Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কোচ চাইলে অধিনায়ক হব

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৮
শেয়ার করুন:
কোচ চাইলে অধিনায়ক হব

সাফ জয়ের ইচ্ছার কথা বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই বলেছিলেন হামজা চৌধুরী। আজ সাফে অভিষেক হচ্ছে তার। ২৩ বছর পর দেশকে সাফ শিরোপা এনে দেওয়ার মিশন শুরুর আগে দলের অধিনায়কত্ব নিয়েও কথা বলতে হয়েছে তাকে—

প্রশ্ন: প্রথম সাফ খেলতে যাচ্ছেন। আপনি কতটা প্রস্তুত এবং দেশের মানুষের জন্য কী বলবেন, যারা সাফ জিততে আপনার ওপর ভরসা করে আছে...

হামজা চৌধুরী: আমি সত্যি ভীষণ রোমাঞ্চিত। আমরা সব ম্যাচ জিততে চাই। আমাদের সাফ জয়ের চাপ আছে এবং আমরা জিতব ইনশাআল্লাহ।

প্রশ্ন: দলে স্ট্রাইকার সংকট আছে। ফারহান এসেছে, মোরসালিনও আছে। তাদের ফেরাটাকে কীভাবে দেখছেন?

হামজা: আমরা সবসময়ই ফরোয়ার্ডদের নিয়ে কনফিডেন্ট। তাদের ওপর আমার আস্থা শতভাগ। শুধু একটু সময় নিয়ে প্রস্তুত হয়ে, ম্যাচ খেলে সেই আত্মবিশ্বাসটা আরও বাড়াতে হবে, যেন গোলমুখে সুযোগগুলো কাজে লাগাতে পারি।

প্রশ্ন: বাংলাদেশ সাম্প্রতিক ম্যাচগুলোয় তো গোলের অনেক সুযোগ পাচ্ছে, তবে কাজে লাগাতে পারছে না। এটা নিয়ে কি আপনি চিন্তিত?

হামজা: না, আমি চিন্তিত না। আমি চিন্তিত হতাম যদি আমরা সুযোগ তৈরি না করতাম। আমি নিজেও মালয়েশিয়ার বিপক্ষে (আসিয়ান কাপের ম্যাচে) গোলের সুযোগ নষ্ট করেছি। তবে যেহেতু সুযোগ তৈরি করতে পারছি, একসময় গোলও হতে থাকবে।

প্রশ্ন: প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা কেমন হবে। সাফে তাদের সঙ্গে আমরা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হেরেছি...

হামজা: ওরা খুব শক্তিশালী দল। আমার মনে হয়, শেষ ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করেছি। তাদের জন্য ভুটানের ম্যাচ কঠিন ছিল। যেটা আমরা জিতেছিলাম। তাই আমরা অনেক আত্মবিশ্বাসী। চাপটা থাকবে তাদের ওপর, কারণ তাদের হারলে চলবে না। ম্যাচটা খেলতে ও জিততে আমরা মুখিয়ে আছি।

প্রশ্ন: সাফ জেতাটা আপনার ও দেশের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ?

হামজা: বাংলাদেশের জন্য, এ দেশের মানুষের জন্য সাফ জিততে চাই। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত।

প্রশ্ন: শ্রীলঙ্কার কোচ প্রথম ম্যাচের পরই বলেছেন যে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচটা হবে এই সাফের সবচেয়ে সেরা ম্যাচ। আপনি কী মনে করেন?

হামজা: আমি আগের ম্যাচগুলো দেখেছি। কে কেমন খেলেছে জানি। তবে আমরা আমাদের পারফরম্যান্সেই মনোযোগী থাকছি। প্রথম ম্যাচটি আমরা জিতেছিলাম সমন্বিত প্রচেষ্টায়। এখন আমাদের শেষের কাজগুলো ঠিকঠাক করতে হবে।

প্রশ্ন: আপনি বাংলাদেশের হয়ে খেলার পর ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েছে। দর্শকরা আপনাকে দেখতে চান। এটা কতটা উপভোগ করেন?

হামজা: ক্রেজ তো মনে হয় আগে থেকেই ছিল। তবে আমি একা আসিনি। শমিত এসেছে, ফারহান, ফাহামিদুল এসেছে, তারিক কাজী এসেছে, এর আগে কিউবা এসেছে। আমরা সবাই একটা সঠিক সময়ে একসঙ্গে এসেছি। তাই উন্মাদনাটাও বড় হয়েছে। এখন আমাদের ম্যাচ জিততে শুরু করতে হবে। এখন ভক্তদের কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। কারণ, তারা অনেক অর্থ ও সময় ব্যয় করে আমাদের দেখতে আসেন।

প্রশ্ন: দীর্ঘমেয়াদে দলের অধিনায়কত্বের প্রস্তাব পেলে কী করবেন?

হামজা: কোচ যদি আমাকে অধিনায়ক হতে বলেন, আমি হব। তবে দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা আমার চেয়েও এগিয়ে। আমি হয়তো বাংলাদেশের হয়ে বড়জোর ১০ ম্যাচ খেলেছি। দলে আমার চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা নেতৃত্ব দেওয়ার যোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের দলটা একটা পরিবারের মতো। সাজঘরে সবাই আমরা সমান। আর এই সিদ্ধান্ত পুরোটাই কোচের।

প্রশ্ন: শেষ প্রশ্ন, এই সাফে কারা ফেভারিট?

হামজা: আমার তো মনে হয় আমরাই ফেভারিট (হাসি)।

 

হামজা চৌধুরীসাফঅধিনায়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর