সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে, ম্যারাডোনা, ক্রুইফ নাকি মেসি? ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের অবশ্য সর্বকালের সেরা ফুটবলার নিয়ে দ্বিধা নেই কোনো। লিওনেল মেসিকেই সেরাদের সেরা বেছে নিলেন তিনি। শুধু তা-ই নয়, মেসিকে সর্বকালের সেরা না মানাদের ফুটবল জ্ঞান নিয়েও প্রশ্ন করেছেন জিদান।মেসির প্রশংসায় জিদান বললেন, ‘আপনি যদি এখনো দ্বিধায় থাকেন যে সর্বকালের সেরা কে, তবে ফুটবলের কিছুই আপনি বোঝেন না।’আর্জেন্টাইন এই কিংবদন্তি ৩৯ বছর বয়সেও আছেন সেরা ছন্দে। বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আব...