Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ফিটনেস নিশ্চিতে কঠোর ডুলি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪
ফিটনেস নিশ্চিতে কঠোর ডুলি

গ্রাফিকস: আগামীর সময়

টানা ৯ দিন দুই সেশনে হয়েছে জাতীয় দলের অনুশীলন। সেভাবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। মৌসুমের মাঝে অলস দুই মাস কাটানোর ফলে ফুটবলারদের ফিটনেসের ঘাটতি স্পষ্ট। সেটা কাটিয়ে ম্যাচ ফিট করে তুলতে হাতে পাওয়া সময়টা কাজে লাগাতে চাইছেন কোচ থমাস ডুলি। কষ্ট হলেও ব্যাপারটি ইতিবাচক হিসেবে নিয়েছেন ফুটবলাররাও। ফিফা আসিয়ান কাপের দলে জায়গা পেতে ক্যাম্পে থাকা ফুটবলাররা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছেন।

ডুলির এই ক্যাম্পে এখন আছেন ৩২ ফুটবলার। হামজা চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী, ফাহামিদুল ইসলামরা নিজ নিজ ক্লাবের হয়ে খেলায় ব্যস্ত। বাংলাদেশে মৌসুম শুরু না হওয়ায় কোচ বড় একটা সময় দল গঠন প্রক্রিয়া চালাতে পারছেন। স্থানীয়দের পরখ করার পাশাপাশি ডেকেছেন বেশ কজন বংশোদ্ভূত ফুটবলার। এর মধ্যে তিনজন ক্যাম্পে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী গোলরক্ষক সাইদ কেরাওয়ালা এসেছেন সবার আগে। সম্প্রতি যোগ দেওয়া কানাডা বংশোদ্ভূত রোমানিয়ান চতুর্থ স্তরের লিগে খেলা ডিফেন্ডার ইয়াসার তাহমিদ হাসান ও ইতালি থেকে আসা দেবাজিৎ সরকারকে পরখ করে দেখবেন কোচ। গতকাল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নেওয়া দল থেকেও বেশ কজন বংশোদ্ভূত তরুণকে কাছ থেকে দেখতে চান তিনি।

ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে টানা ৯ দিন অনুশীলন শেষ করায় থমাস ডুলির কণ্ঠে ঝরেছে প্রশংসা, ‘এখন পর্যন্ত ট্রেনিং নিয়ে আমি খুশি। আমরা দিনে দুবার করে অনুশীলন করেছি। সান মারিনো থেকে ফেরার পর ফুটবলাররা বেশিরভাগই কিছু করেনি। প্রায় দুই মাসের মতো সময় বসে থাকার পর অনুশীলন শুরু করাটা সহজ নয়।’

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের ফিফা আসিয়ান কাপ অভিযান শুরু হবে ২৫ সেপ্টেম্বর। যেখানে বাংলাদেশকে খেলতে হবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ডুলি এই টুর্নামেন্ট নিয়ে ভীষণ বাস্তববাদী— ‘আমাদের বাস্তববাদী থেকে সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। আমরা যে দলগুলোর বিপক্ষে খেলব, তারা র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকা দল। নিশ্চিতভাবেই তারা কঠিন প্রতিপক্ষ। আমরা নিজেরা যখন র‍্যাংকিংয়ে পেছনের দলের সঙ্গে খেলি, তখন হারতে চাই না। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়াও একই কথা ভাবছে। আমাদের জন্য এটি খুবই কঠিন হতে যাচ্ছে। তবে সবাই তো বড় দলগুলোর বিপক্ষে খেলায় দেখতে চান দলকে। আসিয়ানে সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

জাকার্তায় সেরা দল নিয়ে খেলতে যাওয়ার কথা বলেছেন ডুলি, ‘জাকার্তা যাওয়ার আগে আরও কিছুদিন দেখে সিদ্ধান্ত নিতে চাই। আমরা খেলোয়াড়দের পরিষ্কারভাবে বলেছি, নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে আগামী ১০-১২ দিন উন্নতি করে দেখাক যে, তারা মূল দলে থাকার যোগ্য। কারণ এবার আমরা সেরা খেলোয়াড়দের নিয়ে ইন্দোনেশিয়ায় গিয়ে ম্যাচ জিততে চাই, যাতে সমর্থকরা খুশি হয়।’

শেফিল্ড ইউনাইটেডে নাম লেখানো হামজা চৌধুরীকে আগেভাগে না পাওয়ায় চিন্ততি নন ডুলি, ‘ক্লাবগুলো ফিফা উইন্ডোর আগে খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয়। সেই উইন্ডো থাকে মাত্র ১০ দিনের। ফিফা ডে যদি ২১ তারিখ হয়, ক্লাব ২১ তারিখেই খেলোয়াড় ছাড়বে। যারা বাইরে খেলছে তারা হয়তো ২২ তারিখ পৌঁছাবে। ভালো দিক হলো হামজার মতো পেশাদার খেলোয়াড়রা জানে এই পর্যায়ের ফুটবলে তাদের ভূমিকা কী। তাদের নতুন করে কিছু শেখাতে হয় না। ও আসার সঙ্গে সঙ্গেই নিজের সেরাটা দেবে, কারণ সে একজন নেতা।’

অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা ডুলির অধীনে চলা কঠোর অনুশীলনকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, ‘আমরা যদি এখন ক্লাবে থাকতাম, প্রাক-মৌসুম প্রস্তুতি এ পরিশ্রমটাই করতে হতো। টানা আট দিন আমরা দুই সেশনে অনুশীলন করছি। ম্যাচও খেলেছি দুটি। খেলার একটা পর্যায়ে শরীর ভীষণ হাঁপিয়ে ওঠে। তারপরও আমরা একই রিদমে কাজ করছি। আমার মনে হয়, কোচ আমাদের মানসিক শক্তির জায়গাটা পরখ করে দেখতে চাইছেন, তাই টানা কঠোর অনুশীলন করাচ্ছেন।’

জাতীয় ফুটবল দলথমাস ডুলিঅনুশীলনফিটনেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise