Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভুটান না জিতলে আজই শেষ চারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮
শেয়ার করুন:
ভুটান না জিতলে আজই শেষ চারে বাংলাদেশ

দুদিন বিরতির পর ঢাকা স্টেডিয়ামে আজ রবিবার হবে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ। বেলা সাড়ে ৩টায় ভারতের কাছে হারা পাকিস্তান খেলবে মালদ্বীপের সঙ্গে। রাত ৮টায় শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশের কাছে হেরে শুরু করা ভুটান। দুই ম্যাচ শেষেই সেমিফাইনাল লাইনআপ নিশ্চিত হয়ে যেতে পারে আজ। হারলে বিদায় ঘণ্টা বাজবে পাকিস্তান ও ভুটানের। সেক্ষেত্রে মালদ্বীপ ও শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশকে নিয়ে চলে যাবে শেষ চারে। যদি দুই ম্যাচের ফল অমীমাংসিত থাকে, তাহলেও সেমিফাইনাল নিশ্চিত হবে ভারত ও বাংলাদেশের। সেক্ষেত্রে পাকিস্তান ও ভুটানের সূক্ষ্ম সম্ভাবনা টিকে থাকবে। যদিও স্বাগতিক বাংলাদেশের ফুটবলারদের ভাবনায় শুধুই ১১ নভেম্বরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় তারা।

আজ শেষ চার নিশ্চিত হলে অবশ্য বাংলাদেশের জন্যই সুবিধা। দলের অধিনায়ক তপু বর্মণ চোটের কারণে শেষ মুহূর্তে খেলতে পারেননি ভুটানের বিপক্ষে। ডান পায়ের পেশির চোট নিয়ে দুই ফিজিওর অধীনে সেরে উঠতে জোর চেষ্টা চালাচ্ছেন তপু, শনিবার সন্ধ্যায় দলের সঙ্গে রানিংও করেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আজ সেমিফাইনাল নিশ্চিত হলে ১১ নভেম্বর হয়তো তাকে বিশ্রামে রাখা হবে। যাতে পুরোপুরি সুস্থ তপুকে পাওয়া যায় সেমিফাইনালে।

ভুটানকে হারানোর পর ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল অপেক্ষায় আছে হামজা চৌধুরীর। গত রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে আজ তার ঢাকার বিমান ধরার কথা। হামজা ঢাকায় পা রাখবেন আগামীকাল সকালে। একই দিনে যুক্তরাজ্য থেকে আসবেন বোরহ্যাম উডে খেলা তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও। তা ছাড়া জ্বরের দুর্বলতা কাটিয়ে এখন শতভাগ সুস্থ ফরোয়ার্ড শেখ মোরসালিন। অর্থাৎ শ্রীলঙ্কা ম্যাচে তপুকে নিয়ে সংশয় থাকলেও হামজা-ওয়াহিদ-মোরসালিনকে পাচ্ছেন থমাস ডুলি।

সেক্ষেত্রে বিশ্বনাথ ঘোষকে ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বানিয়ে ফেলার আজগুবি সিদ্ধান্ত হয়তো নিতে হবে না কোচকে। এ নিয়ে দুদিন ধরেই হচ্ছে জোর সমালোচনা। মোরসালিন অবশ্য বিশ্বনাথের প্রশংসাই করেছেন, ‘আমাদের তো নাম্বার নাইনের সমস্যা অনেক দিন ধরে, এটা সবাই জানে। আমি মিডফিল্ডের প্লেয়ার হয়েও অ্যাটাকিং মিডফিল্ডে অনেক সময় খেলেছি। কোচ যেখানেই সুযোগ দেবে আমাকে সেখানে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বনাথ দাদাও চেষ্টা করেছেন। ডিফেন্ডার হয়েও আক্রমণভাগে ভালো খেলেছেন। আমার মনে হয়, যারা আছে সবারই এরকম মানসিকতা থাকা উচিত, যে যেখানেই সুযোগ পাক, ভালো করতে হবে।’

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার আশার কথা জানিয়েছেন মোরসালিন, ‘শ্রীলঙ্কার দল খুবই শক্তিশালী। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। প্রথম ম্যাচ জয়ে আমাদের সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমরা জেতার জন্যই খেলব।’

 

ঢাকা স্টেডিয়ামসাফ চ্যাম্পিয়নশিপভুটানবাংলাদেশশেষ চার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা