Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাশিয়াকে নিশানা করতে গিয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, জার্মানিকে সতর্ক করছে ফ্রান্স

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২২:২২
শেয়ার করুন:
রাশিয়াকে নিশানা করতে গিয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, জার্মানিকে সতর্ক করছে ফ্রান্স

ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে জার্মানির অস্পষ্ট পরিকল্পনা ইউরোপকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছে ফ্রান্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের ছয়জন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে জার্মানি কীভাবে রাশিয়ার ভূখণ্ডের গভীরে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা চালাবে, তা বুঝতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে ফ্রান্স। এর উদ্দেশ্য, এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর সামরিক কৌশলের মধ্যে সমন্বয় নিশ্চিত করা।

একটি সূত্র জানিয়েছে, প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালালে মস্কো ‘পারমাণবিক জবাব’ দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তিনি বললেন, ‘রাশিয়া যদি সংকেতটি সঠিকভাবে বুঝতে না পারে, তাহলে অজান্তেই আমরা পারমাণবিক সংঘাতের সীমারেখায় পৌঁছে যেতে পারি।’

ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মুখে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড এবং নর্ডিক ও বাল্টিক অঞ্চলের দেশগুলো দূরপাল্লার সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিতর্কিত ডিজেল চুক্তিতে সম্মতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেন তিনি।

ইউরোপের সামরিক শক্তি পুনর্গঠনের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে জার্মানি। দেশটি স্থলভাগ থেকে উৎক্ষেপণযোগ্য এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যেগুলোর পাল্লা হবে সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার। এর ফলে রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে বার্লিন।
ইউরোপীয় দেশগুলোর পতাকা— রয়টার্সতবে এসব ক্ষেপণাস্ত্র কখন ও কীভাবে ব্যবহার করা হবে এবং এর জবাবে মস্কো কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্স। দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, এর পরিণতিতে পারমাণবিক হামলাও হতে পারে।

২০৩০ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরে জার্মানির প্রতিরক্ষা বাজেট ৭৮০ বিলিয়ন ইউরো। এ পরিস্থিতিতে দুই দেশের পারমাণবিক নীতির মধ্যে সমন্বয় চায় ফ্রান্স।

তবে ফরাসি কর্মকর্তাদের আশঙ্কা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর ‘অগ্রবর্তী প্রতিরোধ’ নীতির কারণে রাশিয়া যেকোনো হামলার জন্য ফ্রান্সকেও দায়ী করতে পারে।

গত মার্চে ম্যাখোঁ বলেছিলেন, ‘বিভিন্ন ধরনের হুমকির মোকাবিলায় আমাদের পারমাণবিক প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতে হবে। ইউরোপ মহাদেশের গভীরতাকে বিবেচনায় রেখে এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে প্রতিরোধের কৌশল নির্ধারণ করতে হবে। এর অংশ হিসেবে ধাপে ধাপে আমি যাকে ‘অগ্রবর্তী প্রতিরোধ’ বলছি, তা বাস্তবায়ন করতে হবে।

‘হ্যাঁ, আমরা বর্তমানে ঝুঁকিপূর্ণ এক ভূরাজনৈতিক সন্ধিক্ষণে রয়েছি। ফরাসি জনগণ বিষয়টি জানেন। আর এই সময় আমাদের নিরাপত্তাব্যবস্থাকে আরও কঠোর করার দাবি রাখে। রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে ধীরগতির ও নিষ্ঠুর যুদ্ধ চালাচ্ছে। আমাদের জাতীয় কৌশলগত পর্যালোচনায়ও একে ইউরোপের জন্য বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।’

তার ভাষ্য, ‘একই সঙ্গে রাশিয়া নিষ্ঠুর সাম্রাজ্যবাদী ও সংশোধনবাদী নীতি অনুসরণ করছে। বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার থাকা সত্ত্বেও দেশটি প্রতিনিয়ত নতুন অস্ত্র তৈরি করছে। এর মধ্যে রয়েছে হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সীমাহীন পাল্লার বলে দাবি করা পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র, পারমাণবিক টর্পেডো এবং মানবজাতির জন্য বিশেষভাবে বিপজ্জনক একটি প্রকল্প, মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানো।’

তিনি আরও বলেছেন, ‘অগ্রবর্তী প্রতিরোধের ক্ষেত্রেও আমাদের নীতির মূল ভিত্তিগুলো অক্ষুণ্ন থাকবে। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থান, যেকোনো ধরনের পারমাণবিক যুদ্ধ প্রত্যাখ্যান এবং প্রচলিত ও পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মধ্যে স্পষ্ট ও সচেতন পার্থক্য বজায় রাখা।’

ফিন্যান্সিয়াল টাইমসকে একটি সূত্র জানিয়েছে, ফ্রান্স এরই মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নিজস্ব ‘পারমাণবিক পরিভাষা ও ভাষা’ তৈরি করেছে। এটিকে তিনি দুই পক্ষের অলিখিত আচরণবিধি হিসেবে বর্ণনা করেছেন।

তবে ওই কর্মকর্তা বললেন, ‘রাশিয়া যাতে কোনো সংকেত ভুলভাবে না বোঝে বা ভুল ব্যাখ্যা না করে, সে জন্য আরও স্পষ্ট ও অনেকটাই প্রকাশ্য একটি নীতি থাকা ভালো।’

জার্মানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় মিত্রদের ‘একটি অভিন্ন নীতি এবং সংঘাত বৃদ্ধির বিভিন্ন ধাপ সম্পর্কে অভিন্ন ধারণা’ থাকা প্রয়োজন, এ বিষয়ে বার্লিন ‘এর চেয়ে বেশি একমত হতে পারে না’।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার ৪ লাখ সেনা!

১০ নভেম্বর ২০২৬

এদিকে যুক্তরাজ্যের এক কর্মকর্তা বলেছেন, জার্মানির ‘কৌশলগত সংস্কৃতি’ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তিনি আরও বলেছেন, ‘আমাদের এই পরিবর্তনকে স্বাগত জানানো উচিত।’

রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে যৌথ পরিকল্পনা তৈরির বিষয়ে জার্মানির সঙ্গে আলোচনাও করছে যুক্তরাজ্য। পাশাপাশি সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারচ পাল্লার দূরপাল্লার অস্ত্র তৈরি করছে দেশটি।

এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে মস্কোর ‘যুদ্ধ পরিচালনার সক্ষমতা’ পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আওতায় কমান্ড সেন্টার, রসদ সরবরাহকেন্দ্র এবং গোলাবারুদ সংরক্ষণাগার লক্ষ্যবস্তু হতে পারে।

তবে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক হামলার জবাব এড়ানোর বিষয়ে ন্যাটো ‘সচেতন’ রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ ওই কর্মকর্তা।

এর আগে গত সপ্তাহে জার্মানির জেনারেল ইংগো গেরহার্টজ সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা চালানোর সিদ্ধান্তের আগে ন্যাটোর মিত্রদের মধ্যে আলোচনা ও সমন্বয় জরুরি। কারণ, কোনো একটি দেশ এমন হামলা চালালেও রাশিয়া পুরো জোটকেই এর জন্য দায়ী করবে।


সূত্র: ডেইলি মেইল


পারমাণবিকযুদ্ধরাশিয়াজার্মানিফ্রান্সইউরোপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন