Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শমিত সোম

আমাদের দলকে বেশ শার্প মনে হচ্ছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩
শেয়ার করুন:
আমাদের দলকে বেশ শার্প মনে হচ্ছে

ছবি: বাফুফে

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরী, ফারহান আলী ও শমিত সোমদের মতো অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলাররা ক্যাম্পে যোগ দেওয়ায় দলের শক্তি ও উদ্দীপনা বহুগুণ বেড়ে গেছে। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ স্কোয়াডকে একসঙ্গে পেয়ে অনুশীলনেও দেখা গেছে আলাদা গতি।

অনুশীলন শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিডফিল্ডার শমিত সোম বলেন, ‘কয়েক মাসের বিরতির পর আবারও জাতীয় দলে ফিরে সবার সঙ্গে মাঠে নামতে পেরে খুব ভালো লাগছে। পুরো দলকে এই মুহূর্তে বেশ শার্প মনে হচ্ছে এবং ট্রেনিং সেশনও খুব ভালো হয়েছে। হাতে থাকা বাকি দিনগুলোতে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য।‘

হামজাসহ নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে শমিত আরও বলেন, ‘নতুনদের আগমনে স্কোয়াডের ভেতরের প্রতিযোগিতা ও গভীরতা আরও বাড়বে। এটি পুরো দলের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই—বাংলাদেশের হয়ে ভালো খেলা এবং দলকে জয় এনে দেওয়া।‘

আসিয়ান কাপের মতো আন্তর্জাতিক বড় মঞ্চে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ হিসেবে দেখছেন শমিত। তার মতে, দল এখন মানসিকভাবে আত্মবিশ্বাসী এবং টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে মুখিয়ে আছে।

এদিকে দল ও সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ থমাস ডুলি, ‘সবাইকে একসঙ্গে পেয়ে আমি দারুণ আনন্দিত। আজ খুব ভালো একটি ট্রেনিং সেশন হয়েছে। খেলোয়াড়দের মাঝেও দারুণ উদ্দীপনা ছিল। তবে পুরো স্কোয়াডকে একসঙ্গে নিয়ে প্রস্তুতির জন্য মাত্র ২-৩ দিন সময় পেয়েছি। তাই খেলোয়াড়দের দ্রুত মাঠে নিজেদের বোঝাপড়া তৈরি করে নিতে হবে। এখানকার আবহাওয়া বেশ ভালো এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।‘

অনুশীলন সেশনে প্রধান কোচ থমাস ডুলি। ছবি: বাফুফে

শেখ মোরসালিনের ইনজুরি নিয়েও কথা বলেছেন ডুলি, ‘মোরসালিনের পায়ের পেশিতে (কাফ) এখনও কিছুটা সমস্যা রয়েছে। আশা করছি আজ রাতেই আমরা স্ক্যান রিপোর্ট পেয়ে যাব এবং কাল থেকেই সে অনুশীলনে যোগ দিতে পারবে।’

আসিয়ান কাপবাংলাদেশ ফুটবল দলশমিত সোমহামজা চৌধুরীথমাস ডুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক