Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

থমাস-ডুলি

ডুলির আস্থায় মাহি-রোনান, সৌরভ নন
সাফের প্রস্তুতি শুরু ● ডুলির আস্থায় মাহি-রোনান, সৌরভ নন
আগেভাগেই হোটেলে চেক-ইন করেছেন মাহি খান। ইংলিশ ফুটবল লিগ সিস্টেমের নবম টায়ারের দল মোলটন এফসির সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলা ১৮ বছরের তরুণকে সাফের প্রাথমিক দলে ডেকেছেন কোচ থমাস ডুলি। এর আগে অনূর্ধ্ব-২০ দলের হয়ে এএফসি বাছাই খেলা মাহিকে শুরু থেকেই পরখ করার সুযোগ পাচ্ছেন কোচ। তবে রোনান সুলিভানের জন্য তাকে অপেক্ষায় থাকতে হবে। জানা গেছে, সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর দুদিন আগে, অর্থাৎ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসবেন সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী বাংলাদেশ দলের স্ট্রাইকার। আসছে সাফে এই দুই বংশোদ্ভূত...
ফুটবল•প্রায় ৮ ঘণ্টা আগে
সাফের প্রাথমিক দলে তপু বর্মণ
ডুলির দলে আছেন রোনান-মাহি ● সাফের প্রাথমিক দলে তপু বর্মণ
ঘরের মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হবে প্রস্তুতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই অবশ্য কোচ থমাস ডুলির প্রাথমিক দলের তালিকা ফাঁস হয়ে গেছে। পরে তড়িঘড়ি বাফুফে সে তালিকা প্রকাশ করেছে।থমাস ডুলি এই তালিকায় ২৮জনকে রেখেছেন প্রাথমিক তালিকায়। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভানকে। এছাড়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে খেলা ফরোয়ার্ড মা...
ফুটবল•১ দিন আগে
সাফের স্বপ্নে ডুলির ধাক্কা
সাফের স্বপ্নে ডুলির ধাক্কা
মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের চেনা ফুটবল মুখ থুবড়ে পড়েছে অজানার অন্ধকারে। হ্যাভিয়ের কাবরেরার দলে অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার এক মরিয়া চেষ্টা থাকত, কিন্তু থমাস ডুলির দলের লড়াইয়ে ছিল না সেই ন্যূনতম স্ফুলিঙ্গটুকুও। কী অদ্ভুত, দিশাহীন এক ফুটবলের ক্যানভাস আঁকলেন নতুন জার্মান-আমেরিকান কোচ! সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের বেলুন ফুলিয়ে আসিয়ান কাপে আস্ত দলকেই ডুবিয়ে দিয়ে এলেন এই কোচ। পরপর তিন ম্যাচে হার; হারের মাঝেও যে একটা বীরোচিত লড়াইয়ের আগুন থাকে, ডুলির এই দিগভ্রান্ত বাংল...
ফুটবল•২২ দিন আগে
‘হেরে শেখার’ টুর্নামেন্টে হামজাদের শেষ ম্যাচ
‘হেরে শেখার’ টুর্নামেন্টে হামজাদের শেষ ম্যাচ
থমাস ডুলির কথা শুনলে মনে হয় ফিফা আসিয়ান কাপ একটি শিক্ষণীয় টুর্নামেন্ট। এটি বাংলাদেশের জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতার জায়গা নয় বরং ফুটবল শেখার পাঠশালা। হারবে আর শিখবে! প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরে জামাল ভূঁইয়ারা বেশ মন দিয়েই শিখেছে। ‘হেরে হেরে শেখার’ এ অভিনব পাঠশালার শেষ ক্লাসে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হবে ম্যাচটি। স্বাগতিকদের এ ম্যাচের আগে বাংলাদেশের কোচ থমাস ডুলির বার্তা, ‘এটি আমাদের জন্য একটি শেখার টুর্নামেন্ট, এর বেশি কি...
ফুটবল•২৫ দিন আগে
মালয়েশিয়াকে হারানোর আশাও করেননি ডুলি
মালয়েশিয়াকে হারানোর আশাও করেননি ডুলি
এবারের বিশ্বকাপে কেপ ভার্দে, কুরাসাওয়ের মতো ছোট দেশগুলোও যখন ফুটবলের পরাশক্তির বিপক্ষে খেলতে নেমেছে, তার আগে এই দলের কোচরা বলেছেন অঘটনের স্বপ্নের কথা। বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি অনেক বেশি বাস্তববাদী। তিনি আগেও বলেছিলেন এবং ৩-০ গোলে হারের পরও বললেন, ‘মালয়েশিয়াকে হারিয়ে দেওয়ার আশাও করি না।’শুক্রবার জাকার্তায় আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে ডুলি বলেছেন, ‘আমি এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ কিংবা ৩-০ গোলে হারিয়ে দেওয়ার বা এরকম কিছুর জন্য আশাও করি না। আ...
ফুটবল•প্রায় ১ মাস আগে
নতুন ভোরের স্বপ্ন আসিয়ান কাপে
নতুন ভোরের স্বপ্ন আসিয়ান কাপে
থমাস ডুলি দেশ ছাড়ার সময় বলে গেছেন, প্রত্যাশা না বাড়িয়ে বাস্তবতায় চোখ রাখতে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৯ জন প্রবাসী ফুটবলার নিয়ে দল গড়েও প্রত্যাশা করা না গেলে কখন করা যাবে! প্রথমবারের মতো বাংলাদেশ গেছে আসিয়ান কাপ খেলতে। দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হচ্ছে আজ ইন্দোনেশিয়ায়। এখানে শিরোপার স্বপ্ন কেউ দেখছে না। দেখতে চায়, বাংলাদেশ যেন গ্রুপ পর্ব উতরাতে পারে। এ গ্রুপে বাকি তিন দল মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। ফিফা র‌্যাংকিংয়ে তারা এগিয়ে আর ভয়টাই দেখিয়ে...
ফুটবল•প্রায় ১ মাস আগে
আমাদের দলকে বেশ শার্প মনে হচ্ছে
শমিত সোম ● আমাদের দলকে বেশ শার্প মনে হচ্ছে
আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরী, ফারহান আলী ও শমিত সোমদের মতো অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলাররা ক্যাম্পে যোগ দেওয়ায় দলের শক্তি ও উদ্দীপনা বহুগুণ বেড়ে গেছে। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ স্কোয়াডকে একসঙ্গে পেয়ে অনুশীলনেও দেখা গেছে আলাদা গতি।অনুশীলন শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিডফিল্ডার শমিত সোম বলেন, ‘কয়েক মাসের বিরতির পর আবারও জাতীয় দলে ফিরে সবার সঙ্গে মাঠে নামতে পেরে খুব ভালো লাগছে। পুরো দলকে এই মুহূর্তে বেশ শার্প মনে হচ্ছে...
ফুটবল•প্রায় ১ মাস আগে
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য হামজা-রাকিবদের
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য হামজা-রাকিবদের
আসিয়ান কাপের মিশনে ইন্দোনেশিয়ায় পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল দল। সামনে কঠিন প্রতিপক্ষ থাকায় দ্রুত নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করাই এখন দলের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন।জাকার্তায় পৌঁছানোর পর প্রথম দিন বিকেলে মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। পরদিন জিম সেশনেও নিজেদের প্রস্তুত করেন ফুটবলাররা। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরে রাকিব বলেন, ‘কালকে এখানে আসার পরে আমরা বিকালে মাঠে একটা ভালো ট্রেনিং সেশন শেষ করেছি।...
ফুটবল•প্রায় ১ মাস আগে
জামালের চোটে শঙ্কা নাকি স্বস্তি
জামালের চোটে শঙ্কা নাকি স্বস্তি
থমাস ডুলির ট্রেনিং ক্যাম্প থেকে আসছে না তেমন সুখবর। ফিটনেস প্রাধান্য দিতে গিয়ে বাড়ছে চোট। এর মধ্যে চোট পেয়েছেন জামাল ভূঁইয়া, ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ। ডিফেন্ডার বিশ্বনাথ ছিটকে গেছেন চার সপ্তাহের জন্য, তাই আসিয়ান কাপ খেলা হচ্ছে না তার। তবে জামালের ব্যাপারটি এখনো বলা যাচ্ছে না। একসময়ের প্রত্যাশার প্রতীক এ ডেনমার্কপ্রবাসী ফুটবলার আজ ক্ষয়িষ্ণু দীপশিখা। আলো দেওয়ার চেয়ে ধোঁয়াই ছড়াচ্ছে বেশি। কয়েক বছর আগে থেকেই ফিকে আসছে তার পারফরম্যান্স। ৩৬ বছরের জামালের পক্ষে রোজ দুবেলা অনুশীলনের চাপ সহ...
ফুটবল•প্রায় ১ মাস আগে
জাতীয় দল থেকে বাদ কাজেম তাজউদ্দিন
জাতীয় দল থেকে বাদ কাজেম তাজউদ্দিন
ফিফা আসিয়ান কাপের চলমান অনশীলন ক্যাম্পের ফুটবলার তালিকা ছোট করেছেন হেড কোচ থমাস ডুলি। দুইজন বংশোদ্ভুত ফুটবলসহ বাদ দিয়েছেন মোট ছয় ফুটবলারকে। বাদ পড়াদের অন্যতম সৈয়দ শাহ কাজেম কিরমানি, সাদউদ্দিন, ইশা ফয়সালের মতো ফুটবলার। এছাড়া সম্প্রতি রোমানিয়া ও ইতালি থেকে এসে ক্যাম্পে যোগ দেওয়া তরুণ ইয়াসির তাহমিদ হাসান ও দেবজিৎ সরকারকে বাদ দিয়েছেন কোচ। কোচ কেবল ছয়জনকে বাদ দেননি। নতুন কিছু নাম যুক্ত করে ঘোষণা করেছেন ২৮ সদস্যের প্রাথমিক দল। যেখানে জায়গা পেয়েছেন সম্প্রতি ফর্টিস এফসিতে খেলতে আসা জাপানি বংশোদ্ভুত সুকি...
ফুটবল•প্রায় ২ মাস আগে
ফিটনেস নিশ্চিতে কঠোর ডুলি
ফিটনেস নিশ্চিতে কঠোর ডুলি
টানা ৯ দিন দুই সেশনে হয়েছে জাতীয় দলের অনুশীলন। সেভাবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। মৌসুমের মাঝে অলস দুই মাস কাটানোর ফলে ফুটবলারদের ফিটনেসের ঘাটতি স্পষ্ট। সেটা কাটিয়ে ম্যাচ ফিট করে তুলতে হাতে পাওয়া সময়টা কাজে লাগাতে চাইছেন কোচ থমাস ডুলি। কষ্ট হলেও ব্যাপারটি ইতিবাচক হিসেবে নিয়েছেন ফুটবলাররাও। ফিফা আসিয়ান কাপের দলে জায়গা পেতে ক্যাম্পে থাকা ফুটবলাররা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছেন। ডুলির এই ক্যাম্পে এখন আছেন ৩২ ফুটবলার। হামজা চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী, ফাহামিদুল ই...
খেলা•প্রায় ২ মাস আগে
হামজার মতো খেলোয়াড়দের নতুন করে শেখাতে হয় না
থমাস ডুলি ● হামজার মতো খেলোয়াড়দের নতুন করে শেখাতে হয় না
প্রশ্ন : আপনার অনুশীলন সেশনের এটি ৯ নম্বর দিন। এই ৯ দিনের অভিজ্ঞতা কেমন?থমাস ডুলি : এ পর্যন্ত ট্রেনিং নিয়ে আমি খুবই খুশি। আমরা দিনে দু'বার করে কয়েকবার অনুশীলন করেছি। কারণ স্বাভাবিকভাবেই আপনারা যেমনটা জানেন, সান মারিনো থেকে ফেরার পর থেকে ফুটবলারদের বেশিরভাগই কিছু করেনি।প্রশ্ন : সেই ম্যাচের পর লম্বা একটা সময় কেটে গেছে।থমাস ডুলি : প্রায় দুই মাসের মতো সময় কেটে গেছে। আর দুই মাস কিছু না করার পর হুট করে ট্রেনিং শুরু করা খুবই কঠিন। তাই আমি আনন্দিত যে আমরা জাতীয় দলকে নিয়ে আগেই শুরু করতে পেরেছি, ক...
ফুটবল•প্রায় ২ মাস আগে
খেলোয়াড় ও ম্যানেজার বাছাইয়ের ট্রেনিং ক্যাম্প!
খেলোয়াড় ও ম্যানেজার বাছাইয়ের ট্রেনিং ক্যাম্প!
থমাস ডুলির ট্রেনিং কেমন? এক ফুটবলার বলেছেন, ভালো। কোড অব কন্ডাক্টের বিধিনিষেধের কারণে নাম প্রকাশ না করেই বলেছেন, ‘কোচ রাগী নয়, তবে সবার সম্পর্কে তার আলাদা আলাদা ধারণা তৈরি হচ্ছে। কে বল প্লেয়ার, কার শক্তি কেমন, এসবই তিনি বুঝতে চাইছেন।’ কিন্তু দুবেলা ট্রেনিংয়ে তো অনেক ধকল যায়? তার জবাব, ‘না, অত পরিশ্রম হয় না। আসিয়ানের টুর্নামেন্টের আগে তৈরি হতে হলে একটু পরিশ্রম করতেই হবে।’ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ফিফা-আসিয়ান কাপ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ায়। আমেরিকান কোচের জন্য যেমন বড় পরীক্ষা, তেমনি বাংলাদেশ দল...
খেলা•প্রায় ২ মাস আগে
প্রবাসী-স্থানীয় ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কোচের ভাবনা
প্রবাসী-স্থানীয় ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কোচের ভাবনা
বাংলাদেশে এখন ঢল নেমেছে প্রবাসী খেলোয়াড়দের। হামজা চৌধুরী, শমিত সোম, সুলিভান ভাইদের দেখে নিজেদের খেলার ভিডিও পাঠিয়ে আগ্রহ দেখাচ্ছেন শত শত প্রবাসী। এটাকে ইতিবাচক বললেও প্রবাসী ও স্থানীয় ফুটবলারদের নিয়ে নিজের ভাবনার কথা ‘দ্য গার্ডিয়ানকে জানালেন বাংলাদেশি কোচ থমাস ডুলি।যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা ডুলি বললেন,‘যে কেউ ভালো কোনো ফ্রি-কিকের ছবি পাঠালেই সে ভালো খেলোয়াড় হয়ে যায় না। কিংবা আমাদের সাহায্য করতে পারে না। আমাদের দেশেও ভালো খেলোয়াড় রয়েছে যাদের আমরা সামর্থ্যের মধ্যে কাজে লাগাতে পারি।’তিনি আরও...
ফুটবল•২ মাস আগে
আসিয়ান কাপেই খেলবে বাংলাদেশ
আসিয়ান কাপেই খেলবে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে খেলা নিয়ে একটা প্রশ্ন ছিল শুরু থেকেই। প্রথমত, ফিফার অনুমোদনের একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ত, আরও দুটি বিকল্প নিয়েও ভাবছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সব জল্পনা-কল্পনা শেষে ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো ফিফার অর্থায়নে হতে যাওয়া আসিয়ান কাপে ভারতের পরিবর্তে খেলবেন হামজা চৌধুরীরা। বিষয়টি নিয়ে বাফুফের নির্বাহী কমিটির চলমান সভায় আলোচনার পর হয়েছে সিদ্ধান্ত। সভা থেকেই একজন নির্বাহী সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন আগামীর সময়কে। আট দল নিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান...
ফুটবল•২ মাস আগে
থমাস ডুলির দুশ্চিন্তা
থমাস ডুলির দুশ্চিন্তা
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের সামনে তিনটি বিকল্প খোলা রয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ায় আয়োজিত আসিয়ান কাপে খেলার প্রস্তাবটি বেশ লোভনীয়। এ ছাড়া ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন অথবা কিরগিজস্তানে সফর করার সম্ভাবনা নিয়েও ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ঘরোয়া ফুটবলের অনিশ্চিত সূচি ও ক্লাবগুলোর প্রস্তুতির অভাব জাতীয় দলের হেড কোচ থমাস ডুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আসিয়ান কাপ নিয়ে থমাস ডুলি বেশ আশাবাদী। তিনি মনে করেন, প্রতিবেশী শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেল...
খেলা•২ মাস আগে
আসিয়ান কাপ নিয়ে যা বললেন থমাস ডুলি
আসিয়ান কাপ নিয়ে যা বললেন থমাস ডুলি
দুটি ফিফা উইন্ডো যুক্ত করে ফিফা সদস্য দেশগুলোকে দিয়েছে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। ২১ থেকে ৪ অক্টোবর সারা দুনিয়ায় থাকবে ফিফা উইন্ডো। এ সময় ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে ফিফা আসিয়ান কাপ। ভিন্নধর্মী এই টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশও। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় হামজা চৌধুরীদের সামনে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ এসেছে। তবে কেবল আসিয়ান কাপ নয়, জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি অন্য দুটি বিকল্পও মাথায় রেখেছেন। আসিয়ান কাপে খেলার প্রস্তাব আসার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুটি সম্...
ফুটবল•২ মাস আগে
সাফের প্রস্তুতিতে হারতে চান না ডুলি
সাফের প্রস্তুতিতে হারতে চান না ডুলি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাইপলাইন শক্তিশালী করতে এবং দল পুনর্গঠনে সম্ভাব্য সব পথ খোলা রাখছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। দেশ ও দেশের বাইরে থেকে সম্ভাবনাময় ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার পাশাপাশি তাদের খেলার জন্য উপযোগী করে তোলাই এখন কোচের মূল চ্যালেঞ্জ । মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ও কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের ম্যাচ দেখতে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ডুলি।জাতীয় দলের ক্যাম্প ও আন্তর্জাতিক ম্যাচের জন্য এখনো চূড়ান্ত কোনো তালিকা তৈরি হয়নি জানিয়ে ডুলি বলেন, 'আপাতত প্...
ফুটবল•৩ মাস আগে
আঙিনার সাফ নিয়ে তপু-মোরসালিনদের ভাবনা
আঙিনার সাফ নিয়ে তপু-মোরসালিনদের ভাবনা
সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানের সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি ও দুই ফুটবলার তপু বর্মণ এবং শেখ মোরসালিন। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকা হবে এই টুর্নামেন্ট। মর্যাদার আসরে বাংলাদেশ খেলবে দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে। নতুন কোচের একটাই লক্ষ্য— দলকে বিজয়ী মানসিকতায় গড়ে তোলা। কোচের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজটা করতে হবে তপু-মোরসালিনদের। দেশকে একটা শিরোপা এনে দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠেও।গত জুনে সান মারিনো গিয়ে ইউরোপিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়ে এসেছে বাংলাদেশ। সেটি ছিল থমাস...
ফুটবল•৩ মাস আগে
ঘরের মাঠে সাফ জয়ের স্বপ্ন ডুলির
ঘরের মাঠে সাফ জয়ের স্বপ্ন ডুলির
নভেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। শনিবার ঢাকার একটি হোটেলে সাফের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি টুর্নামেন্ট জেতার তীব্র আকাঙ্ক্ষা এবং দলের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। দীর্ঘ ২৩ বছর পর সাফ শিরোপা ঘরে তোলার এই মিশনে ডুলি তার পরিকল্পনা এবং দলের মানসিকতার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন।যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেল...
ফুটবল•৩ মাস আগে