Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

গ্যালারি থেকে আরও সমর্থন চান ডুলি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩
শেয়ার করুন:
গ্যালারি থেকে আরও সমর্থন চান ডুলি

পরপর দুই জয়ে বদলে গেছে অনেক কিছুই। ফিফা আসিয়ান কাপে হারিয়ে আসা আত্মবিশ্বাস ফিরেছে ভালোভাবেই। ২৩ বছর পর সাফ জয়ের স্বপ্নটাও বড় হয়েছে। আজ পাকিস্তানকে হারালে ঢাকা হবে করাচি। ২১ বছর আগে যে শহরে বাংলাদেশ খেলেছিল সর্বশেষ সাফের ফাইনাল। এমন লড়াইয়ের আগে বাংলাদেশের কোচ থমাস ডুলির চাওয়া জাতীয় স্টেডিয়াম থাকুক ফুল হাউজ, যাদের সরব উপস্থিতিতে ঘাবড়ে যায় পাকিস্তান, যে দলটি হঠাৎ করেই সমীহের জায়গায় চলে এসেছে একঝাঁক বংশোদ্ভূত ফুটবলার চলে আসায়।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার ম্যাচের একাদশে খেলা ফুটবলারদের বৃহস্পতিবার বিশ্রাম দিয়েছিলেন ডুলি। শুক্রবার কিংস অ্যারেনায় হয়েছে পূর্ণাঙ্গ অনুশীলন। পাকিস্তানবধের শেষ প্রস্তুতি শুরুর আগে দলের প্রস্তুতি, পরিকল্পনা এবং ভক্তদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কোচ।

দলের আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে কোচ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন মাঠের বাইরের শক্তি— অর্থাৎ ভক্তদের সমর্থনের ওপর, ‘(আগের ম্যাচগুলোতে) স্টেডিয়ামে সম্ভবত ৮-৯ হাজার আসন ফাঁকা ছিল। তাই আপনারা যদি সেগুলো পূর্ণ করেন, আমাদের খেলোয়াড়দের, পুরো দলকে এগিয়ে যেতে উৎসাহ দেন এবং শেষ মুহূর্তে আমাদের যে বাড়তি শক্তির প্রয়োজন হয় তা জোগান, তবে খুব ভালো হবে।’

তবে আগের ম্যাচে উপস্থিত সমর্থকদের প্রশংসাও করেছেন তিনি, ‘অভিজ্ঞতা দারুণ ছিল, স্টেডিয়ামের পরিবেশ খুব ভালো ছিল, গর্জন ছিল, অনেক সমর্থন ছিল— যারা মাঠে এসেছিলেন, সেই সমর্থকদের কাছ থেকে পাওয়া সমর্থন ছিল অসাধারণ; তবে আরও কিছু দর্শক এলে তা আমাদের আরও বেশি সাহায্য করবে।’

পাকিস্তানকে এই টুর্নামেন্টে অন্যতম কঠিন প্রতিপক্ষ  দাবি করেছেন ডুলি, ‘আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি, লড়াকু ফুটবল খেলতে পারি এবং আমরা এটা সমর্থকদের জন্যই করি। পাকিস্তানকেও এটা দেখাতে হবে যে আমাদের হারানো সহজ নয়। ওদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না, এটা নিশ্চিত। ম্যাচে লড়াই হবে। এ লড়াইয়ে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

এই ম্যাচের আগে সাদউদ্দিনকে হারানোটা ডুলির জন্য বড় ক্ষতি। তবে তিনি এটা ভেবে থাকার পাত্র নন, ‘সাদ এমন একজন খেলোয়াড়, সে যখনই খেলে যখনই মাঠে নামে এমনকি অনুশীলনেও, সব সময় শতভাগ দেয়। তবে ওর জায়গায় যে-ই আসুক না কেন, আমি নিশ্চিত সেও সাদের মতোই খেলবে এবং আমাদের সফল হতে সাহায্য করবে।’

গ্যালারিডুলিপাকিস্তানফিফাসাফআসিয়ান কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১