Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

প্রবাসী-স্থানীয় ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কোচের ভাবনা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৪:৫৯
প্রবাসী-স্থানীয় ফুটবলারদের নিয়ে বাংলাদেশ কোচের ভাবনা

সংগৃহীত ছবি

বাংলাদেশে এখন ঢল নেমেছে প্রবাসী খেলোয়াড়দের। হামজা চৌধুরী, শমিত সোম, সুলিভান ভাইদের দেখে নিজেদের খেলার ভিডিও পাঠিয়ে আগ্রহ দেখাচ্ছেন শত শত প্রবাসী। এটাকে ইতিবাচক বললেও প্রবাসী ও স্থানীয় ফুটবলারদের নিয়ে নিজের ভাবনার কথা ‘দ্য গার্ডিয়ানকে জানালেন বাংলাদেশি কোচ থমাস ডুলি।

যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা ডুলি বললেন,‘যে কেউ ভালো কোনো ফ্রি-কিকের ছবি পাঠালেই সে ভালো খেলোয়াড় হয়ে যায় না। কিংবা আমাদের সাহায্য করতে পারে না। আমাদের দেশেও ভালো খেলোয়াড় রয়েছে যাদের আমরা সামর্থ্যের মধ্যে কাজে লাগাতে পারি।’

তিনি আরও যোগ করেন,‘আমরা কোনো খেলোয়াড়কে উড়িয়ে আনার পেছনে ২,০০০ বা ৩,০০০ ডলার খরচ করব আর সে বেঞ্চে বসে থাকবে—এমনটা হতে দেওয়া যায় না। কাজেই যারা আসবে, তাদের সত্যিই দলকে সাহায্য করার মতো মান থাকতে হবে। তা না হলে সেই অর্থ দিয়ে স্থানীয় খেলোয়াড়দের ক্যাম্পে রেখে দুই সপ্তাহ দিনে দুবার করে অনুশীলন করানো অনেক ভালো। আর আপনারা নিজেরাই দেখবেন, তাতে তাদের খেলায় অনেক উন্নতি হচ্ছে।’

বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে ১৮০ নম্বরের ঘরে। বাংলাদেশকে ১৫০ নম্বরে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ডুলি। অনূর্ধ্ব-২০ দল ট্রফি জয়ের সাত সপ্তাহ পর তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিজের কোচিং জীবনের বেশিরভাগ সময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাটানো ডুলি আগে থেকেই শুনেছিলেন বাংলাদেশ ফুটবল নিয়ে একটি ‘পাগল বা উন্মাদ দেশ’, যাদেরকে তিনি এখন নতুন বিশ্বকাপ চক্রের জন্য নেতৃত্ব দিচ্ছেন।

গার্ডিয়ানকে ডুলি বলেন, ‘আমরা এমন একটি দেশ যারা শুধু সমর্থক হতেই জানি। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের এমন একটি দেশ হতে হবে যারা বাস্তবে ফুটবল খেলে। আমাদের ঠিক এটাই হওয়া প্রয়োজন এবং তা করার সঠিক পথ খুঁজে বের করতে হবে।’

ফিলিপাইনে নিজের এশীয় কোচিং শুরুর সময় বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে অনেক ভক্তের যে অনীহা ছিল, তা তিনি পাত্তাই দেননি। তাই বাংলাদেশ জাতীয় দলের বর্তমান সংস্কৃতি দেখে তিনি উৎসাহিত, বিশেষ করে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর নেতৃত্ব ও বিনয়ী মনোভাবের প্রশংসা করেন তিনি।

ডুলি বলেন, ‘হামজা আসায় সবাই খুশি হয়েছিল এবং খেলোয়াড়রা বুঝতে পারছে যে আন্তর্জাতিক মানের ফুটবলাররা তাদের সাহায্য করতে পারে, কারণ তাদের দেখে শেখার সুযোগ আছে। তাদের মনোভাব কেমন, তারা কাজের প্রতি কতটা একাগ্রতা নিয়ে আসেন, সবকিছু দেখেই স্থানীয়রা তাদের অনুসরণ করতে পারে, বুঝতে পারে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়।’


থমাস ডুলিবাংলাদেশকোচ
    শেয়ার করুন:
    Advertisement
    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    ২৫ আগস্ট ২০২৬, ২০:২২

    সব মহানগরে আসছে মেট্রোরেল

    সব মহানগরে আসছে মেট্রোরেল

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    advertiseadvertise