Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জাতীয় দলের কোচ হিসেবে কিংবদন্তিদের অভিষেক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪
জাতীয় দলের কোচ হিসেবে কিংবদন্তিদের অভিষেক

সংগৃহীত ছবি

কেউ মাঠে ছিলেন বিশ্বজয়ী তারকা, কেউ আবার ডাগআউটে দাঁড়িয়ে ক্লাব ফুটবলে লিখেছেন সাফল্যের গল্প। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ—জাতীয় দলের কোচ হিসেবে পথচলা। এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে একসঙ্গে বেশ কয়েকজন কিংবদন্তি জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। জিদান, জাভি, ক্লপ থেকে মার্কেজ—সব মিলিয়ে জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে পরিচিত সব মুখ।

জাভি হার্নান্দেস

নেদারল্যান্ডসের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে জাভির। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন তিনি। পেপ গার্দিওলার বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাভি। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপও জিতেছেন। পরে বার্সেলোনার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বৃহস্পতিবার নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের কোচ হিসেবে অভিষেক হবে তার।

ইয়ুর্গেন ক্লপ

জার্মানির ডাগআউটে নতুন মুখ হলেও ক্লপের পরিচয় ফুটবলবিশ্বে নতুন নয়। লিভারপুলের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগসহ গুরুত্বপূর্ণ অনেক শিরোপা জিতেছেন তিনি। পেপ গার্দিওলার সঙ্গে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাও ফুটবলে বেশ আলোচিত। এবার জাতীয় দলের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ শুরু করছেন ক্লপ।

জিনেদিন জিদান

ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক বিশ্বজয়ী অধিনায়কের। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন জিদান। কোচ হিসেবেও রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে তার অভিষেক হবে।

মার্ক ফন বোমেল

সাবেক বার্সেলোনা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফন বোমেল এবার বেলজিয়ামের কোচের দায়িত্ব নিয়েছেন। খেলোয়াড় হিসেবে ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলেছেন তিনি। শনিবার বেলজিয়ামের কোচ হিসেবে তার প্রথম ম্যাচ ইতালির বিপক্ষে।

রাফা মার্কেজ

মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা রাফা মার্কেজ। মেক্সিকোর হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি এবং বার্সেলোনার হয়েও সাফল্য পেয়েছেন। হাভিয়ের আগিরেরের জায়গায় দায়িত্ব নেওয়া মার্কেজ রবিবার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক করবেন।

ডিয়েগো ফোরলান

উরুগুয়ের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক তারকা ফরোয়ার্ড ডিয়েগো ফোরলান। খেলোয়াড় হিসেবে উরুগুয়ের কিংবদন্তি তিনি। মার্সেলো বিয়েলসার জায়গায় দায়িত্ব নিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ফোরলান।

মার্সেলো গায়ার্দো

আর্জেন্টিনার সাবেক সফল কোচ মার্সেলো গায়ার্দো এবার ইকুয়েডরের দায়িত্ব নিয়েছেন। ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন তিনি। জাপানের বিপক্ষে ১ অক্টোবরের প্রীতি ম্যাচ দিয়ে ইকুয়েডরের কোচ হিসেবে অভিষেক হবে গায়ার্দোর।

প্যাত্রিক ভিয়েরা

ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ভিয়েরা এবার সেনেগালের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। খেলোয়াড় হিসেবে আর্সেনালের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছেন। শুক্রবার মোজাম্বিকের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচ দিয়ে সেনেগালের ডাগআউটে অভিষেক হবে তার।

জাভি হার্নান্দেসইয়ুর্গেন ক্লপজিনেদিন জিদানমার্ক ভান বোমেলরাফা মার্কেসদিয়েগো ফোরলানমারসেলো গায়ার্দোপ্যাট্রিক ভিয়েরাকিংবদন্তি কোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: