Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসি মহাকাব্য

জাদুকরীর শেষ দৃশ্য

রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৬
জাদুকরীর শেষ দৃশ্য

লিওনেল মেসি

আকাশছোঁয়া ভবন বেয়ে স্পাইডারম্যানের ঝুলে থাকা, কিংবা ম্যানহাটনকে রক্ষা করতে অ্যাভেঞ্জার্সদের লড়াই— নিউ ইয়র্কের দিকে তাকালে ব্যাটম্যান বা সুপারম্যানের কথা মনে না পড়ে উপায় নেই। লিওনেল মেসিও ফুটবলের সুপারহিরো। এই ৩৯ বছর বয়সে অকল্পনীয় সব কীর্তি করে চলেছেন অবলীলায়। আজ ফাইনালে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে সেই সুপারহিরোর মায়া দেখতে মুখিয়ে পুরো বিশ্ব। বিশ্বকাপে মেসির ‘শেষ জাদু’র জন্য এর চেয়ে ভালো কোনো শহর হতেই পারত না।

পেলে তিন-তিনটি বিশ্বকাপ জিতলেও ১৯৬২ সালের ফাইনাল খেলেননি। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ফাইনাল খেলার রেকর্ড ছিল শুধুই ব্রাজিলের কাফুর। আজ তার পাশে নাম লেখাতে চলেছেন মেসি। আর্জেন্টিনার এই কিংবদন্তির প্রভাব এতটাই যে, ফাইনালের আগের সংবাদ সম্মেলনে খোদ স্পেনের অধিনায়ক রোদ্রির মুগ্ধতা, ‘একজন খেলোয়াড় হিসেবে মেসি কী এবং আর্জেন্টিনার জন্য তার অর্থ কী, সেটি ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমার চোখে মেসিই সর্বকালের সেরা।’

মেসি আজ শুধু বিশ্বকাপ ফাইনালই খেলতে নামছেন না, তিনি ফিরে যাচ্ছেন সেই স্টেডিয়ামে, যেখানে ঠিক ১০ বছর আগে ভেবেছিলেন আর্জেন্টিনার সঙ্গে তার রূপকথা শেষ। ২০১৬ কোপার ফাইনালে চিলির কাছে হেরে আর পেনাল্টি মিস করার পর বলেছিলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ।’ সেটা ছিল আর্জেন্টিনার হয়ে তার চতুর্থ ফাইনাল হার। এর দুই বছর আগে হেরেছিলেন বিশ্বকাপ ফাইনালেও। মেটলাইফ স্টেডিয়াম থেকে মেসি যখন বিদায় নিচ্ছিলেন, তখন নিশ্চিত ছিলেন, কিছু গল্পের শেষটা বোধহয় সুন্দর হয় না।

মেসি ফিরে এসেছেন তারপরও। আর ফিরেছিলেন বলেই ৩৯ বছর বয়সে একজন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তিনি আবার সেই মেটলাইফে ফিরছেন তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে। তা-ও স্পেনের বিপক্ষে, যে দেশে ফুটবলার আর সর্বকালের অন্যতম সেরা হয়ে ওঠা। তবে স্পেন এমন এক জাতীয় দল, যারা একসময় মেসিকে নিজেদের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল। বছরের পর বছর ধরে সেই নিষ্ঠুর ধারণাটিকে উসকে দিয়েছিল— মেসি নাকি ভুল দল বেছে নিয়েছেন! স্পেনের হয়ে খেললে তিনি ২০১০ সালেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতেন।

মেসি সহজ পথটা বেছে না নিয়ে খেলেছেন জন্মভূমি আর্জেন্টিনার হয়ে। তাই এই ‘শেষটা’ যেন তার জন্যই লেখা! এই ম্যাচটি তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জীবনের সবচেয়ে বেদনাদায়ক পরাজয়ের মঞ্চে আর প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে সেই দেশ— যা তার বেছে না নেওয়া সেই বিকল্প জীবনের প্রতীক।

নিউ ইয়র্ক শেখায়, সুপারহিরো মানে এই নয় যে, তারা কখনো হারে না। বরং সুপারহিরো তারাই, যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও শেষ একটি লড়াইয়ের জন্য আবার উঠে দাঁড়ায়। মেসি এই স্টেডিয়ামে আগেও হেরেছেন আর বিশ্বাস করে ফেলেছিলেন তিনি আর পারবেন না। সেই তিনি আবার ফিরেছেন। জিতেছেন দুটি কোপা, একটি বিশ্বকাপ ও ফিনালেসিমা। এমনিতেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন দুবার। তৃতীয়বারের মতো এটি জেতা হয়তো সময়ের অপেক্ষা তার। এমনকি ক্যারিয়ারের সায়াহ্নে জিততে পারেন গোল্ডেন বুটও। এই বিশ্বকাপে তার গোল ৮ আর অ্যাসিস্ট ৪টি। এখন সুপারহিরোদের এই শহরে শুধু শেষ দৃশ্যটুকু বাকি।

সব দুর্দান্ত সিনেমাতেই এমন একটি মুহূর্ত থাকে, যখন নায়ক তার পরাজয়ের পুরনো জায়গায় ফিরে আসে। আর শেষটা হয় মধুর। মেসির বিশ্বকাপের গল্পটাও এখন মধুর সমাপ্তির অপেক্ষায়।

মেসিফুটবলারব্রাজিলআর্জেন্টিনাকিংবদন্তিমহাকাব্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার