Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আসিয়ান কাপ

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য হামজা-রাকিবদের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য হামজা-রাকিবদের

সংগৃহীত ছবি

আসিয়ান কাপের মিশনে ইন্দোনেশিয়ায় পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল দল। সামনে কঠিন প্রতিপক্ষ থাকায় দ্রুত নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করাই এখন দলের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

জাকার্তায় পৌঁছানোর পর প্রথম দিন বিকেলে মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। পরদিন জিম সেশনেও নিজেদের প্রস্তুত করেন ফুটবলাররা। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরে রাকিব বলেন, ‘কালকে এখানে আসার পরে আমরা বিকালে মাঠে একটা ভালো ট্রেনিং সেশন শেষ করেছি। আজকে আমরা জিমে দীর্ঘ সময় জিম করেছি এবং আস্তে আস্তে আমরা এখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

দলের সঙ্গে অনুশীলনে রাকিব। ছবি: বাফুফে
দীর্ঘদিন পুরো দল একসঙ্গে অনুশীলন করতে না পারায় পুরো দল নিয়ে মাঠে নামার অপেক্ষায়ও আছেন রাকিব, ‘হামজা ভাই দলে সঙ্গে যোগ দিয়েছে। তারপরে এখনো আমাদের নতুন প্লেয়ার ফারহান আলী আছে এবং শামিত আসলে আমরা একসঙ্গে প্র্যাকটিস করতে পারবো। দীর্ঘদিন আমরা একসঙ্গে প্র্যাকটিস করতে পারিনি।’

এরই মধ্যে দলের সঙ্গে জাকার্তায় যোগ দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। তার পাশাপাশি ফারহান আলী ওয়াহিদ ও শামিত শোমের যোগদানে পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ফলে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

আসিয়ান কাপে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। তিন প্রতিপক্ষই ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিষয়টি মাথায় রেখে প্রথমদিন থেকেই কাজ করছেন কোচ থমাস ডুলি।

প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন রাকিবও, ‘আমরা জানি আমাদের চেয়ে শক্তিশালী টিমগুলোর বিপক্ষে খেলা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর—তিনটা টিমই আমাদের থেকে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে। কোচ এটা নিয়ে প্রথম দিন থেকেই কাজ করছেন।’

জাকার্তায় এখন পুরো দল নিয়ে অনুশীলন করে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ানোই বাংলাদেশের লক্ষ্য। আসন্ন ম্যাচগুলোর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছেন রাকিব-হামজারা।

আসিয়ান কাপবাংলাদেশ ফুটবল দলহামজা চৌধুরীরাকিব হোসেনথমাস ডুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা