসি মোট ৯টি সফল ড্রিবল করেন। সোফাস্কোরের তথ্য অনুযায়ী, শেষ চার বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর সফল ড্রিবল ছিল ৮টি।
১৯ গোল
সব মিলিয়ে এবার তাদের গোল ১৯টি। তাতে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের করা সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডে ভাগ বসাল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি অার লিওনেল মেসির জাদুতেই সম্ভব হয়েছে সেটা।
আর্জেন্টিনা এখন শেষ মুহূর্তে গোল দেয়
৭৫ মিনিটের পর এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার গোল ১১টি। অথচ ১৯৯০, ১৯৯৮, ২০০৬ আর ২০১৪ বিশ্বকাপে শেষ দিকে গোল হজম করে হৃদয় ভেঙেছিল তাদের।
৩৯ বছর ২৫ দিন
বিশ্বকাপ ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। এত বেশি বয়সে গোলকিপার ছাড়া বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড নেই কারও। এর আগে ৩৭ বছর ২৩৬ দিনে সুইডেনের কিংবদন্তি ফুটবলার গানার গ্রেন খেলেছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল।
বিশ্বকাপে মেসির ১২ অ্যাসিস্ট
২০০৬
হার্নান ক্রেসপো
সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে ৭৮ মিনিটে হার্নান ক্রেসপোর গোলে করেছিলেন অ্যাসিস্ট।
২০১০
কার্লোস তেভেজ
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে তেভেজের প্রথম গোলটিতে সহায়তা করেন মেসি। আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে।
২০১৪
আনহেল দি মারিয়া
শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১১৮তম মিনিটে দি মারিয়ার গোলের উৎস ছিলেন মেসি। আর্জেন্টিনা জেতে ১-০-তে।
২০১৮
গাব্রিয়েল মের্কাদো
ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হারা ম্যাচে ৪৮তম মিনিটে গাব্রিয়েল মের্কাদোর করা আর্জেন্টিনার দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করেন মেসি।
২০১৮
সের্হিয়ো আগুয়েরো
ফ্রান্সের বিপক্ষে একই ম্যাচে আগুয়েরোর গোলটির উৎস ছিলেন তিনি। ৯৩তম মিনিটে করা এই গোলের পরও হেরেছিল আর্জেন্টিনা।
২০২২
এনসো ফের্নান্দেস
মেক্সিকোর বিপক্ষে ৮৭তম মিনিটে ফের্নান্দেস গোল করেছিলেন মেসির অ্যাসিস্টে। আর্জেন্টিনা জেতে ২-০ ব্যবধানে।
২০২২
নাহুয়েল মোলিনা
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫ মিনিটে মোলিনা গোল করেছিলেন মেসির এক অবিশ্বাস্য পাসে।
২০২২
হুলিয়ান আলভারেস
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিফেন্ডার গাভার্দিওলকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে গোল করান আলভারেসকে দিয়ে।
২০২৬
ক্রিস্তিয়ান রোমেরো
মিসরের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মেসির কর্নার থেকে রোমেরো গোল করেন হেডে। এবারের বিশ্বকাপে এটি তার প্রথম অ্যাসিস্ট।
২০২৬
আলেক্সিস ম্যাক আলিস্টার
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দশম মিনিটে ম্যাক আলিস্টারকে দিয়ে গোল করানোটা ছিল বিশ্বকাপে মেসির দশম অ্যাসিস্ট।
২০২৬
এনসো ফের্নান্দেস
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এনসো ফের্নান্দেসেকে দিয়ে গোল করান ৮৫তম মিনিটে। আর্জেন্টিনা সমতা ফেরায় ১-১ এ।
২০২৬
লাউতারো মার্তিনেস
একই ম্যাচে মেসির করা ক্রসে মার্তিনেস গোল করেন দারুণ হেডে। ইনজুরি টাইমের এই গোলেই আর্জেন্টিনা পায় ২-১ ব্যবধানের জয়।
গোল্ডেন বুট জয়ের দৌড়ে যারা









