Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় খেলা

খেলোয়াড় ও ম্যানেজার বাছাইয়ের ট্রেনিং ক্যাম্প!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৩২
খেলোয়াড় ও ম্যানেজার বাছাইয়ের ট্রেনিং ক্যাম্প!

কিংস অ্যারেনায় চলছে জাতীয় ফুটবল দলের ট্রেনিং ক্যাম্প। ছবি: বাফুফে

থমাস ডুলির ট্রেনিং কেমন? এক ফুটবলার বলেছেন, ভালো। কোড অব কন্ডাক্টের বিধিনিষেধের কারণে নাম প্রকাশ না করেই বলেছেন, ‘কোচ রাগী নয়, তবে সবার সম্পর্কে তার আলাদা আলাদা ধারণা তৈরি হচ্ছে। কে বল প্লেয়ার, কার শক্তি কেমন, এসবই তিনি বুঝতে চাইছেন।’

কিন্তু দুবেলা ট্রেনিংয়ে তো অনেক ধকল যায়? তার জবাব, ‘না, অত পরিশ্রম হয় না। আসিয়ানের টুর্নামেন্টের আগে তৈরি হতে হলে একটু পরিশ্রম করতেই হবে।’

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ফিফা-আসিয়ান কাপ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ায়। আমেরিকান কোচের জন্য যেমন বড় পরীক্ষা, তেমনি বাংলাদেশ দলকেও দেখাতে হবে এ টুর্নামেন্ট খেলার যোগ্য তারা। খেলার মান তাদের বেড়েছে আগের চেয়ে। তাই থমাস ডুলির অধীনে দুবেলা ট্রেনিংয়ে তাদের কার্পণ্য নেই।

দুবেলা প্রায় দুই ঘণ্টা করে। এর মধ্যে নানারকম সেশন হয় এবং সেগুলো করছেন খুব মনোযোগ দিয়ে। প্রত্যেকে কোচের সামনে নিজেকে আলাদা করে তুলে ধরতে চাইছেন। কারণ থমাস ডুলির কাছে নামের ভার বলে কিছু নেই। অতীতে খুব ভালো খেলেছেন বা গোল করেছেন— এমন তথ্যে বিশ্বাস রাখতে চান না এই কোচ। ট্রেনিংয়ে নিজের চোখে দেখার পরই জাতীয় দলে সুযোগ দিতে চান ফুটবলারদের। তাই সামর্থ্য প্রমাণে মরিয়া তারা। বিকাল ৪টার কাঠফাটা রোদের মধ্যেও খেলোয়াড়রা নিজেদের মধ্যে লড়ছেন, বৈশিষ্ট্য তুলে ধরছেন নিজের। অথচ মৌসুম শেষ হওয়ার এত পরে রোদের মধ্যে ফুটবলারদের হাঁপিয়ে ওঠার কথা। সেখানে তাদের মধ্যে ক্লান্তির ছাপ নেই এতটুকু! বাফুফেরই একজন মজা করে বলেছেন, ‘এটা খেপের ম্যাজিক ধরতে পারেন।’ হয়তোবা! সবকিছুর ভালোমন্দ দুটো দিকই আছে।

খেপ খেলা খেলোয়াড়দের জন্য ঝুঁকির হলেও আপাতত কিছুটা ইতিবাচক হয়েছে জাতীয় দলের ট্রেনিংয়ের জন্য। খেলোয়াড়দের এ চেষ্টা দেখে কোচও নাকি সন্তুষ্ট। কিন্তু বেজায় অসন্তুষ্ট জাতীয় দলের আবাসিক ক্যাম্পের দায়িত্বে থাকা আমের খান, ‘ছেলেরা ভালো ট্রেনিং করছে, তাতে কোচও খুশি। কিন্তু আমি বেশ বিব্রতকর অবস্থার মধ্যে আছি। ট্রেনিং চলাকালে কয়েকজন গিয়ে হাজির হয়, যাদের সাধারণত দেখা যায় না। আবার সোশ্যাল মিডিয়ায়ও নানারকমের কথা। বাফুফে সভাপতিকে বলেছি, আমারও তো সম্মান আছে।’

গতকাল ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ আহমেদ সবুজ, সাখাওয়াত হোসেন শাহীন। তাদের চোখও নাকি আমের খানের ম্যানেজারশিপের দিকে। প্রত্যেকেই লড়ছেন নিজের মতো করে। ফুটবলারদের পাশাপাশি ম্যানেজার পদের লড়াইও চলছে ফুটবল ট্রেনিং ক্যাম্পে!

 

থমাস ডুলিখেলোয়াড়ট্রেনিং ক্যাম্পইন্দোনেশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise