Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইব্রাহিম দ্য ক্রাইসিসম্যান

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬
শেয়ার করুন:
ইব্রাহিম দ্য ক্রাইসিসম্যান

গোল যখন গোলকধাঁধা, তখনই ত্রাতার ভূমিকায় মোহাম্মদ ইব্রাহিম। মেকশিফট বিশ্বনাথ ঘোষ যখন ভুটানের গোলের দরজা খুলতে ব্যর্থ, তখন তার জায়গায় মাঠে এসেই করলেন বাজিমাত। তার দুর্দান্ত ফিনিশে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হলো জয় দিয়ে। বিপদের মুহূর্তে দলকে উদ্ধার করাটা ইব্রাহিমের জন্য নতুন নয়। গত আগস্টে ফর্টিস এফসিকে অবিস্মরণীয় এক জয় উপহার দিয়েছিলেন এএফসি চ্যালেঞ্জ লিগে। তাই ২৯ বছরের উইঙ্গারকে দেশের ফুটবলের ক্রাইসিসম্যান বলাই যায়।

ধারেভারে মুরাস ইউনাইটেড ছিল অনেক এগিয়ে। তুলনায় ফর্টিস একেবারেই নবিশ। অথচ ১১ আগস্ট কিরগিজ জায়ান্ট মুরাসকে কাঁদিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফের বাধা টপকে গ্রুপ পর্বের টিকিট কেটেছিল ফর্টিস। ধারে আবাহনী থেকে এসে ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন ইব্রাহিম। প্রথমবার এএফসি টুর্নামেন্ট

ইব্রাহিমসাফ চ্যাম্পিয়নশিপফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    খেলতে
    নেমেই
    ঐতিহাস
    গড়া
    জয়ের
    নায়ক
    পরে
    পুরোপুরি
    ফর্টিসের
    হয়ে
    যান।
    চলতি
    মৌসুমে
    দলটির
    হয়ে
    ছিলেন
    বেশ
    ধারাবাহিক।

    অথচ গত মাসে ফিফা আসিয়ান কাপের দলে তাকে নেননি কোচ থমাস ডুলি। হতাশ হয়েছিলেন, তবে ঘরের মাঠে সাফে খেলার আশা ছাড়েননি। প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে বয়সকে পেছনে ফেলে কঠোর পরিশ্রমে ডুলিকে বাধ্য করেছেন তাকে দলে রাখতে। আর বৃহস্পতিবার রাতে বদলি নেমে নিলেন বাংলাদেশের ত্রাতার ভূমিকা। ভুটানের বিপক্ষে এনে দিলেন স্বস্তির এক জয়।

    ২০১৮ সালে লাওসের বিপক্ষে অভিষেকের পর ২০২০ সালে প্রথম গোলের খাতা খুলেছিলেন কক্সবাজার থেকে উঠে আসা এই উইঙ্গার। বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে করেন অভিষেক গোল। পরের বছর শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টে সিশেলসের বিপক্ষে পান দ্বিতীয় গোলের দেখা, যে গোল বাংলাদেশকে দিয়েছিল গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। ২০২২ সালে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে করেছিলেন দুই গোল। মালয়েশিয়ায় তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে গোল করলেও বাংলাদেশ হেরেছিল দুই ম্যাচেই। এরপর বড় একটা বিরতি। জাতীয় দলের আসা-যাওয়ার মধ্যেই থেকেছেন বেশিরভাগ সময়। স্কোয়াডে থাকলেও একাদশে খুব বেশি সুযোগ পাননি। তবে ঘরোয়া ফুটবলে ঠিকই পরিণত ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।

    ভুটান ম্যাচের ৬৪ মিনিটে বিশ্বনাথকে তুলে নেন কোচ। নামানো হয় অভিজ্ঞ ইব্রাহিমকে। নেমেই বাজিমাত করেন তিনি। চার মিনিট পর সমন্বিত আক্রমণ থেকে শমিত সোমের হেডকে দারুণ ভলিতে পোস্টে জড়িয়ে এনে দেন পরম প্রার্থিত জয়। চার বছর পর জাতীয় দলের হয়ে পাওয়া গোলটিকে িতনি রাখছেন বিশেষ স্থানে, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরেই গোল পেলাম। সেই গোলে দলও জিতল। তাই এই ২৭ নম্বর জার্সিটা আমি নিজের কাছেই রেখে দেব। কাউকে দেব না।’

    ইব্রাহিম মূলত লেফট উইঙ্গার। তবে ক্লাবের প্রয়োজনে এখন নিয়মিতই ফলস নাইন পজিশনে খেলতে হয়। ভুটানের বিপক্ষে মাঠে গিয়ে সেই ভূমিকাটা পেয়ে যান তিনি। বিশ্বনাথের জায়গায় স্ট্রাইকিং পজিশনে উঠে গিয়েছিলেন শমিত। তার পেছনেই ইব্রাহিম। এই দুয়ের রসায়নেই শেষ পর্যন্ত মিলেছে জয়সূচক গোল, ‘অনেক দিন ধরেই এরকম একটা মুহূর্তের অপেক্ষা করছিলাম। একটা সুযোগ পাব, সেটাকে কাজে লাগাব। সেটা করতে পেরে সত্যি ভালো লাগছে। তবে এখানেই আমাদের থামলে চলবে না। সামনে আরও অনেক বাধা রয়েছে। সব বাধা পেরিয়ে শিরোপা জেতাই আমাদের একমাত্র লক্ষ্য।’