Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

বাংলাদেশের হামজা টনিক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬
শেয়ার করুন:
বাংলাদেশের হামজা টনিক

হামজা চৌধুরী

সাত সকালে ঢাকায় পা রেখেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ দলের আস্থার প্রতীক এ ডিফেন্সিভ মিডফিল্ডার দীর্ঘ বিমান ভ্রমণের পরও বিশ্রাম নেননি, পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই দলের সঙ্গে করেছেন অনুশীলন। হামজা বাংলাদেশ দলের জন্য একটা টনিকের মতো। তার আসাতেই চাঙ্গা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য।

রবিবার রাতে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ২-২ সমতায় শেষ হতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় স্বাগতিক বাংলাদেশের। বুধবার তারা লঙ্কানদের বিপক্ষে নামবে গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে। অন্যদিকে প্রাধান্য বিস্তার করে খেলেও জয় না পাওয়ায় দুশ্চিন্তায় আছে শ্রীলঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করতে তাদের নিদেনপক্ষে চাই ১ পয়েন্ট। হেরে গেলে বাদ পড়ার শঙ্কাও থাকবে।

দলটির কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি অবশ্য ঢাকায় পা রাখার পর থেকেই বাংলাদেশকে চাপে ফেলতে মাইন্ড গেম খেলছেন। প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে বাংলাদেশকে এ টুর্নামেন্টের টপ ফেভারিট দাবি করে নিজেদের আন্ডারডগ বলেছেন। যুক্তরাজ্য বংশোদ্ভূত তরুণ বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ম্যাচের পর ওয়াহিদের জার্সি তিনি নিয়ে নেবেন। এরপর রবিবার ভুটানের সঙ্গে ২-২ ড্রয়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ভারত আর বাংলাদেশকে সরাসরি ফাইনালে তুলে দিতে।

টুর্নামেন্ট শুরুর আগে বদলে যাওয়া শ্রীলঙ্কা দল নিয়ে অনেক কথাই হয়েছে। অনেকে এ টুর্নামেন্টের হট ফেভারিট তকমাও দিয়েছে মুতাইরির দলকে। তবে ভুটান লড়াকু ফুটবলে বুঝিয়েছে, খেলায় বদল আসলেও এরা ধরাছোঁয়ার বাইরের দল নয়। মোহাম্মদ ইব্রাহিমের এনে দেওয়া জয়ের পর বাংলাদেশ আছে বেশ ফুরফুরে মেজাজে। তার ওপর চলে এসেছেন হামজা। দুইয়ে মিলিয়ে বুধবার ঘরের মাঠে ফেভারিট হয়েই নামবে বাংলাদেশ।

মুতাইরি অবশ্য কথা দিয়ে আগেভাগেই চাইছেন বাংলাদেশের মনোযোগ নড়িয়ে দিতে। ভুটানের সঙ্গে ড্রয়ের পর এ কোচ রেফারিং নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে টেনে এনেছেন বাংলাদেশের প্রসঙ্গ। সেই ম্যাচের রেফারির অনেক ভুল সিদ্ধান্ত তাদের জিততে দেয়নি দাবি করে মুতাইরি বললেন— ‘ভুটানের বিপক্ষে যদি রেফারি এত ভুল করেন, তবে বাংলাদেশের বিপক্ষে কী হবে? সাফের কাছে আমার এ প্রশ্নটা রইল। দয়া করে হয় ভিএআর চালু করুন, নয়তো রেফারিংয়ের সমস্যার কোনো সমাধান বের করুন। ২০২১ সালেও আমার এমন অভিজ্ঞতা হয়েছিল। তাই বলছি, বাণিজ্যিক লাভের কথা ভেবে আপনারা ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইতেই পারেন। যদি তাই হয়, শুধু তাদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করুন। বাকি দলগুলোকে বাড়িতে পাঠিয়ে দিন, তাতে আমাদের সময় নষ্ট হবে না।’ অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই মনস্তাত্ত্বিক এক লড়াই উসকে দিতে চেয়েছেন শ্রীলঙ্কা কোচ। যদিও মুতাইরির কথাগুলো পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। বরং প্রথম ম্যাচের পর পাওয়া সময়টাকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নবোদ্যমে মাঠে নামতে মুখিয়ে থমাস ডুলির দল। তা ছাড়া হামজা চলে আসায় দলের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। হামজা হোটেলে এসেই সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করেছেন, সময় কাটিয়েছেন। ভুটান ম্যাচে মেকশিফট স্ট্রাইকার বিশ্বনাথ ঘোষের কাছ থেকে নতুন পজিশনে খেলার অভিজ্ঞতাও জানতে চেয়েছেন। আর বিকালে সবার সঙ্গে ঘাম ঝরিয়েছেন কিংস অ্যারেনায়।

দুদিন আগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ খেলেছেন। এরপর দীর্ঘ বিমানযাত্রা। কোনো কিছুই দমাতে পারেনি হামজাকে। চাইলে বিশ্রামে থাকতে পারতেন। সেটা করেননি। সচরাচর করেনও না। তার এ নিবেদনই দলকে উদ্দীপ্ত করে। হামজাযোগেই বাংলাদেশের সাফ শিরোপার স্বপ্নটা আরও বড় হয়েছে।

হামজা চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’