Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ডুলির দলে আছেন রোনান-মাহি

সাফের প্রাথমিক দলে তপু বর্মণ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৩৩
সাফের প্রাথমিক দলে তপু বর্মণ

সংগৃহীত ছবি

ঘরের মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হবে প্রস্তুতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই অবশ্য কোচ থমাস ডুলির প্রাথমিক দলের তালিকা ফাঁস হয়ে গেছে। পরে তড়িঘড়ি বাফুফে সে তালিকা প্রকাশ করেছে।

থমাস ডুলি এই তালিকায় ২৮জনকে রেখেছেন প্রাথমিক তালিকায়। দু’জনকে শুধুই ট্রেনিংয়ের সুযোগ দিতে রাখা হয়েছে, যাদের সাফের দলে বিবেচনা করা হবে না। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভানকে। এছাড়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে খেলা ফরোয়ার্ড মাহি খানকেও রেখেছেন কোচ।

২৮জনের স্কোয়াডে বংশোদ্ভুত ফুটবলার আছেন ১২জন। ফিফা আসিয়ান কাপে অভিষিক্ত সুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদকে রাখা হয়েছে সাফের প্রাথমিক স্কোয়াডেও। এছাড়া সিটি ক্লাবের ইশতিয়াক আখন্দ ও পুলিশের গোলকিপার আসিফ পাবেন ট্রেনিংয়ের সুযোগ।

চোটের কারণে ফিফা আসিয়ান কাপ মিস করা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ এবং ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম দলে ফিরেছেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ২৩ সদস্যের মূল দল থেকে বাদ পড়েছেন তিনজন- মঞ্জুরুর রহমান মানিক, শাকিল আহাদ তপু ও শাহরিয়ার ইমন।

আগামীকাল শুরু হবে সাফের অনুশীলন। যদিও শুরু থেকে সবাইকে পাবেন না কোচ। বিশেষ করে হামজা চৌধুরীকে তো প্রথম ম্যাচেও পাওয়া যাবে না। শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ব্যস্ত সময় পাড় করছেন এই মিডফিল্ডার। ৭ নভেম্বর ম্যাচ খেলে এরপর তিনি আসবেন ঢাকায়। অর্থাৎ ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে তাকে পাওয়া যাবে না। ১১ নভেম্বর অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন তিনি। দেশের বাইরে অবস্থান করা অন্য বংশোদ্ভূত ফুটবলাররা আগামী সপ্তাহের মধ্যে দলে যোগ দেবেন বলে জানা গেছে।

ডুলির প্রাথমিক স্কোয়াডে আছেন আসিয়ান কাপ চলাকালীন জাকার্তার নাইটক্লাবে নারী পরিবেষ্টিত হয়ে সময় কাটানো সাদউদ্দিন ও সোহেল রানা জুনিয়রও। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দায়িত্ব নিজের কাছে রেখেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এখনও অবশ্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ঘোষণা আসেনি।

সাফের প্রাথমিক তালিকা:
গোলকিপার:
মেহেদী হাসান শ্রাবন, সুজন হোসেন, মিতুল মারমা

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইশা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ।

মিডফিল্ডার: সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শামিত সোম, কাজেম শাহ, জামাল ভুঁইয়া।

ফরোয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান, মাহি খান।

সাফ চ্যাম্পিয়নশিপথমাস ডুলিহামজা চৌধুরীতপু বর্মণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া