এই মৌসুমে ইংল্যান্ডের তৃতীয় বিভাগে খেলবে লেস্টার সিটি। এই ক্লাবেই
আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ফুটবলার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, নতুন মৌসুমে
নতুন ক্লাবে পাড়ি জমাচ্ছেন তিনি। ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানে যাচ্ছেন হামজা, শোনা যাচ্ছে
এমনটাই। আর সেখানে গিয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমে ইতিহাস গড়তে পারেন
হামজা।
আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম ‘অফসাইডপ্লাস’-এর এক প্রতিবেদনে দাবি
করা হয়েছে, লেস্টার থেকে দেশটির শীর্ষ ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর
বয়সী হামজা। তবে বিষয়টি এখনো চ...