Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

  • ভারত ২-১ ভুটান
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৯
শেয়ার করুন:
ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ছবি: আগামীর সময়

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের প্রয়োগ দেখা গেল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ভারতের বিপক্ষে ভুটানের কিনজাং টোবডেনের গোলটায় মাঠের লাইন্সম্যান পতাকা তুলেছিলেন। কিন্তু রেফারি ভিএআরের সাহায্য নিয়ে দেখে সিদ্ধান্ত বদলে গোলের সংকেত দিলেন। এই গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দিলে খুব বড় কোনো অঘটন ঘটল না প্রথম সেমিফাইনালে। ভারত ২-১ গোলে হারিয়ে দিল ভুটানকে, আরও একবার পৌঁছে গেল ফাইনালে।

ভিএআরের সহায়তা নিচ্ছেন রেফারি

ম্যাচের অষ্টম মিনিটেই নিখিল প্রভুর গোলে এগিয়ে যায় ভারত। প্রথম গোলের মিনিট বিশেক পর, ২৮তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চিঙ্গেলসানা সিং। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৪৮ মিনিটেই গোল শোধ করে ভুটান। জটলা থেকে টোবডেনের গোলে লাইন্সম্যান পতাকা তুললেও এরপর ভিডিও রেফারির সিদ্ধান্তে টিকে যায় গোলটা। ম্যাচের বাকি সময়ে দুই দলই সুযোগ পেয়েছে গোলের। তবে বল আর যায়নি জালে। বিশেষ করে শেষের দিকে সমতা ফেরানোর একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি ভুটান। ১৩ বার ফাইনালে খেলা ভারত আরও একবার পৌঁছে গেল ফাইনালে। তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দল।

ম্যাচ শেষে ভারতীয় কোচ নওশাদ মুসার কণ্ঠে ছিল আত্মসমালোচনার সুর। দুই অর্ধে দুই রকম ফুটবলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রথমার্ধে যেভাবে খেলেছি, দ্বিতীয়ার্ধেও সেভাবেই খেলতে পারতাম। প্রথমার্ধে যতগুলো সুযোগ তৈরি করেছি, সেগুলো থেকে গোল করা খুব জরুরি ছিল। না হলে কাজটা কঠিন হয়ে যায়। এক গোলের ব্যবধান থাকলে সবসময়ই একটা সমস্যা তৈরি হয়।’

সাফ চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার