Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির নামটাও ভুল জানত আর্জেন্টিনা

রাহেনুর ইসলাম
রাহেনুর ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২
মেসির নামটাও ভুল জানত আর্জেন্টিনা

লিওনার্দো মেচ্চি (Mecci) থেকে লিওনেল মেসি (Messi)! ২০০৪ সালের এপ্রিলে বার্সেলোনার ফুটবল প্রশাসনের কাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে পাঠানো ফ্যাক্সটিতে লেখা ছিল ‘লিওনার্দো মেচ্চি’। আর্জেন্টাইন এই খেলোয়াড়কে নিয়ে স্পেনের আগ্রহ দেখে তড়িঘড়ি করে ‘ভুল নামে’ ডেকে পাঠানো হয় তাকে।

লা মাসিয়ায় গড়ে ওঠা সেই উদীয়মান তরুণ মেসি ১৭ বছর বয়সে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের ডাকে আসেন বুয়েনস এইরেসের এসেইসা ট্রেনিং কমপ্লেক্সে। বার্সেলোনার জার্সিতে ততদিনে নিজের নাম উজ্জ্বল করতে শুরু করেছিলেন তিনি। সে বছরের ২৫ জুন, আর্জেন্টাইন মিডিয়া যখন বোকা জুনিয়র্সের কিংস কাপের ফাইনালে খেলতে মানিজালেস সফরের খবর আর কোপা আমেরিকায় অংশ নিতে পেরুগামী সিনিয়র জাতীয় দলের খবরে ব্যস্ত, তখন প্রায় কেউই জানতেন না যে, লিওনেল মেসি অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে অনুশীলন করতে এসেইসায় এসেছেন।

২০০৪ সালে এসেইসায় আসার সময় সতীর্থরা ভেবেছিলেন মেসি স্প্যানিশ উচ্চারণে কথা বলবেন। কিন্তু সবার আগে সের্হিয়ো আগেুয়েরো বুঝতে পারেন মেসি আসলে ‘দুলসে দে লেচের (আর্জেন্টাইন ঐতিহ্যবাহী মিষ্টি) চেয়েও খাঁটি আর্জেন্টাইন।

কোনো মিডিয়া কাভারেজ ছিল না, ক্যামেরা ছিল না, এমনকি তার পৌঁছানোর একটি ছবিও তোলা হয়নি। বুয়েনস এইরেসের এসেইসা ট্রেনিং সেন্টারে মেসি শেষবারের মতো ফিরলেন গত রবিবার। সেই ট্রেনিং কমপ্লেক্সে— যা এখন তার নামেই নামাঙ্কিত! দীর্ঘদিন ট্রফিহীন থাকা আর্জেন্টিনা তার হাত ধরেই গড়ে তুলেছে অন্যতম সফল এক স্বর্ণযুগ।

অনুশীলনের পর, দলের সিনিয়র খেলোয়াড়রা মেসিকে নিয়ে আয়োজন করেন নৈশভোজের। আর্জেন্টিনায় যাকে বলা হয় ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ)। ডিভোর্স হওয়া বন্ধুকে সান্ত্বনা দিতে, ১৫তম জন্মদিনের উৎসবে, কোনো শুভ সংবাদ জানাতে কিংবা পুরনো ভুল শুধরে নিতে আসাদোর জুড়ি নেই আর্জেন্টিনায়। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে সদ্য পোড়ানো আগুনের সুবাস মেসির নাকে এসেইসার সদ্য কাটা ঘাসের গন্ধকে ভুলিয়ে দিয়েছিল হয়তো।

সেই ১৭ বছর বয়স থেকে এ ঘাসের গন্ধ তিনি পেয়ে আসছেন, যখন মুখে দাড়ি ছিল না, অধিনায়কের ফিতা বাঁধা কিংবা বিশ্বজয়ের স্বপ্নও তখন ছিল কল্পনার অতীত। সবকিছু জয় করে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে নামছেন মেসি। বেনিনের বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন মেসি, খেলবেন পুরো ৯০ মিনিট। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচের আগে, বিরতির সময় এবং ম্যাচ শেষে বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে।

২০০৪ সালে যেবার প্রথম এসেছিলেন এসেইসায়, তা ছিল এমন এক মহাকাব্যের শুরু, যা কেউ কল্পনাও করতে পারেনি। আর ২২ বছর পর, মেসি সেই একই দরজা দিয়ে শেষবারের মতো হেঁটে বের হয়ে যাচ্ছেন— নিজের এবং গোটা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে চিরতরে নতুন রূপ দিয়ে।

 

লিওনার্দো মেচ্চিলিওনেল মেসিআর্জেন্টিনাভুলফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত