Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৩৭ মিনিট আগে(২০:৪৫)

    ওয়াহিদের জাদুতে ৩-০

    বিরতি থেকে ফিরেই জাদু দেখালেন ফারহান আলী ওয়াহিদ। ৫২ মিনিটে বাঁ দিক নিয়ে বল নিয়ে বক্সে ঢুকে দূর্দান্ত ড্রিবলে তিনজনকে বোকা বানিয়ে পোস্টে শট নেন। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের শরীরে লেগে বল পোস্টে জড়ায়। বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় গোলের দেখান পান ওয়াহিদ। বাংলাদেশ এগিয়ে ৩-০ গোলে

  2. প্রায় ১ ঘণ্টা আগে(২০:২৯)

    বিরতির আগে ব্যবধান বাড়ালেন হামজা

    অবশেষে কাঙ্খিত গোলটা পেলেন হামজা। বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৪৪ মিনিটে জালের দেখা পান তিনি। ইব্রাহিমের থ্রু পাস থেক বল পেয়ে একজনকে কাটিয়ে শ্রীলঙ্কা কিপার সুজন পেরেরাকে একা পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক। মুহূর্তেই তার ডান পায়ের জোড়ালো শট সুজনের পায়ে লেগে পোস্টে জড়ালে আরেকবার বুনো উদযাপনে মেতে ওঠে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি। 

  3. প্রায় ১ ঘণ্টা আগে(২০:১৪)

    জাদুকরী ব্যাকহিলে অল্পের জন্য গোল পেলেন না হামজা

    শ্রীলঙ্কাকে শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশ। নিজের সহজাত পজিশন নয়, হামজা খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। গোলের একের পর এক চেষ্টাও করছেন। ২৫ মিনিটে যে সাহসী চেষ্টাটা করলেন, তাকে এক কথায় বলা যায় অবিশ্বাস্য। বাঁ দিক থেকে ওয়াহিদের ক্রস হেড করে গোলমুখে দেন রাকিব। সুজনকে পরাস্ত করে বল আয়ত্বে নিতে পারেননি। সেখানে থেকে নেন ব্যাকহিল। যা ক্রসবার ঘেঁসে বাইরে যায়।

  4. প্রায় ২ ঘণ্টা আগে(১৯:৪৮)

    শমিত সোম এগিয়ে নিলেন বাংলাদেশকে

    ম্যাচের অস্টম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন শমিত সোম। ডান দিক থেকে মার্কারকে ফাঁকি দিয়ে গোলমুখে ক্রস ফেলেন হামজা। সুজন পেরেরা পাঞ্চ করে বল ক্লিয়ার করতে চেয়েছিলেন। ফিরতি বলে জোড়ালো ভলি নেন শমিত। প্রথমে তা রুখে দেন ক্যালি। তবে ফিরতি শট দ্বিতীয় প্রচেষ্টায় শট করে জালে জড়ান শমিত। 

    শুরু থেকেই চাপে রেখে কাঙ্খিত লিড তুলে নেয় বাংলাদেশ। শমিতের লক্ষ্যভেদের দুই মিনিট আগে বক্সের বাইরে বেশ ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। রাকিবকে ফেলে দেন শ্রীলঙ্কার রক্ষণভাগের এক ফুটবলার। তা থেকে হামজা চৌধুরীর ফ্রি-কিক লক্ষ্যে থাকেনি। এর পরপরই রাকিবের ক্রসে হামজা মাথা ছোঁয়ানোর আগে সুজন ক্লিয়ার করেন।

আগামীর সময় ইপেপার
সরাসরি

হামজার বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা

এটাই হামজা চৌধুরীর বাংলাদেশ। ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ তারকার। ২০ মাসে বাংলাদেশের হয়ে খেলেছেন ১১ ম্যাচ। এই অল্প সময়েই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ আরও দু'টি অভিষেক হচ্ছে হামজার। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম খেলতে নামবেন। এবং প্রথমটা স্মরণীয় করতে বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যন্ডও পেয়েছেন। এই দুই অভিষেক রাঙাতে আজ রাত আটটায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে শ্রীলঙ্কাকে দিতে হবে শিক্ষা। 

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়। এরপর ভুটান-শ্রীলঙ্কা ২-২ সমতায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তাদের জন্য গ্রুপ সেরা হওয়ার মঞ্চ। এই ম্যাচে কোচ থমাস ডুলি একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। হামজা চৌধুরীকে জায়গা দিতে বেঞ্চে যেতে হয়েছে জামাল ভুঁইয়াকে। যুক্তরাজ্য থেকে দু'দিন আগে ঢাকা আসা রাইট উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের ড্রবলিং ও বলের ওপর নিয়ন্ত্রণ কাজে লাগাতে ফয়সাল আহমেদ ফাহিমকেও বেঞ্চে পাঠিয়েছেন কোচ। আর ভুটান ম্যাচে মেকশিফট স্ট্রাইকারের ভূমিকায় খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ স্কোয়াডেই নেই  অনুশীলনে চোট পাওয়ায়। তার জায়গায় শুরু করবেন ভুটান জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে স্কোয়াডে বিশ্বনাথ ছাড়াও নেই চোটের সঙ্গে লড়াই করা তপু বর্মণ, ফাহামিদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও মাহি খান।

শ্রীলঙ্কার জন্য ম্যাচটা সেমিফাইনাল নিশ্চিতের। এই ম্যাচে তারা দুই গোলের ব্যবধানে হারলে বি গ্রুপ থেকে সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে ভুটান। এক গোলে হারলে ভুটান ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারিত হবে হলুদ-লাল কার্ডের হিসেবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবন, তারিক কাজী, জিদান ইউসুফ, সাদউদ্দিন, জায়ান আহমেদ, কাজেম শাহ, শমিত সোম, হামজা চৌধুরী (অধিনায়ক), রাকিব হোসেন , ফারহান আলী ওয়াহিদ , মোহাম্মদ ইব্রাহিম।

শ্রীলঙ্কা একাদশ: সুজন পেরেরা (অধিনায়ক), লিওন পেরেরা, ক্রিস্তোফার ক্যালি, ডিলন ডি সিলভা, স্যামুয়েল ডুরান্ট, স্টিভেন সাকাভারাতজি, ক্লদিও কেমারকান্চ, নিলোসান সেন্থুরভাসান, জেমস থমসন, আদাভান রাজমোহন, জ্যাসন তায়াপারান।

শেয়ার করুন:
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ