Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শ্রাবণ নয় ডুলিতেই সর্বনাশ

  • সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কোচিং দর্শন বদলাননি
  • শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েও সেরাদের বিশ্রাম দেননি
  • ভিডিও সেশনে ভুলত্রুটি ধরিয়ে দেওয়া বা এ নিয়ে কাজ করায় আগ্রহ নেই
  • একজন দোভাষীকে সহকারী কোচ বানিয়েছেন
সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০
শেয়ার করুন:
শ্রাবণ নয় ডুলিতেই সর্বনাশ

গত মে মাসে ২৬০ জনের দীর্ঘ তালিকা থেকে জার্মান-ইউএস বংশোদ্ভূত থমাস ডুলিকে কোচ হিসেবে বেছে নিয়েছিল বাফুফে। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা এবং কোচ হিসেবে বড় মঞ্চে কাজ করার অভিজ্ঞতা, ফিলিপাইনের র‍্যাংকিংয়ে উন্নতি ও গায়ানার কোচের দায়িত্ব পালনের সুবাদে ৬৫ বছরের ডুলিকে ঘিরে বড় স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। অথচ ছয় মাসেই ডুলির সব ফাঁকা বুলিতে বদলে গেছে। হামজা চৌধুরীকে পেয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের ২৩ বছরের আক্ষেপ ঘোচার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ডুলির সেকেলে কোচিংয়ে তা ধুলোয় মিশে গেছে।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে গোলরক্ষক শ্রাবণের ভুলে গোল হজমেও ডুলির দায় এড়ানোর সুযোগ নেই। ম্যাচটা তখন স্পষ্ট এগোচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। এ সময় ঘর সুরক্ষিত রাখা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের নির্দেশনা আসার কথা ছিল ডাগআউট থেকে। তবে শ্রাবণের তড়িঘড়ি বল ছাড়ার সেই মুহূর্তটিতে ডুলির তরফ থেকে কোনো দিকনির্দেশনাই আসেনি মাঠে।

খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, দর্শকরা তাদের প্রাণ উজাড় করে বাংলাদেশ দলকে সাপোর্ট করেছে। যেহেতু ফুটবল গোলের খেলা, শেষ মুহূর্তের একটি গোলে আমরা জিততে পারিনি, হেরে মাঠ ছাড়তে হয়েছে          -আমিনুল হক

আধুনিক ফুটবলে সঠিক তথ্য, ভিডিও পর্যবেক্ষণ ও হোমওয়ার্কের বিকল্প নেই। অথচ ডুলির এসবে চরম অনীহা। কেউ পরামর্শ দিতে এলে তিনি বিরক্ত হন। ট্রেনিং সেশনে অতীতের ভুলভ্রান্তি নিয়ে কাজ না করা, ফিটনেস ট্রেনিং বা ওয়ার্মআপকে গুরুত্বহীন মনে করা এবং পজিশন অনুযায়ী কৌশলে রপ্ত না করানোর কারণে ফুটবলাররা পুরো টুর্নামেন্টেই বিভ্রান্ত ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচেও ভুল ছিল ডুলির। তবে বড় জয়ে সেসব বড় হয়ে দেখা দেয়নি। তবে পাকিস্তানের কাছে হেরে বিদায়ের পর অনেক প্রশ্নই সামনে আসছে। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ওই ম্যাচে ডুলি চাইলে সাইড বেঞ্চ পরখ করতে পারতেন, সেরাদের রাখতে পারতেন বিশ্রামে। এমনকি বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও হামজা, শমিতসহ নিয়মিতদের তুলে নিতে পারতেন। তাতে হামজারা সেমিফাইনালের জন্য রিকভারির সময়টা বেশি পেতেন। ডুলির সেই দূরদর্শিতার অভাবে পাকিস্তানের বিপক্ষে ভুগতে হয়েছে বাংলাদেশের ফুটবলারদের। পাকিস্তানের ফুটবলাররা নেমেছিল পাঁচ দিনের বিশ্রাম নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ধকলটা থেকে গেছে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে।

প্ল্যানিংয়ে ভুল ছিল। আমাদের ফুল স্কোয়াড শ্রীলঙ্কার সঙ্গে খেলানো হলো। কোচ তাদের পাকিস্তান ম্যাচের আগে বিশ্রাম দেয়নি       -আলফাজ আহমেদ

প্রতিপক্ষ সম্পর্কে হোমওয়ার্ক না থাকায় ডুলি কোনো কৌশলগত ফাঁদ তৈরি করতে পারেননি। চোট পেয়ে ছিটকে যাওয়া সাদউদ্দিনের পরিবর্তে ক্যারিয়ারের পড়ন্ত সময়ে থাকা রহমত মিয়াকে একাদশে রাখা এবং মোহাম্মদ হৃদয়কে ঠিকঠাক কাজে না লাগিয়ে হাফ ফিট তারিক কাজীকে খেলানো তার ভুল সিদ্ধান্তের একটি। সাফের আগে মাহি খানকে স্ট্রাইকার হিসেবে প্রশংসায় ভাসিয়ে পরে কোনো ম্যাচেই ২৩ জনের স্কোয়াডে না রাখা, কিংবা সৌরভ দেওয়ান, সাব্বির আহমেদ ও শাকিল আহাদ তপুর মতো তরুণ পারফরমারদের উপেক্ষা করা প্রমাণ করে দেশের ফুটবল নিয়ে ডুলির কোনো স্পষ্ট ধারণাই নেই।

আপনার খেলোয়াড়রা কী করতে পারছে, কী পারছে না, সেটা যদি রিড না করতে পারেন তখন জেতা খুব কঠিন। পাকিস্তানের কোচ সেটা ভালোভাবে করেছেন। হামজা আগের ম্যাচে যা করেছে, ওই কাজগুলো পাকিস্তান করতে দেয়নি           -জাহিদ হাসান এমিলি

পিছিয়ে পড়ার পরও সঠিক খেলোয়াড় পরিবর্তনে ব্যর্থ হয়েছেন ডুলি। তপু বর্মণ ও শেখ মোরসালিনের মতো ফিনিশাররা বেঞ্চে থাকলেও তিনি যাদের নামিয়েছেন তাদের গোলের অভ্যাস সেভাবে নেই। ৮৬ মিনিটে গোল হজমের পর পরিবর্তন করতে গিয়ে মূল্যবান সাত মিনিট নষ্ট হয়, যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন জামাল ভূঁইয়া।

একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। এই বেদনাদায়ক মুহূর্তটিকে আমি শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রত্যেক সমর্থকের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ     -মেহেদী হাসান শ্রাবণ

ডুলির গড়া কোচিং প্যানেলেও জায়গা হয়েছে একঝাঁক সেকেলে ও অযোগ্য ভিনদেশির। তার প্রধান সহকারী রেইনহার্ড স্টাম্প দীর্ঘ এক দশক ধরে নিষ্ক্রিয়। অন্য সহকারী হোয়াং লান মূলত দোভাষী, যার কোচিং যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। হাসান আল মামুন বড় সময় ধরে জাতীয় দলে আছেন শুধুই বিদেশি হেড কোচদের জি হুজুর জি হুজুর করে। ফিজিও নিকোলাস গুসচির সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। ফিটনেস ট্রেনার রাফায়েল তেরা ডুলির কাছ থেকে কাজের স্বাধীনতা পান না। ফিটনেসে ডুলির আগ্রহ কম বলেই তেরার গুরুত্বও তার কাছে কম। পছন্দের লোকজন ডাগআউটে রাখতে স্থানীয় ফিজিও আবু সুফিয়ান ও দীর্ঘ তিন দশক টিম অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করা মোহাম্মদ মহসিনকে ডাগআউট থেকে বাইরে রাখেন ডুলি।

একঝাঁক অযোগ্য ও সনাতনী কোচের হাতেই হয়েছে বাংলাদেশের সর্বনাশ। এদের নিয়োগ দিয়ে ব্যর্থতার দায় বাফুফের কর্তারাও এড়াতে পারেন না।

ডুলিবাফুফেপাকিস্তানফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে