Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সামনে এবার পাকিস্তান

  • ২৩ বছর পর আরেকটা সাফ চ্যাম্পিয়নশিপ জয় আর মাত্র দুই ম্যাচ দূরে
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯
শেয়ার করুন:
সামনে এবার পাকিস্তান

রাতের ম্যাচ খেলে পরদিন সকালেই অনুশীলন, খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে যারা ছিলেন, সেই ফুটবলাররা যোগ দেননি। যারা বেঞ্চে ছিলেন, তারাই এসেছিলেন অনুশীলনে, ছিলেন কোচিং স্টাফের সব সদস্যও। দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জামাল ভূঁইয়া, বাংলাদেশের ফুটবলে ‘প্রবাসী বিপ্লব’-এর সূচনা যার পায়ে। ডেনমার্কের দ্বিতীয় বিভাগের ক্লাবে খেলা জামাল স্বপ্ন দেখেছিলেন লাল-সবুজের জার্সিটা গায়ে তোলার, তার পদচিহ্ন ধরেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে তিন গোল এসেছে তিন প্রবাসী শমিত সোম, হামজা চৌধুরী আর ফারহান আলী ওয়াহিদের পা থেকে। সব মিলিয়ে জামাল দারুণ খুশি, ‘ম্যাচ ভালো ছিল। আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা এখনো কোনো গোল হজম করিনি, এটাও একটা ভালো দিক। সবাই খুব সন্তুষ্ট, সবাই খুশি। এখন সব মনোযোগ পাকিস্তানের দিকে। কারণ, পাকিস্তান আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’ ফারহানের গোলটা জামালের দেখা অন্যতম সেরা গোল, ‘ঢাকার মাঠে আমার দেখা সেরা গোলগুলোর একটা। হামজার বাইসাইকেল গোল (নেপালের বিপক্ষে) আর ফারহান যে গোল করেছে গতকাল (বুধবার), এ দুটিই সেরা তিনে থাকবে।’

পাকিস্তান ম্যাচ সামনে রেখে পুরো স্কোয়াড নিয়ে আরও অনুশীলন দরকার, সেই সঙ্গে সাদ উদ্দিনের বিকল্পও বের করা দরকার, জানালেন জামাল, ‘(অনুশীলনে) পুরো স্কোয়াড দরকার। কারণ গতকাল (বুধবার) ম্যাচ ছিল, তারপর দুদিন পর আবার ম্যাচ আছে। আমার মনে হয় অনুশীলনে পুরো স্কোয়াড দরকার। সাদ চোট পেয়েছে, সো অফকোর্স ওখানে ব্যাকআপ লাগবে। আপনারা দেখেছেন হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলছে। তাই পুরো স্কোয়াডের দরকার আছে।’ সাদের চোটটা তাকে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে ঠেলে দিয়েছে, এমন আশঙ্কা করছেন জামাল, ‘আমি শুনলাম তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে, কমপক্ষে এক বছর মাঠের বাইরে থাকবে।’

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান হতে পারে ডার্কহর্স, যার প্রমাণ তারা রেখেছে গ্রুপ পর্বের দুটি ম্যাচে। ভারতের বিপক্ষে ৩-০-তে পিছিয়ে পড়ার পরও তারা শেষ সময়ে দুই গোল করে ম্যাচে সমতা ফেরানোর রোমাঞ্চ জাগিয়েছিল। মালদ্বীপের বিপক্ষেও তারা জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। শুধু তাই নয়, সেমিফাইনালে পাকিস্তান পাচ্ছে পাঁচজন পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারকে, যারা ফিফা উইন্ডোর আগে দলে যোগ দিতে পারেননি। এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন আবদুল্লাহ ইকবাল, ইসা সুলেমান, আদিল নবি, আলি আকবর খান ও আবদুল সামাদ আরশাদ।

জামালের মতো আবদুল্লাহরও জন্ম ডেনমার্কে। সুইডেনের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন দল মেইলবি; তারা সুইডিশ চ্যাম্পিয়ন হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ডেও খেলেছে। সেই ম্যাচে খেলেছেন আবদুল্লাহ, এবার ঢাকায় পাকিস্তানের পক্ষে খেলতে দেখা যাবে তাকে। এসেছেন ইংল্যান্ডে জন্মানো এবং হামজার মতোই ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এবং বর্তমানে আজারবাইজানের প্রিমিয়ার লিগে খেলা সেন্টারব্যাক ইসা সুলেমান, এসেছেন ওয়েস্ট ব্রমের একাডেমি থেকে উঠে আসা ইংল্যান্ড প্রবাসী আরেক অ্যাটাকিং মিডফিল্ডার আদিল নবি, সুইডেনপ্রবাসী আলি আকবর খান ও ডেনমার্কপ্রবাসী আবদুল আরশাদ। অর্থাৎ বাংলাদেশের মতো পাকিস্তানও শক্তি বাড়িয়েছে প্রবাসী ফুটবলারদের দলে নিয়েই। সেমিফাইনালে তাদের বিপক্ষেই লড়তে হবে হামজা-শমিতদের।

 

পাকিস্তানসাফ চ্যাম্পিয়নশিপবাংলাদেশফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা