ঢাকা সাফ ফুটবল
বাংলাদেশের সঙ্গে ফাইনাল খেলতে চায় ভারত

ভারতের কোচ নওশাদ মুসা
ক্রিকেট সিরিজ খেলতে ভারত ঢাকায় আসেনি এখনো। এ নিয়ে মাঝে মাঝেই দ্বিপাক্ষিক আলোচনার খবর দেখা যায়। তবে সাফ ফুটবলে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল।
তাদের মূল দল ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ড যাবে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে। তাই ঢাকায় এসেছে ভারতের দ্বিতীয় সারির দল। এরপরও তাদের স্বপ্ন শিরোপা জয়। বিমানবন্দরে নেমেই ভারতের কোচ নওশাদ মুসা বলেছেন, ‘আমাদের মূল দলের সূচী আছে নিউজিল্যান্ডে। তবে এই দল নিয়ে আমি আশাবাদী।’
পরশু ঢাকা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচে পাকিস্তান ফেবারিট; তারা চমৎকার ফুটবল খেলেছে আসিয়ান কাপে। অনেক বংশোদ্ভুত ফুটবলার নিয়ে পাকিস্তান এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে। ৭৪ বছর পর তার প্রথম ট্রফি জিতেছে মালদ্বীপে গিয়ে।
প্রতিপক্ষ ভারত এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। তাছাড়া প্রথম ম্যাচে পাবে না অনেক খেলোয়াড়কে। ইন্ডিয়ান সুপার লিগ চলায় ক্লাবগুলো সবাইকে ছাড়েনি সাফের জন্য। এরপরও কোচ হতাশ নন, ‘এটা একটা চ্যালেঞ্জ। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশ ফেবারিট। তাদের সঙ্গে ফাইনালে দেখা হবে আশা করি।’



