Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফ্রান্সের জয়যাত্রা থামাবে ইতালি?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৮
শেয়ার করুন:
ফ্রান্সের জয়যাত্রা থামাবে ইতালি?

প্রতিপক্ষ নিয়ে যতটা না চিন্তা, জিনেদিন জিদানকে তার চেয়ে বেশি ভাবাচ্ছে দলের ইনজুরি। দলের পাঁচ তারকা ফুটবলার আগেই ছিটকে গেছেন ইতালির বিপক্ষে নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচ থেকে। মাঠে নামা নিয়ে শঙ্কা আছে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেরও। এখন পর্যন্ত অপরাজিত থাকা ফ্রান্সের জয়যাত্রা কি এবার থামিয়ে দেবে আজ্জুরিরা?

চোটের কারণে আগে থেকেই দলে নেই উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে। ইতালি ম্যাচের ঠিক আগে নতুন করে এ তালিকায় যোগ হয়েছেন মার্কাস থুরাম ও চুয়ামেনি।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাঁচ তারকা ফুটবলারকে হারিয়ে যখন বিপর্যস্ত জিদানের দল, তখন আরেকটি বড় দুঃসংবাদ চোখ রাঙানি দিচ্ছে। আজ্জুরিদের মাঠে খেলতে নামার আগে দলের সঙ্গে অনুশীলন করেননি রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে। ঠিক কী কারণে অনুশীলন করেননি, সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ মৌসুমে বেশ কয়েকবার ইনজুরিতে পড়া এমবাপ্পের পুরনো কোনো চোট ফিরে এসেছে কি না, সেই ব্যাপারে কিছু জানা যায়নি।

নেশনস লিগের গ্রুপ ‘এ’তে এখনো অপরাজিত ফ্রান্স। চার ম্যাচে তিন জয়, এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জিদানের দল। চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেলজিয়াম।

ফ্রান্সের মতো ইনজুরি নিয়ে বিপাকে আজ্জুরিরাও। ফ্রান্সের বিপক্ষে জিওভানি দি লরেঞ্জো, জিয়াকোমো রাস্পাদোরি, মইস কিন ও জিয়ানলুকা মানচিনিকে ছাড়াই খেলতে হবে ইতালিকে।

ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। আজ রাত ১টা ৪৫ মিনিটে মিলানে মুখোমুখি হবে দুই দল।

গ্রুপের অন্য ম্যাচে রাত ১১টায় লড়বে তুরস্ক ও বেলজিয়াম। গ্রুপ ‘সি’র ম্যাচে মাঠে নামবে এখন পর্যন্ত ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে অপরাজিত থাকা স্পেন ও চেক প্রজাতন্ত্র।

একই গ্রুপের আরেক হাইভোল্টেজ ম্যাচে খেলবে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ও ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া।

 

ফ্রান্সইতালিজিনেদিন জিদানফুটবলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা