Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার ৪ লাখ সেনা!

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২০:০৩
শেয়ার করুন:
ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার ৪ লাখ সেনা!

লেনিনগ্রাদ অঞ্চলের ওরঝিৎসি গ্রামে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধে নিহত এক রুশ সেনার অন্ত্যেষ্টিক্রিয়া— রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে দেশটির ৪ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এ হিসাব।

বেলারুশের বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার দল সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো এসব তথ্য সংগ্রহ করেছে। এতে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদ রয়েছে। সনদগুলোতে মৃত ব্যক্তির বয়স, বসবাসের স্থান ও মৃত্যুর স্থানসংক্রান্ত তথ্যও রয়েছে।

পরে এসব তথ্য গার্ডিয়ান এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করা হয়।

তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে সরাসরি যুদ্ধের সংশ্লিষ্টতার উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড অথবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত উল্লেখের মাধ্যমে এসব মৃত্যুকে যুদ্ধের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ভয়াবহ মানবিক মূল্য তুলে ধরছে এই পরিসংখ্যান। অথচ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। এর মধ্যেই চলতি সপ্তাহে আবুধাবিতে নতুন করে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী এই তথ্য চুরির ঘটনা প্রকাশ করে। সপ্তাহান্তে তারা তথ্যগুলো প্রকাশ করে। রসস্ট্যাট হ্যাক হওয়ার কথা স্বীকার করলেও কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়েছে বলে অস্বীকার করেছে।

আরও পড়ুন

ট্রাম্প চাইছেন ইউক্রেন যুদ্ধ থামাতে চুক্তি, পুতিনের চাওয়া রাশিয়ার জয়

২২ অক্টোবর ২০২৬

এই তথ্য ভাণ্ডারে যুদ্ধের সময় রাশিয়ার ক্ষয়ক্ষতির এমন বিস্তারিত চিত্র পাওয়া গেছে, যা আগে কখনো দেখা যায়নি। মস্কো এতদিন এসব ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করেছে। অভিযান শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে রুশ কর্তৃপক্ষ আর কোনো মৃত্যুর হিসাব প্রকাশ করেনি। সামরিক বাহিনীর হতাহতের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়।

তথ্য ভাণ্ডারের সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গার্ডিয়ান। তবে এতে পাওয়া সংখ্যাগুলো রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে অন্যান্য হিসাবের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল, অভিযান শুরুর পর থেকে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।

আলাদাভাবে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা এবং সমাধিফলকের ছবি ব্যবহার করে ইউক্রেনে নিহত প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার নাম শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে বললেন, ‘তথ্যগুলো সত্য বলে মনে হচ্ছে এবং এতে প্রচুর তথ্য রয়েছে।’

রাশিয়ার যুদ্ধকালীন পরিসংখ্যান নিয়ে ব্যাপক গবেষণা করা ক্লুগে আরও বলেছেন, ‘রুশ সেনাদের হতাহতের বিষয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।’

তবে এই তথ্য ভাণ্ডারের প্রকৃত মৃত্যুর সংখ্যা কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, অনেকের পরিচয় কখনোই শনাক্ত করা হয়নি।

ক্লুগে আরও বলেন, সেনাদের মৃত্যুর ঘটনা ঘটার পর সরকারি নথিতে তা অন্তর্ভুক্ত করতে উল্লেখযোগ্য সময় লাগে। সাধারণত এই প্রক্রিয়ায় প্রায় ছয় মাস সময় লাগে।

তার মতে, ‘সম্ভবত এই মুহূর্তে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৪ লাখের চেয়ে বেশি, ৫ লাখের কাছাকাছি।’সেপ্টেম্বর মাসে মস্কোর একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়; কর্তৃপক্ষের ভাষ্যমতে, এটি ছিল ইউক্রেনীয় ড্রোনের হামলা— রয়টার্স

পরিসংখ্যান থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের অসম প্রভাবের চিত্রও উঠে এসেছে। দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রাণহানির হার অনেক বেশি।

পূর্ব রাশিয়ার তিনটি অঞ্চল বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি ক্রাইয়ে অভিযান শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশের কারণ ছিল যুদ্ধ। অন্যদিকে, মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এই হার ছিল প্রায় ১০ শতাংশ।

যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে সেনাদের মৃত্যুর সংখ্যাও তত বেড়েছে। সবচেয়ে প্রাণঘাতী মাসগুলোর কয়েকটি ছিল ২০২৪ সালের শেষ দিকে এবং ২০২৫ সালে।

আরও পড়ুন

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

০৮ নভেম্বর ২০২৬

তথ্য বিশ্লেষণ করা ক্লুগে বলেন, ওই সময়ে কয়েক মাসে নিহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন সেনা নিহত হয়েছেন।

ক্লুগে বললেন, ‘২০২৪ সালের শেষ দিকে এবং ২০২৫ সালে দেখা যায়, অনেক মাসেই নিহতের সংখ্যা ১৫ হাজারের বেশি। আমার ধারণা, অধিকাংশ হিসাবেই এই সংখ্যা এত বেশি ছিল না। প্রতিদিন ৫০০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। এটি নিঃসন্দেহে ভয়াবহ।’

যেকোনো বিবেচনায় এই প্রাণহানির মাত্রা বিশাল এবং রাশিয়ার আধুনিক ইতিহাসে নজিরবিহীন।

পাঁচ বছরেরও কম সময়ে ইউক্রেনে রুশ সেনাদের আনুমানিক মৃত্যুর সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার সব যুদ্ধে নিহত মানুষের সম্মিলিত সংখ্যার আট গুণেরও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে এই হিসাব।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চিন্তাভাবনা সম্পর্কে অবগত এক ব্যক্তি মনে করেন, এত বিপুল প্রাণহানি মস্কোকে সমঝোতার দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে পুতিনের অবস্থান আরও কঠোর করতে পারে।

ওই ব্যক্তি বললেন, ‘পুতিন এই সংখ্যাগুলো বোঝেন। এখন তিনি নিজের সব দাবি পূরণ না করে অন্য কোনো সমাধানে রাজি হলে সেটিকে নিজের ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করবেন।’

আবুধাবিতে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের জ্যেষ্ঠ আলোচকেরা বৈঠকে বসবেন। গত ৯ মাসের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হতে যাচ্ছে।

আগের আলোচনাগুলোতে যুদ্ধ বন্ধের বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। মস্কোর দাবি, ইউক্রেনকে দনবাস অঞ্চলের যেসব অংশ এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকেও সেনা প্রত্যাহার করতে হবে।

তবে পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউই এই আলোচনায় অংশ নেবেন না। দুই দেশই জ্যেষ্ঠ প্রতিনিধিদল পাঠাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারেরও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, আলোচনায় ‘যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন এবং মানবিক বিষয়গুলো’ গুরুত্ব পাবে।

ইউরোপের সরকারগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এই আলোচনা ইউক্রেনের গণ্ডি ছাড়িয়ে ইউরোপের বৃহত্তর নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনায় গড়াতে পারে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানোর বিষয়ে মস্কোর দীর্ঘদিনের দাবি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্যারিস এই আলোচনায় অংশ নেবে। তবে পরে ক্রেমলিন এ তথ্য অস্বীকার করেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান


ইউক্রেন যুদ্ধরাশিয়ানিহত সেনাহতাহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক