Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আসিয়ান কাপ নিয়ে যা বললেন থমাস ডুলি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৯:১৪
আসিয়ান কাপ নিয়ে যা বললেন থমাস ডুলি

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি

দুটি ফিফা উইন্ডো যুক্ত করে ফিফা সদস্য দেশগুলোকে দিয়েছে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। ২১ থেকে ৪ অক্টোবর সারা দুনিয়ায় থাকবে ফিফা উইন্ডো। এ সময় ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে ফিফা আসিয়ান কাপ। ভিন্নধর্মী এই টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশও। ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় হামজা চৌধুরীদের সামনে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ এসেছে। তবে কেবল আসিয়ান কাপ নয়, জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি অন্য দুটি বিকল্পও মাথায় রেখেছেন।
আসিয়ান কাপে খেলার প্রস্তাব আসার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুটি সম্ভাবনা নিয়ে কাজ করছিল। প্রথমত, ঘরের মাঠে তিন বা চার দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা এবং দ্বিতীয়ত, কিরগিজস্তানে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলা নিয়ে আলোচনা।

থমাস ডুলির প্রাথমিক পরামর্শ ছিল ঘরের মাঠে এমন দলগুলোকে উড়িয়ে আনা, যাদের হারিয়ে সাফের আগে বাড়তি আত্মবিশ্বাস কুড়িয়ে নিতে পারে তার দল। তালিকায় ছিল মঙ্গোলিয়া, চীনা তাইপে, লাওস, কম্বোডিয়ার মতো দল। এছাড়া বাফুফের কর্তারা কিরগিজস্তানের একটি প্রস্তাব রেখেছিল বিবেচনায়। জানা গেছে, কিরগিজরাও তিন বা চার দল নিয়ে নিজ দেশে আয়োজন করতে চায় একটি টুর্নামেন্ট। যেখানে কিরগিজরা ছাড়াও খেলার কথা লেবাননের মতো দলের। তবে সেই টুর্নামেন্টে নেতিবাচক ফলের সম্মুখীন হওয়ার ঝুঁকিও বেশি ডুলির মতে।

শনিবার বাফুফে ভবনে তিনটি বিকল্পের ভালো-মন্দ নিয়ে কথা বলেছেন কোচ। আসিয়ান কাপকে একটা বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি— ‘ওরা (আসিয়ান কাপের প্রতিপক্ষরা) আমাদের প্রতিবেশী দেশ। শক্তিমত্তায় ওরা আমাদের চেয়ে এগিয়ে। ওদের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেললে আমরা নিজেদের ভুলগুলো শনাক্ত করতে পারব এবং সেগুলো থেকে শিক্ষা নিতে পারব। এই টুর্নামেন্টটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হতে পারে, যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাব।’

শেষ পর্যন্ত আসিয়ান কাপে না খেলা হলে বাকী দুই বিকল্পকেও উড়িয়ে দিচ্ছেন না কোচ— ‘আমার মনে হয়, এটি একটি চমৎকার প্রস্তুতি হবে। তবে এর চেয়েও ভালো হতো যদি আমরা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে পারতাম। আমি জানি যে আসিয়ান কাপে গিয়ে খেললেও সেখানে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের অভাব হবে না— আমরা যেখানেই যাই না কেন, বাংলাদেশি দর্শকরা আমাদের সমর্থন দিতে উপস্থিত থাকেন। আমাদের নিজেদের মাঠে যে দলগুলোর বিপক্ষে খেলা সহজ হতো, আসিয়ান কাপের ম্যাচগুলোতে তাদের হারানোর লড়াইটা তার চেয়ে অনেক বেশি কঠিন হবে। ঘরের মাঠে খেললে সাধারণত একটি দলের যে মানসিক আত্মবিশ্বাস গড়ে ওঠে, কঠিন ম্যাচগুলোর জন্য সেটি খুব জরুরি। আর আমরা সবাই জানি সাফ কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা ২৩ বছর সাফের শিরোপা জিততে পারিনি। তাই এই টুর্নামেন্টের জন্য প্রতিটি পদক্ষেপ নিখুঁত হওয়া দরকার। আমি এমন কিছু ম্যাচ চাই, যেখানে জয় পেয়ে দল আত্মবিশ্বাস অর্জন করতে পারে।’

কিরগিজস্তানে প্রস্তাবিত সফরকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে করছেন বাংলাদেশ কোচ— ‘আরেকটি বিকল্প হলো কিরগিজস্তান সফর। যেখানে হয়ত আমাদের খেলতে হবে লেবানন বা কিরগিজস্তানের মতো দলের বিপক্ষে। পূর্ণ প্রস্তুতি ছাড়া গিয়ে যদি আমরা সেই ম্যাচগুলোতে শোচনীয়ভাবে হেরে যাই, তবে দলের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে পড়বে— যা হবে সবচেয়ে বাজে পরিস্থিতি। তাই আমরা এখনো সেরা বিকল্পটির অপেক্ষায় আছি। আশা করি সবকিছু ইতিবাচক দিকেই যাবে— হয় আমরা দেশের মাটিতে নিজস্ব টুর্নামেন্ট খেলব, না হয় আসিয়ান কাপে অংশ নেব।’

যেটাই হোক, সামনের ফিফা উইন্ডো হতে যাচ্ছে বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে একটা ভালো প্রস্তুতিও নেওয়া চাই দলের। সেটা নিয়েই চিন্তার ভাঁজ ডুলির কপালে। ঘরোয়া মৌসুম নিয়ে চলমান অনিশ্চয়তাই তাকে ভাবাচ্ছে ভীষণ। তারপরও কোচের আশা, কঠিন পরিস্থিতি সামলে দ্রুতই আসন্ন উইন্ডো ও নভেম্বরের সাফের প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করতে পারবেন তিনি।

থমাস ডুলিআসিয়ান কাপফিফাহামজা চৌধুরীইন্দোনেশিয়ামালয়েশিয়াসিঙ্গাপুরকিরগিজস্তানলেবাননসাফ চ্যাম্পিয়নশিপ
১
ঘরোয়া লিগ ও ফুটবলারদের ফিটনেস ভাবাচ্ছে ডুলিকে

ঘরোয়া লিগ ও ফুটবলারদের ফিটনেস ভাবাচ্ছে ডুলিকে

তিন ধাপ বেড়ে দলবদলের শেষ দিন ঠিক হয়েছে ১৯ আগস্ট। তাতে ২১ আগস্ট ঘরোয়া মৌসুম শুরু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শীর্ষ লিগের বেশিরভাগ দল চরম অর্থ সংকটে রয়েছে, বেশিরভাগই এখনো প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেনি। জাতীয় দলের ফুটবলারদের সময় কাটছে শুয়ে-বসে। এর মধ্যেই ফিফার আমন্ত্রণে আসিয়ান কাপে খেলার লোভনীয় প্রস্তাব ইতিবাচক বিবেচনায় রেখেছে বাফুফে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর জোড়া ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় হবে এই টুর্নামেন্ট। যেখানে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে লিগ নিয়ে অনিশ্চয়তায় এই টুর্নামেন্টসহ...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার