Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সুপার লিগ আয়োজনের পরিকল্পনা

বিলাতি বিনিয়োগে বদলে যাবে ফুটবল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৫১
বিলাতি বিনিয়োগে বদলে যাবে ফুটবল

দেশের ঘরোয়া ফুটবলের খোলনলচে বদলে দিতে আন্তর্জাতিক মানের লিগ আয়োজনের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে এক বিলাতি প্রতিষ্ঠান। কয়েক দফা বৈঠকের পর বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নামে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটাকে বাফুফে উচ্চাভিলাষী উদ্যোগ মনে করলেও নিয়েছে ইতিবাচকভাবে।

ইউকে-ভিত্তিক শক্তিশালী ডায়াসপোরা কমিউনিটি ও আন্তর্জাতিক ক্রীড়া খাতের বিনিয়োগকারীদের কনসোর্টিয়াম বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ-এর উদ্যোগে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে বাংলাদেশ সুপার লিগ (বিডিএসএল) আয়োজনের প্রস্তাব পেয়েছে বাফুফে। যদি এটা বাস্তবায়িত হয়, বদলে যেতে পারে দেশের ফুটবলের চিত্র।

বাফুফের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির এক্সিকিউটিভ চেয়ারম্যান নাজির আলম। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে হয় চুক্তি স্বাক্ষর। এছাড়া উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ।

চুক্তির ধরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আজকের এমওইউ-কে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি আমরা। চুক্তিটি এভাবে করা হয়েছে যাতে বাফুফে আইনগতভাবে বাধ্য থাকবে না এবং ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের প্রস্তাব নিয়ে এলেও স্বাগত জানাবে। তবে কোনো সংস্থাকে সুযোগ না দিলে তাদের চেষ্টার মূল্যায়ন হবে না বলেই এই সম্পর্কটা আমরা তৈরি করেছি।’

ঘরোয়া ফুটবলের বাস্তবতার কথা তুলে ধরে ফাহাদ করিম আরও বলেন, ‘আমাদের ঘরোয়া লিগ নিয়ে হতাশার শেষ নেই। আমরা দায়িত্বশীল জায়গায় আছি, সেখান থেকে আমাদের অস্বীকার করার উপায় নাই যে ঘরোয়া লিগটা যে জায়গায় থাকার কথা, সেখানে এখনো নিতে পারিনি। ইউকে ভিত্তিক প্রতিষ্ঠানটি একটি হাইব্রিড মডেলে লিগ আয়োজনের পরিকল্পনা করেছে, যেখানে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পাশাপাশি বিভিন্ন জেলা বা বিভাগের নামে নতুন দল আসবে। এএফসি ও ফিফার গাইডলাইন মেনেই সবকিছু করা হবে।’

প্রতিষ্ঠানটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব বাফুফের কাছে জমা দিবে। সেটা বিচার বিশ্লেষণ করবে বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটি। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাহী কমিটির কাছে দেওয়া হবে। ফাহাদ বলেন, ‘আমি মনে করি তারা যেভাবে পরিকল্পনা করছে, সেটা করা আমাদের প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিং। তারপরও আমরা ইতিবাচক থাকতে চাই। যখন তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাবো সেটা গভীরভাবে খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি।’

সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের এক্সিকিউটিভ চেয়ারম্যান নাজির আলম নিজেদের পরিকল্পনার কিছুটা ব্যাখ্যা করেন এভাবে, ‘আমরা যাচাই করতে চাই যে বাংলাদেশে একটা শতভাগ বেসরকারী বিনিয়োগে সরকারকে সমর্থন দেওয়ার সুযোগ রেখে কোনো লিগ আয়োজন করা যায় কিনা। প্রতিষ্ঠিত ক্লাবগুলোর যে ঐতিহ্য, ফ্যানবেস ও লেগাসি আছে, সেটাকে সম্মান জানিয়ে এবং নতুন জেনারেশনকে ফুটবলে সম্পৃক্ত করতে আমরা একটা সেতু তৈরির চেষ্টা করছি।’

বিনিয়োগকারীদের নাম প্রকাশ না করলেও নাজির আলম দাবি করেন বিশ্বের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিন নানা পরিচয়ে কাজ করা বিনিয়োগকারীরাই বাংলাদেশে লিগ আয়োজনের নেপথ্যে থাকবে, ‘কাতারে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে এমন অভিজ্ঞ সংস্থাসহ বিশ বিলিয়ন ডলারের ওপর স্পোর্টস পোর্টফোলিও থাকা গ্লোবাল পার্টনাররা আমাদের সঙ্গে যুক্ত আছে। সরকারের ওপর আমরা কোনো আর্থিক চাপ দিতে চাই না।’

চুক্তি স্বাক্ষরের পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ফাহাদ করিম ও নাজির আলম

নাজির আলম আরও দাবি করেন, কেবল ফুটবল নয়, পর্যায়ক্রমে দেশের ক্রীড়া উন্নয়নে তারা এভাবে কাজ করতে চায়, যাতে ২০৪৪ সালে বাংলাদেশকে দিয়ে যাতে অলিম্পিক আয়োজনের জন্য তৈরি করা যায়, ‘আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে স্ট্র্যাটেজিক্যালি কাজ শুরু করেছি। আয়োজক দলগুলোর স্টেডিয়াম সংস্কার, ফ্যান বেস তৈরি ও উন্নত ব্রডকাস্ট নিশ্চিত করতে বড় বিনিয়োগ থাকবে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা জমা দিতে পারব।’

সংবাদ সম্মেলনে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ আশা প্রকাশ করেন যে, ইংল্যান্ডে বসবাসরত বিপুল সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি ফুটবল অনুরাগী ও স্পোর্টস এক্সপার্টদের সুদীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ফুটবল উন্নয়নে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সুপার লিগবাফুফেফাহাদ করিমতাবিথ আউয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’