মাত্র
কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের চেনা ফুটবল মুখ
থুবড়ে পড়েছে অজানার অন্ধকারে। হ্যাভিয়ের কাবরেরার দলে অন্তত শেষ
মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার এক
মরিয়া চেষ্টা থাকত, কিন্তু থমাস ডুলির দলের
লড়াইয়ে ছিল না সেই
ন্যূনতম স্ফুলিঙ্গটুকুও। কী অদ্ভুত, দিশাহীন
এক ফুটবলের ক্যানভাস আঁকলেন নতুন জার্মান-আমেরিকান
কোচ!
সাফ
চ্যাম্পিয়নশিপের স্বপ্নের বেলুন ফুলিয়ে আসিয়ান কাপে আস্ত দলকেই
ডুবিয়ে দিয়ে এলেন এই
কোচ। পরপর তিন ম্যাচে
হার; হারের মাঝেও যে একটা বীরোচিত
লড়াইয়ের আগুন থাকে, ডুলির
এই দিগভ্রান্ত বাংল...