Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রিয়ালে ট্রফিহীন ছিলেন রোনালদো-জিদানও

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৯:২২
রিয়ালে ট্রফিহীন ছিলেন রোনালদো-জিদানও

টানা দুই মৌসুম ট্রফিহীন রিয়াল। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ এবং ট্রফি- দুটি যেন একে ওপরের পরিপূরক। ১২৪ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি জিতেছে রেকর্ড ১৫টি চ্যাম্পিয়নস লিগ আর ৩৬টি লা লিগা। সব টুর্নামেন্টেই তারা থাকে ফেভারিটদের তালিকায়।

সেই দলই কিনা টানা দুই মৌসুম রইল ট্রফিহীন! গত মৌসুমে কার্লো আনচেলত্তির রিয়াল জিততে পারেনি কোনো ট্রফি। দুই দফা কোচ বদলে, নতুন মৌসুমেও ধরা দিল না কোনো শিরোপা।
এল ক্লাসিকোতে ২-০ গোলে হারার পর লা লিগার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে রিয়ালকে। এর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। কোপা দেল রেতে জানুয়ারিতেই আলবাসেতের কাছে হেরে বাদ পড়তে হয়েছিল শেষ ষোলোতে।

এই শতাব্দীতে আরও পাঁচবার এমন দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল রিয়াল মাদ্রিদের। ক্রিস্তিয়ানো রোনালদোর মতো মহাতারকা যেমন ব্যর্থ ছিলেন তেমনি শিরোপা জেতাতে পারেননি অন্যতম সফল কোচ জিনেদিন জিদানও।

২০০৪-২০০৫
স্পেনের শীর্ষ লিগে রিয়ালের ৭০তম অভিযান শেষ হয়েছিল চরম হতাশায়। সেবার তাদের অবস্থা এতটা এলোমেলো ছিলো যে কয়েক মাসের ব্যবধানে ৩ বার কোচ বদলানো হয়েছিলো। তিনজন কোচ — হোসে আন্তোনিও কামাচো, মারিয়ানো গার্সিয়া রেমোন ও ভান্ডেরলেই লুক্সেমবুর্গো দলের হাল ধরলেও কেউই সফল হননি। লা লিগায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জুভেন্টাসের কাছে এবং কোপা দেল রেতে ভায়াদোলিদের কাছে হেরে বিদায় নিতে হয়।

২০০৫-২০০৬
পরের মৌসুমেও একই দুর্দশা। আবারও লিগে বার্সেলোনার পেছনে দ্বিতীয়। লুক্সেমবুর্গো ডিসেম্বরেই বরখাস্ত হন, দায়িত্ব নেন হুয়ান রামোন লোপেস। চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে থিয়েরি অঁরির গোলে শেষ ষোলোতেই বিদায় নিতে হয়। কোপা দেল রেতে রিয়াল জারাগোসার কাছে ডিয়েগো মিলিতোর হ্যাটট্রিকসহ ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে সেমিফাইনালেই ছিটকে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। ১৯৮৪ সালের পর এই প্রথম পরপর দুটি শিরোপাশূন্য মৌসুম পার করে মাদ্রিদ।


২০০৯-২০১০
মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর প্রথম মৌসুমটা দুঃস্বপ্নের মতো গিয়েছিলো। মানুয়েল পেলেগ্রিনির অধীনে মাদ্রিদ লিগে ৯৬ পয়েন্ট তুলে ১০২ গোল করেও পেপ গার্দিওলার বার্সেলোনার কাছে হার মানে। আর কাপে তৃতীয় বিভাগের দল আলকোর্কনের কাছে ৪-০ গোলে লজ্জাজনক পরাজয় ইতিহাসে 'আলকোর্কোনাজো' নামে কুখ্যাত হয়ে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলোয় লিঁওর কাছে বিদায়।

২০২০-২০২১
প্রথম মেয়াদে ঈর্ষণীয় সাফল্যের পর জিনেদিন জিদানের দ্বিতীয় অধ্যায় শেষ হয় ব্যর্থতায়। করোনা মহামারির কঠিন সময়ে সান্তিয়াগো বের্নাবেউর সংস্কারকাজের কারণে পুরো মৌসুম আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে খেলতে হয় দলকে।

শেষ ১৮ ম্যাচে অপরাজিত থেকেও লিগে আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রানার্স-আপ। কোপা দেল রেতে আলকোয়ানো, সুপার কোপায় আতলেতিক বিলবাও এবং চ্যাম্পিয়নস লিগে চেলসির কাছে পরাজয় — সব মিলিয়ে সম্পূর্ণ শূন্য হাতে মৌসুম শেষ করতে হয় জিদানের দলকে।



২০২৪-২৫
গত মৌসুমেও লিগে দ্বিতীয় অবস্থানে ছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল এবং কোপা দেল রের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হারতে হয়েছিলো তাদের।



রিয়াল মাদ্রিদক্রিস্তিয়ানো রোনালদোজিনেদিন জিদান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি