আবাহনীর বড় জয়
ওকাফোরের হ্যাটট্রিকেও জেতা হল না সিটি ক্লাবের

সংগৃহীত ছবি
রোমাঞ্চকর ম্যাচই উপহার দিল ফর্টিস এফসি ও সিটি ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। সাবেক ক্লাব ফর্টিসের বিপক্ষে হ্যাটট্রিক করেন ওনিয়েকাচি ওকাফোর। তবে ২-০ গোলে পিছিয়েও দারুণ প্রত্যাবর্তনে ৩-৩ ব্যবধানে ড্র করে ফর্টিস।
অপর ম্যাচে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্সকে। আবাহনীর হয়ে ওকাচি অ্যান্থনি করেন জোড়া গোল (৩ ও ৭৫ মিনিট)। একটি করে গোল মইন আহমেদ (৬ মিনিট), মাইকেল বাবাতুন্দে (৩৪ পেনাল্টি) ও আল আমিনের (৯০+২)। ওয়ান্ডারার্সের হয়ে ১৪ মিনিটে একমাত্র গোলটি জাহিদ হোসেনের।
পঞ্চম মিনিটে ৫ ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে সিটি ক্লাবকে এগিয়ে দেন ওকাফোর। ফর্টিসের গোলরক্ষক মেহেদি ইসলাম রাব্বানি ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি সেই শট।
১৯ মিনিটে ডান প্রান্ত থেকে রফিকুল ইসলামের দারুণ পাস পান এনামুল গাজি। তার বাড়ানো বলে বাঁ দিক থেকে নিখুঁত শটে জালে জড়ান ওকাফোর।
৩৮ মিনিটে ম্যাচে ফেরে ফর্টিস। ইনসানের মাপা থ্রু-পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ ইব্রাহিম। দ্বিতীয়ার্ধে শুরুতেই ডি-বক্সে ফর্টিসের ইব্রাহিমকে ফাউল করেন সিটির রাকিব। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে ২-২ সমতা ফেরান ওমর বাবু।
মিনিটে এনামুল গাজির বাড়ানো পাসে হ্যাটট্রিক করেন ওকাফোর। সিটি ক্লাব আবারও এগিয়ে যায় ৩-২ গোলে।
৬৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের কাছাকাছি থেকে দূরপাল্লার শটে আবারও ৩-৩ সমতা ফেরান নরিকি আকান্দা। ম্যাচের ৮১ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন ওকাফোর, বদলি হিসেবে নামেন আফরোজ আলি। বাকি সময়ে আর গোল পায়নি দুই দলের কেউ।



